হোমনা
কুমিল্লায় নারী-শিশুসহ ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
কুমিল্লার হোমনায় এক নারী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার, ছেলে হোসাইন (৪) এবং ভাই জোবায়েদ (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্বজনরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ দাশগুপ্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
১৬৮ দিন আগে
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত এবং এক নারী আহত হয়েছেন। রবিবার দুপুরে হোমনা কৃষি ইনস্টিটিউটের নিকটে ঘটনাটি ঘটে।
নিহত মাওলা হোসেন (৩৩) উপজেলার ঘনিয়ারচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ঘনিয়ারচর গ্রামের আবদুস সালামের ছেলে।
আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আহত দিপালী বেগম (৪৫) উপজেলার বাগমারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে হোমনা কৃষি ইনস্টিটিউটের নিকটে কুমিল্লাগামী একতা সার্ভিসের একটি বাস গৌরীপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকসাকে মুখোমুখি চাপা দিলে শিক্ষক মো. মাওলা ও দিপালী বেগম আহত হন।
মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত শিক্ষক এবং হাত, পায়ে আঘাতপ্রাপ্ত আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিক্ষক মাওলাকে ঢাকায় রেফার এবং আহত দিপালী বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসরিন সুলতানা সুমি বলেন, শিক্ষক মাওলা হোসেন মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। আশঙ্কাজনক আবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত নারী দিপালী বেগমকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা বাসটি শনাক্ত করার চেষ্টা করছি।
আরও পড়ুন: উলিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
১১৮৫ দিন আগে
হোমনায় অপহৃত ৩ শিশু গাজীপুরে উদ্ধার
কুমিল্লার হোমনায় অপহৃত তিন শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
১৯৯৪ দিন আগে
কুমিল্লায় ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ
কুমিল্লার হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে’র অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
২২০১ দিন আগে
হোমনার ইউএনও করোনায় আক্রান্ত
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২২২৮ দিন আগে
হোমনায় ৬ চিকিৎসকের শরীরে করোনা পাওয়া যায়নি
কুমিল্লার হোমনায় নমুনা সংগ্রহ এবং চিকিৎসার উদ্দেশ্যে করোনা রোগীর সংস্পর্শে যাওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পাঁচজন ও প্রাইভেট হাসপাতালের একজন চিকিৎসকসহ ছয়জনের শরীরে করোনা পাওয়া যায়নি।
২২৯৭ দিন আগে
হোমনায় করোনায় আক্রান্ত সন্দেহে ২ বাড়ি লকডাউন
কুমিল্লার হোমনায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
২৩১৪ দিন আগে