ওসমানী মেডিকেল কলেজ
কোটা সংস্কারের দাবিতে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা সংস্কারের দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এসময় প্লে-কার্ড হাতে নিয়ে অবস্থান নেন তারা। ক্লাস-পরীক্ষাও বর্জন করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই মেডিকেল কলেজের গোলচত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
কোটা না মেধা, মেধা মেধা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানে মুখরিত হয় ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গন। কলেজের গোলচত্ত্বর থেকে কোটা সংস্কারের দাবিতে শতাধিক শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগ।
আরও পড়ুন: কোটা আন্দোলন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
৭৮০ দিন আগে
সিলেটে বন্যাকবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৩০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, উপজেলার রুস্তমপুর ইউনিয়নে বন্যার্তদের জন্য আমরা চিড়া ও মুড়ি, রান্না করা খাবার ও মিঠা পানিসহ বিভিন্ন খাদ্যপণ্য বিতরণ করেছি।
বিবৃতিতে তিনি দেশের সেবা, এই দুর্যোগ মোকাবিলা, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলা এবং তার (প্রধানমন্ত্রী) নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া কামনা করেছেন।
আরও পড়ুন: সিলেটে বন্যায় ৩ লাখ মানুষ পানিবন্দি, ডুবে গেছে সিলেট-তামাবিল মহাসড়ক
৮২৭ দিন আগে
ইন্টার্নদের ওপর হামলা: ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের ধর্মঘট স্থগিত, প্রধান আসামি গ্রেপ্তার
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আন্দোলন স্থগিতের ঘোষণার পর বৃহস্পতিবার দুপুর থেকে কাজে যোগ দিয়েছেন তারা। একই সাথে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও তাদের আন্দোলন স্থগিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। বৈঠকটি ওসমানী মেডিকেল কলেজের হল রুমে আয়োজিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ওসমানীর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল মোন্তাকিম চৌধুরী বলেন, মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তার বাড়াতে প্রশাসন দ্রুততম সময়ে কার্যক্রম গ্রহণের আশ্বাস দিয়েছে। এই আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছি। তবে সাত দিনের মধ্যে সব আসামি গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে আবার আন্দোলনে নামবো।
এর আগে, বুধবার মধ্যরাতে শাহপরান এলাকা থেকে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার (১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কোতোয়ালি থানা পুলিশ মামলার আরও দুই আসামি সাঈদ হাসান রাব্বি ও এহসান আহমদকে গ্রেপ্তার করে।
এদিকে মামলার আসামিদের গ্রেপ্তারে বুধবার দুপুরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বহির্বিভাগসহ ওসমানী হাসপাতালের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেন তারা। বুধবার বিকেলে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার শেষে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এর আগে দুপুরের দিকে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা মেডিকেল সড়ক অবরোধ করেন। পরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।
ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলা ও হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিতের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ১ আগস্ট সোমবার রাত থেকে আন্দোলন শুরু হয়।
মঙ্গলবার পুলিশ, হাসপাতাল প্রশাসন এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ওসমানী হাসপাতালের জরুরি ও হৃদরোগ বিভাগ ছাড়া সকল বিভাগে কার্যক্রম বন্ধ রাখেন ইন্টার্নরা।
পড়ুন: রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
১৪৯২ দিন আগে
সিলেটে ডোবার পাশে মিলল কিশোরের লাশ
সিলেটের শাহপরাণ থানাধীন খাদিমপাড়া থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২০৫০ দিন আগে
অতিরিক্ত আঘাতেই রায়হানের মৃত্যু: ভিসেরা রিপোর্ট
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ মারা যাওয়া রায়হান আহমদের ভিসেরা রিপোর্টে বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। অতিরিক্ত আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
২১০৫ দিন আগে
সিলেট বিভাগে আরও ১০৮ করোনা রোগী শনাক্ত
সিলেটের দুই ল্যাবে নতুন করে আরও ১০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তরা সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা।
২২০২ দিন আগে
এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া করোনা আক্রান্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২২০৮ দিন আগে
সিলেট বিভাগে নতুন করে ১০৪ জনের করোনা শনাক্ত
সিলেটের দুই ল্যাবে এক দিনে আরও ১০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২২৩৪ দিন আগে
করোনা: সিলেটে একদিনে ১৪৮ জন শনাক্ত
সিলেট বিভাগে একদিনে আরও ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২২৬১ দিন আগে
সিলেটে আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সিলেট জেলায় আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে।
২২৭১ দিন আগে