পর্বতারোহী
পাকিস্তানে তুষারধসে নিখোঁজ ১০ পর্বতারোহীর সবাই নিহত
পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে খ্যাতিমান ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজাসহ (নিমস দাই) ও আরও ৯ পর্বতারোহীর সবাই নিহত হয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধারকারীরা মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) নির্মল পুরজার অভিযাত্রী প্রতিষ্ঠান এলিট এক্সপেড এ তথ্য নিশ্চিত করে।
এক বিবৃতিতে এলিট এক্সপেড জানায়, পর্বতারোহণের জগৎ তাদের অন্যতম সেরা একজন পর্বতারোহীকে হারিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্য পর্বতারোহীদের প্রতিও গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অকল্পনীয় ক্ষতির বেদনা লাঘব করার মতো কোনো শব্দ তাদের কাছে নেই।
গত বৃহস্পতিবার পাকিস্তানের ব্রড পিকে পর্বত আরোহণের সময় ১০ সদস্যের ওই পর্বতারোহী দলটি তুষারধসে নিঁখোজ হন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের খোঁজে উদ্ধারকারী হেলিকপ্টারের উড্ডয়ন ব্যাহত হয়। এরপর শুক্রবার উদ্ধারকারীরা দলটির চারজনের মরদেহ শনাক্ত করেন এবং তার মধ্যে তিনটি উদ্ধার করতে সক্ষম হন। শনিবার থেকে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সহায়তায় বাকি সদস্যদের অনুসন্ধানে আবারও অভিযান শুরু হয়।
এ বিষয়ে পাকিস্তানের আলপাইন ক্লাবের সভাপতি ইরফান আরশাদ খান বলেন, ‘পর্বতের টানে বিভিন্ন দেশ থেকে একত্রিত হওয়া এই সাহসী পর্বতারোহীদের মৃত্যু বিশ্ব পর্বতারোহণ অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’
এ সময় তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া পাকিস্তানের সামরিক ও বেসামরিক উদ্ধারকারী এবং শেরপাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘পর্বতের সৌন্দর্য আমাদের অনুপ্রাণিত করে। তবে একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, হিমালয় ও কারাকোরামের দুর্গম পর্বতে অভিযান চালানো কতটা ঝুঁকিপূর্ণ।’
এর আগে, শনিবার স্থানীয় পুলিশ কর্মকর্তা তাহির খান জানান, ওমানের পর্বতারোহী নাথিরা আহমেদের মরদেহ পাকিস্থানের ইসলামাবাদে পাঠানো হচ্ছে। অন্যদিকে, মার্কিন পর্বতারোহী ম্যালোরি গেইস ও নেপালের বাহাদুর গুরুঙের মরদেহ পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান অঞ্চলের প্রধান শহর স্কার্দুর একটি হাসপাতালে রাখা হয়েছে।
গেইসের পরিবারের এক বিবৃতিতে বলা হয়, ‘ম্যালোরি একজন প্রাণবন্ত মানুষ ছিলেন। তাকে তার পরিবার ও বন্ধুরা গভীরভাবে ভালোবাসতেন। তাকে আমাদের ভীষণ মনে পড়বে।’
এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন নেপালে জন্ম নেওয়া সাবেক ব্রিটিশ সেনাসদস্য নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামেই অধিক পরিচিত ছিলেন। ২০১৯ সালে তিনি মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়েন। তার এই অসাধারণ কীর্তি নিয়ে ‘ফোরটিন পিকস: নাথিং ইজ ইম্পসিবল’ নামে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত করেছিল নেটফ্লিক্স।
পুরজার প্রতিষ্ঠান তাকে স্মরণ করে জানায়, তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি নিজের সাহস, বিনয়ের মাধ্যমে লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন। তিনি এই বিশ্বাসে অটল ছিলেন যে মানুষের সামর্থ্য আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি।
অপরদিকে, ম্যালোরি গেইস প্রথমবারের মতো পাকিস্তানে ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গে আরোহণের চেষ্টা করছিলেন। এছাড়া মুভিং মাউন্টেইনস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির গাইড, ভূগোলবিদ ও পাহাড়ি বা উঁচু অঞ্চলের আলোকচিত্রী সাখির জন্য এটিই তার জীবনের শেষ পর্বত অভিযান হওয়ার কথা ছিল। তিনি বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন।
উত্তর পাকিস্তানে তুষারধস, বরফ ও পাথর ধসে পড়া এবং অতিরিক্ত উচ্চতা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে পর্বতারোহণ অভিযানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
৮ দিন আগে
প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে নতুন ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী।
স্থানীয় সময় শনিবার (২ মে) ভোর পৌনে ৬টার দিকে তিনি নিজের পঞ্চম আটহাজারি পর্বত হিসেবে স্পর্শ করেছেন মাউন্ট মাকালুর শিখর। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই পর্বতে এটিই প্রথম বাংলাদেশি হিসেবে সফলতা।
৮ হাজার বা ততোধিক উচ্চতার পর্বতশৃঙ্গ আছে পৃথিবীতে ১৪টি। ২০২৫ সাল পর্যন্ত এই ১৪টি পর্বত চূড়ার মধ্যে চারটি চূড়া ছুঁয়েছেন পর্বতারোহী বাবর আলী, যে কৃতিত্ব আর অন্য কোনো বাংলাদেশির নেই। আর আজ (শনিবার) ভোরে তিনি নিজেকে নিয়ে গেলেন আরেকটু উচ্চতায়।
‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। এই ক্লাবের সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর সত্ত্বাধিকারী মোহন লামসালের সূত্রে এই তথ্য জানা গেছে।
শিখরে বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা। বাবরের এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছেন ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ।
ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সভাপতি জানান, ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহা-কালো খ্যাত এই চূড়া আরোহণের উদ্দেশে বাবর ৭ এপ্রিল দেশ ছাড়েন। আনুষঙ্গিক প্রস্তুতি শেষে তিনি ৯ এপ্রিল বিমানে উড়ে যান টুমলিংটার এবং সেখান থেকে গাড়িতে সেদুয়া গ্রামে। এরপর পায়ে চলা শুরু করে ১৮ এপ্রিল পৌঁছান পর্বতের উচ্চতর বেস ক্যাম্পে। এরপর উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নিতে ২১ এপ্রিল তিনি ক্যাম্প-১ ও পরদিন ক্যাম্প-২-এ ঘুমিয়ে ৭ হাজার মিটার উচ্চতা ছুঁয়ে বেসক্যাম্পে নেমে আসেন।
দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল তিনি পর্বতে চড়ে ক্যাম্প-২-এ এক দিন কাটিয়ে পরদিন নেমে আসেন বেসক্যাম্পে। এরপর শুরু হয় ভালো আবহাওয়ার জন্য অপেক্ষার পালা।
১০০ দিন আগে
রাজধানীর ধানমন্ডিতে পর্বতারোহী শায়লা বীথির ওপর হামলা
রাজধানীর ধানমন্ডিতে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশি পর্বতারোহী শায়লা বীথি।
শনিবার বিকেলে ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটওভারব্রিজে এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক বলেন, 'শায়লা বীথি যখন ফুটওভার ব্রিজ থেকে নামছিলেন, তখন একদল লোক পেছন থেকে তার ওপর হামলা করে এবং তার চুল ধরে টানাহেঁচড়া করে। তিনি সিঁড়িতে পড়ে গিয়ে আহত হন। তিনি হামলাকারীদের চেননে না। আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বীথির স্বামী সাংবাদিক তৈমুর ফারুক তুষার তার ফেসবুক পেজে হামলার বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন: আদালত প্রাঙ্গণে হিরো আলমের উপর হামলা, কান ধরে ওঠবস
তুষার লিখেছেন, ‘(বিথীর) ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে আঘাত করা হয়েছে।’
তিনি অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এরপর বিথী পরে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করতে যান। তবে আক্রমণের স্থান শেরেবাংলা নগর থানার অধীনে হওয়ায় সেখানে যেতে বলা হয়। অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার একটি দল ঘটনাস্থলে যায়।
এদিকে, প্রকাশ্য দিবালোকে এ জাতীয় ঘটনা ঘটায় নারী অধিকার কর্মী খুশী কবির এই হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জননিরাপত্তার দিকে নজর দিতে জোর দিয়েছেন।
২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পিক জয় করেন বিথি। ২০১৮ সালের মে মাসে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিব্বতের লাকপা রি (৭,০৪৫ মিটার) জয় করেন। ২০১৯ সালের মে মাসে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের তাশি লাপচা পাসে (৫,৭৫৫ মিটার) উঠেন।
আরও পড়ুন: গাজীপুরে মাজারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ
মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৬৮৭ দিন আগে
পর্বতারোহী রেশমার হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন
পর্বতারোহী, দৌড়বিদ ও সাইক্লিস্ট রেশমা নাহার রত্নার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১৭৩ দিন আগে
সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী নিহত
রাজধানীর শেরে-বাংলা নগর লেক রোডে শুক্রবার সকালে মাইক্রোবাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক পর্বতারোহী।
২১৯৩ দিন আগে
করোনায় আক্রান্ত পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন
দেশের খ্যাতিমান পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কোয়ারেন্টাইনে রয়েছেন।
২৩৩৩ দিন আগে