বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার মাধ্যমে ভারতে আটক থাকা ১২৮ জন জেলেকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশে আটক ২৩ জন ভারতীয় জেলেকে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানারেখায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি মাছ ধরার নৌকাসহ ওই জেলেদের গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। পাশাপাশি ভারতের মালিকানাধীন দুটি মাছ ধরার নৌকাসহ দেশটির ২৩ জেলেকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে তারা।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমূহ একযোগে কাজ করেছে।