সময়সূচি
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৃষ্ট জ্বালানি সংকট পরিস্থিতিতে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকি লেনদেনের সময় কমানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (৪ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামীকাল রবিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রবিবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। আর আগের মতোই ব্যাংকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
অন্যদিকে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা অথবা বুথে আগের মতো ২৪ ঘণ্টাই ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে বলে সার্কুলারে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান বলেন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে এই নির্দেশনা জারি করা হয়েছে। নতুন সময়সূচি কার্যকর হওয়ায় ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
১৬ দিন আগে
৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তমের প্রিলিমিনারির সময়সূচি পুনঃনির্ধারণ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২১ মে) বিপিএসপির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নিয়োগ পেলেন ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ ক্যাডার
এ ছাড়া, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ) পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
৩৩৪ দিন আগে
সেহরি ও ইফতারের সূচি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সম্প্রতি কিছু কিছু ব্যক্তি ও সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রণীত সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তবে এই সময়সূচি আলেম-ওলামা ও বিশেষজ্ঞদের তৈরি উল্লেখ করে দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে যে সেহরি ও ইফতারের সময়সূচি বের করা হয়েছে, তা আলেম-ওলামা ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি প্রণয়ন করেছে। সেখানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকসহ প্রখ্যাত ওলামায়ে কেরাম, আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, সেহরি ও ইফতারের জন্য যুগ যুগ ধরে মানুষ প্রকৃতির ওপর নির্ভর করেছে। ঘড়ি, আবিষ্কারের পর ঘড়ির ওপর মানুষের নির্ভরশীলতা এসেছে। এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। প্রতিটি বিষয়ে মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড, এমনকি ন্যানো সেকেন্ডের হিসাবও বের করা সহজ হয়েছে। বর্তমানে যে সময়সূচি প্রণয়ন করা হয়েছে, তা সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব করেই করা হয়েছে।
ইতোপূর্বে প্রায় ৩৩ বছর আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সেহরি ও ইফতার এবং নামাজের সময়সূচি প্রণয়ন করা হয়েছিল, তা কয়েক যুগ ধরে চলছিল। সেখানে সেহরি, ফজরের আজান ও ইফতারের সময়ের সঙ্গে ৩ মিনিট করে সতর্কতামূলক সময় রাখা হয়েছিল। সেহরির ৩ মিনিট আগেই সময় শেষ করা এবং ফজরের আজানের জন্য ৩ মিনিট পরেই আজানের সময় নির্ধারণ করাতে মাঝখানে ৬ মিনিট অলস সময় রাখা হয়েছিল। শরীয়তে এই ধরনের অলস সময়ের কোনো বিধান নেই। তাদের মতে, ‘সেহরির সময় শেষ, ফজরের সময় শুরু’—এটাই হলো শরীয়তের বিধান।
আগের ক্যালেন্ডার ফজরের আজান সতর্কতামূলকভাবে ৩ মিনিট পর ধরায় অনেকের রোজা নষ্ট হচ্ছে। কারণ সাধারণ মানুষ মনে করে আজান পর্যন্ত সেহরি খাওয়া যায়।
ইফতারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পুর ইফতারের সময়সূচি সতর্কতামূলকভাবে ৩ মিনিট পরে রাখা হয়েছিল। ব্যক্তি জীবনে অনেকে সতর্কতামূলকভাবে আরও ৩ মিনিট পরে ইফতার করেন। এতে করে ইফতারের সময় ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে। অথচ শরীয়তের বিধান মতে, শিগগিরই ইফতার করা উত্তম।
তাছাড়া বহির্বিশ্বে সময় নিযে যারা গবেষণা করেন, (৩ মিনিট কমিয়ে এবং ৩ মিনিট বাড়িয়ে দেওয়ার কারণে) এই সময়সূচি তাদের সঙ্গে অমিল পরিলক্ষিত হয়। ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়।
সার্বিক দিক বিবেচনা করে কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সেহরি, ফজরের আজান ও ইফতারের জন্য সঠিক সময় কেবল ইসলামিক ফাউন্ডেশন প্রণয়ন করবে। তবে কেউ চাইলে নিজ দায়িত্বে সতর্কতা অবলম্বন করতে পারেন। বর্তমান প্রণীত সময়সূচি অত্যন্ত সূক্ষ্মাতি সুক্ষ্ম হিসাব করেই প্রণয়ন করা হয়েছে এবং তা সঠিক। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই।
৪১৭ দিন আগে
রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ
রমজান মাসে ঢাকার পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাস উপলক্ষে ডিএসইর লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে।
আরও পড়ুন: ঢিমেতালে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমানের সই করা এ বিজ্ঞপ্তিতে পুঁজিবাজারের পোস্ট ক্লোজিং সেশন দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত এবং ডিএসইর দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করার কথা জানানো হয়েছে।
রমজান ও ঈদুল ফিতরের ছুটির পর পুনরায় ডিএসইর অফিস এবং লেনদেনের সময় আগের নির্ধারিত সময়ে ফিরে আসবে।
৪১৮ দিন আগে
রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন
আসন্ন রমজানে ব্যাংকে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। তবে ব্যাংকের অন্যান্য কাজকর্ম চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বর্তমানে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর মধ্যে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রাহকরা সেবা বা লেনদেন করতে পারেন।
আরও পড়ুন: সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
রোজা ও ঈদ শেষ হওয়ার পর আগের সূচিতে ফিরবে ব্যাংকগুলো।
এছাড়া সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। মাঝখানে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
৪২০ দিন আগে
রমজানে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন
পবিত্র রমজানে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, এসব প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। মাঝখানে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
আরও পড়ুন: রমজানে রাজধানীর ২৫ স্থানে মিলবে সুলভমূল্যে মাংস, ডিম, দুধ
শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা দেওয়ার প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন ও বিধি অনুসারে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
সুপ্রিমকোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট থেকে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
৪২০ দিন আগে
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচিতে পরিবর্তন
আগামীকাল ১৭ জানুয়ারি (শুক্রবার) থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল চলাচলের সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের চলাচলের সুবিধার্থে এখন থেকে প্রতি শুক্রবার বিকাল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলবে।
এছাড়া, বিকাল ৩টা ২০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১০ মিনিট বিরতি দিয়ে মেট্রোরেলের ট্রেনগুলো চলাচল করবে।
এতে আরও বলা হয়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে বিকাল ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা করা যাবে। একইসঙ্গে র্যাপিড পাস কেনা ও এমআরটি বা র্যাপিড পাস টপ আপ করা যাবে।
মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৪৫৯ দিন আগে
কোপার কোয়ার্টারে কবে কে কার মুখোমুখি
কলম্বিয়ার বিপক্ষে ড্র করে কোপা আমেরিকায় শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। এর ফলে নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে সেরা আট দল।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়াও এবারের কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিয়েছে কানাডা, ভেনেজুয়েলা, একুয়েডর, উরুগুয়ে, পানামা, কলম্বিয়া ও ব্রাজিল।
টানা তিন জয়ে ‘এ’ গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে ওঠা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলবে একুয়েডরের বিপক্ষে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আরও পড়ুন: ইউরোর শেষ আট চূড়ান্ত, কবে কে কার মুখোমুখি
পরদিন ভেনেজুয়েলার মুখোমুখি হবে অভিষেক আসরেই গ্রুপ পর্ব পেরিয়ে আসা কানাডা। এ ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
এরপর রবিবার কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচদুটি অনুষ্ঠিত হবে। প্রথমটিতে অতিথি দল পানামার বিপক্ষে মাঠে নামবে টানা ২৬ ম্যাচ ধরে অপরাজিত ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পরে সকাল ৭টায় সেমিফাইনালে ওঠার শেষ লড়াইয়ে মাঠে নামবে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি উরুগুয়ে ও ব্রাজিল।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে উরুগুয়ে। অন্যদিকে, এক জয় ও দুই ড্রয়ে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ হয় ব্রাজিল।
আরও পড়ুন: প্যারাগুয়েকে উড়িয়ে শঙ্কা কাটাল ব্রাজিল
৬৫৬ দিন আগে
ইউরোর শেষ ষোলো চূড়ান্ত, কে কবে কার মুখোমুখি
গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডে অনেক চমক নিয়ে হাজির হয় ইউরোর চলতি আসর। অনেক দল আশাহত হওয়ার পাশাপাশি অনেক আন্ডারডগ হ্যাভিওয়েটদের হারিয়ে গ্রুপসেরা বা শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে।
শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবারের আসরের ইউরোপের শেষ ১৬টি ফেবারিট দল এবং ফাইনালে পৌঁছাতে কার রাস্তা কেমন, তা।
ইউরোর নকআউট পর্বের প্রথম ধাপের টিকেট পেয়েছে- স্বাগতিক জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, রোমানিয়া, বেলজিয়াম, পর্তুগাল, তুরস্ক, স্লোভাকিয়া, জর্জিয়া ও স্লোভেনিয়া।
চলতি আসরের গ্রুপ পর্ব থেকে বাদপড়া দলগুলোর মধ্যে অন্যতম ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ও ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। রবের্ট লেভানডফস্কির পোল্যান্ড এবং এবারের আসরের ‘ব্ল্যাক হর্স’ খ্যাত হাঙ্গেরিও শুরুতেই ছিটকে গেছে।
আবার বেলজিয়ামকে টপকে গ্রুপসেরা হওয়া রোমানিয়া, ফ্রান্স-নেদারল্যান্ডসকে টপকে গ্রুপসেরা হওয়া অস্ট্রিয়া, এমনকি জর্জিয়ার মতো দলগুলো চমক দেখিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।
চলুন দেখে নেই, গ্রুপপর্বে কার লড়াই কতটা শক্ত ছিল-
গ্রুপ ‘এ’
স্বাগতিক জার্মানি, সুইজারল্যান্ড, হাঙ্গেরি ও স্কট্যলান্ডকে নিয়ে গড়া গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা সহজ ছিল না কোনো দলের জন্যই। সবগুলো দলই ইউরোপের লিগগুলোতে খেলা অসাধারণ সব ফুটবলারে ভরা। তবে জার্মানির দাপটের কারণে একটি স্পট নিয়ে বাকি তিন দলের প্রতিযোগিতা আরও কঠিন হয়ে যায়।
অবশ্য স্কট্যল্যান্ড শক্তিতে কিছুটা খাটো পড়ে গেলে শুরুতেই ছিটকে যায় তারা। পরবর্তীতে হাঙ্গেরিকে রেখে শেষ ষোলোর টিকিট কাটে সুইজারল্যান্ড।
গ্রুপ ‘বি’
তিন ম্যাচে তিনটি জয় নিয়ে দাপটের সঙ্গে স্পেন নকআউট পর্ব নিশ্চিত করে। তবে এক জয় ও এক হার নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বিপাকে পড়ে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। মারিও সাক্কায়নির শেষ মুহূর্তের গোলে ম্যাচটি ড্র হলে কেঁদে বিদায় নিতে হয় ক্রোয়েশিয়ার। আর বিধ্বস্ত হয়ে কোনোমতে শেষ ষোলোয় ওঠে ইতালি।
আরও পড়ুন: অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মদ্রিচদের কাঁদিয়ে শেষ ষোলোয় ইতালি
গ্রুপ ‘সি’
ইংল্যান্ডের হতাশ পারফরম্যান্সের কারণে এই গ্রুপটি শেষ রাউন্ডেও ছিল উন্মুক্ত। যে কারও সুযোগ ছিল শেষ ষোলোর টিকিট কাটার। পাঁচ পয়েন্ট নিয়ে গ্রপসেরা ইংল্যান্ডের সঙ্গে তিন পয়েন্ট নিয়ে ডেনমার্ক ও স্লোভেনিয়াও গ্রুপ ‘বি’ থেকে পরের রাউন্ডে উঠেছে। তবে শেষ ম্যাচে ডেনমার্কের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট সংগ্রহ করা সার্বিয়া নকআউটের ট্রেন ধরতে ব্যর্থ হয়েছে।
গ্রুপ ‘ডি’
এই গ্রুপেও ছিল দুই হ্যাভিওয়েট- ফ্রান্স ও নেদারল্যান্ডস। তবে তাদের টপকে শেষ ম্যাচে ডাচদের হারিয়ে গ্রুপসেরা হয় অস্ট্রিয়া। টেবিলের তিন নম্বরে থেকে গ্রুপ শেষ করলেও কোটায় শেষ ষোলোর ডাক পেয়েছে নেদারল্যান্ডস। আর প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে পোল্যান্ড।
গ্রুপ ‘ই’
ইউরোয় এবারের আসরে এই গ্রুপটি ছিল সবচেয়ে চমক জাগানিয়া। গ্রুপে নিশ্চিত ফেবারিট ছিল বেলজিয়াম। তবে তৃতীয় রাউন্ড শেষে সবগুলো দলের পয়েন্ট সমান (৪) হয়ে যায়। এরপর গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয় রোমানিয়া, দ্বিতীয় বেলজিয়াম আর তৃতীয় দল হিসেবে কোটায় নকআউট পর্বে ওঠে স্লোভাকিয়া।
সমান পয়েন্ট, এমনকি অন্য গ্রুপের দলগুলো থেকে তিন পয়েন্ট পেয়ে শেষ ষোলো নিশ্চিত হলেও টেবিলের তলানিতে থাকায় কপাল পুড়েছে ইউক্রেনের। ইউরোর ইতিহাসে চার পয়েন্ট সংগ্রহ করেও শেষ ষোলো নিশ্চিত করতে ব্যর্থ হওয়া একমাত্র দল তারাই।
আরও পড়ুন: ফ্রান্স-নেদারল্যান্ডসের ধারহীন লড়াইয়ে জিতল অস্ট্রিয়া
গ্রুপ ‘এফ’
পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া- শক্তিমত্তার বিচারে টুর্নামেন্টের শুরুতে সবাই দলগুলোকে এই ধারায় রাখলেও শেষ ম্যাচে ফেবারিট পর্তুগালের জালে দুবার বল জড়ায় জর্জিয়া।
এতে টেবিলের তৃতীয় অবস্থানে থেকে চেকদের কাঁদিয়ে শেষ ষোলোয় উঠেছে কিভিচা কেভারার দল। এর ফলে প্রথমবার কোনো বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) খেলতে এসেই নকআউটে পৌঁছেছে জর্জিয়ানরা।
ইউরোর শেষ ষোলোয় ম্যাচগুলোর সময়সূচি:
দিন-তারিখ
ম্যাচ
ভেন্যু
শুরুর সময়
২৯ জুন, শনিবার
ইতালি-সুইজারল্যান্ড
বার্লিন
রাত ১০টা
২৯ জুন, শনিবার
জার্মানি-ডেনমার্ক
ডর্টমুন্ড
রাত ১টা
৩০ জুন, রবিবার
ইংল্যান্ড-স্লোভাকিয়া
গেলসেনকির্খেন
রাত ১০টা
৩০ জুন, রবিবার
স্পেন-জর্জিয়া
কোলন
রাত ১টা
১ জুলাই, সোমবার
ফ্রান্স-বেলজিয়াম
ডুসেলডর্ফ
রাত ১০টা
১ জুলাই, সোমবার
পর্তুগাল-স্লোভেনিয়া
ফ্রাঙ্কফুর্ট
রাত ১টা
২ জুলাই, মঙ্গলবার
নেদারল্যান্ডস-রোমানিয়া
মিউনিখ
রাত ১০টা
২ জুলাই, মঙ্গলবার
অস্ট্রিয়া-তুরস্ক
লাইপসিগ
রাত ১টা
৬৬২ দিন আগে
রমজান মাসে অফিসের সময়সূচি নির্ধারণ
পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।'
আরও পড়ুন: রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
রমজানে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ
১১৩৪ দিন আগে