মেহেরপুরে মাদক বহনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
রবিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট (সর্দারপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মিরাজুল ইসলাম (৪৬) ওই গ্রামের বাসিন্দা।
র্যাবের মেহেরপুর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, কবুরহাট (সর্দারপাড়া) গ্রামে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ সাড়ে ৬৬ হাজার টাকা।
অভিযানকালে তার স্ত্রী সীতা খাতুন (৩৭) পালিয়ে যায়।
তিনি জানান, মিরাজুলের নামে কুষ্টিয়া সদর থানায় মামলা করা হয়েছে। এর পর তাকে কুষ্টিয়া জেলার সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।