স্বপ্নের পদ্মা সেতু
জনগণের টাকায় স্বপ্নের পদ্মা সেতু, বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশের জনগণের টাকায় স্বপ্নের পদ্মা সেতু দাঁড়িয়ে যাওয়ায় বিএনপির হিংসা হচ্ছে যা তাদের সহ্য হচ্ছে না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের জনগণের টাকায় স্বপ্নের পদ্মা সেতু দাঁড়িয়ে যাওয়ায় বিএনপির হিংসা হচ্ছে যা তাদের সহ্য হচ্ছে না। তাই তারা নানা ধরনের অপপ্রচার করছে। মূলত দেশের ভালো হোক তারা তা চায় না। তারা মিথ্যা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্ত।’
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর ও চানপুর আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা: আইনমন্ত্রী
মন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্প নিয়ে দেশের কোথাও দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৩৭৯ দিন আগে
পদ্মা সেতু ঘিরে যথাযথ পরিকল্পনা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের
পদ্মা সেতুর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার পর দেশের বৃহত্তম এ সেতুর সুবিধা বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য কাজে লাগাতে সরকারের অবশ্যই একটি ‘যথাযথ পরিকল্পনা’ প্রণয়ন করা উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
১৯১২ দিন আগে
২৭তম স্প্যানে দৃশ্যমান পদ্মা সেতুর ৪ কিলোমিটার
করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা ও ব্যবসায় প্রতিষ্ঠান, কিন্তু থেমেই নেই স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণের কাজ!
২১৭০ দিন আগে