ডাউনিং স্ট্রিট
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হলেন জেরেমি হান্ট
যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্র সচিব জেরেমি হান্টকে দেশটির অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে।
৫৫ বছর বয়সী হান্ট কোয়াসি কোয়ার্টেংকয়ের স্থলাভিষিক্ত হন। কোয়াসিকে তার মিনি-বাজেটকে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী করার পর বরখাস্ত করা হয়।
টুইটারে কোয়াসি তার অর্থমন্ত্রীর পদ থেকে সরে আসার বিষয়ে বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) আমাকে আপনার চ্যান্সেলর (অর্থমন্ত্রী) পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন। তা আমি মেনে নিয়েছি।’
কোয়াসির ডাউনিং স্ট্রিটের অফিসে ছিলেন মাত্র ৩৮ দিন। সময়ের হিসাবে চ্যান্সেলর পদে সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করা অর্থমন্ত্রী তিনি।
গত মাসে তার পেশ করা মিনি-বাজেটে বিতর্কিত ঋণ-তহবিলযুক্ত ট্যাক্স কাটছাঁট এর উল্লেখ রয়েছে। যেখানে দেখানো হয় যে ব্রিটিশ পাউন্ড ইউএস ডলারের বিপরীতে ৩৭ বছরে সবচেয়ে নিচে নেমে গেছে। এজন্য তাকে অর্থনৈতিক অস্থিরতার জন্য দায়ী করা হয়।
আরও পড়ুন: যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বরখাস্ত
প্রচণ্ড চাপের মধ্যে কোয়ার্টেং সর্বোচ্চ উপার্জনকারীদের জন্য ৪৫ শতাংশ আয়কর হার বাতিল করার পরিকল্পনায় এই মাসের শুরুতে একটি ইউটার্ন নিয়েছিল।
তিনি তার পদত্যাগপত্রে বলেন, ‘যেমনটি আমি গত সপ্তাহগুলোতে অনেকবার বলেছি, ক্রমবর্ধমান সুদের হার এবং বিদ্যুতের দামের মতো সমস্যাগুলোকে মোকাবিলা করার জন্য ‘স্থিতাবস্থা অনুসরণ’ করার আর কোনও ‘বিকল্প ছিল না’। অনেক দিন ধরেই এই দেশটি নিম্ন প্রবৃদ্ধির হার ও উচ্চ করের কারণে আটকে আছে। যদি এই দেশকে সফল করতে হয় তবে তা পরিবর্তন করতে হবে।’
আরও পড়ুন: যুক্তরাজ্যের নতুন রাজাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
যুক্তরাজ্যে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, টিকটককে গুনতে হতে পারে বড় জরিমানা
১৩৭৫ দিন আগে
আইসিইউতে করোনা আক্রান্ত বরিস জনসনের দ্বিতীয় রাত
করোনাভাইরাসের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা দ্বিতীয় রাত পার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসির।
২২৯৬ দিন আগে
করোনাভাইরাসে আক্রান্ত বৃটিশ প্রধানমন্ত্রী
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২৩০৭ দিন আগে