উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বোয়ালমারীর ইউএনও-নাজির
আদালতের জারিকারকের সঙ্গে দুর্ব্যবহার ও মোবাইল কোর্ট বসিয়ে বিচারের হুমকি দেয়ার ঘটনায় বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নাজিরের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করে তাদের আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন।
আদেশ প্রদানকালে আদালত বলেন, ইউএনও যেহেতু ওই প্রতিষ্ঠানের প্রধান তিনি এটি সেখানেই শেষ করতে পারতেন। কিন্তু তা করেননি। এদিকে উকিল মিয়াকে আদালতের আদেশের বিষয়ে আরও যত্নশীল ও সতর্ক থাকার কথা বলেছেন হাইকোর্ট।
আরও পড়ুন: বরিশালে ইউএনও-পুলিশের দুই মামলায় ১২ আসামির জামিন
এর আগে আদালতের জারিকারকের সঙ্গে দুর্ব্যবহার ও মোবাইল কোর্ট বসিয়ে বিচারের হুমকি দেয়ার অভিযোগে গত ৭ জুন ইউএনও মো. রেজাউল করিম ও নাজির উকিল মিয়াকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না-তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত। পরে ২১ জুন ইউএনও এবং নাজির হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন।
আদালতে ইউএনও রেজাউল করিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক এবং নাজিরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো.মোজাম্মেল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় জানান, ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত থেকে ওই দূরব্যবহারের ঘটনা লিখিতভাবে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলকে জানানো হয়। এরপর প্রধান বিচারপতি বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠান। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে অবমাননার রুলসহ ওই আদেশ দেন। তারা হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রথানা করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করে তাদেরতে আদালত অবমানার অভিযোগ থেকে অব্যহতি দিয়েছেন।
বোয়ালমারীর আদালত থেকে পাঠানো এ সংক্রান্ত অবহিতকরণপত্র থেকে জানায়, গত ২৭ এপ্রিল বোয়ালমারী সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানি মামলারনোটিশ জারি করতে জারিকারক মো. কামাল হোসেন ও মেহেদী হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেদিন দুপুর আড়াইটার দিকে নাজির উকিল মিয়ার কাছে নোটিশ গ্রহণের অনুরোধ জানালে তিনি ব্যস্ততা দেখিয়ে তাদের অপেক্ষায় রাখেন। বিকাল ৪টার দিকে তারা আবারও নাজিরের কাছে গেলে তিনি উত্তেজিত হয়ে তাদের ওপরের তলায় গিয়ে বসতে বলেন।
আরও পড়ুন: ড. ইউনূসের মামলা বাতিল আবেদনের চূড়ান্ত শুনানি ১১ আগস্ট
অন্য জায়গায় সমন জারির কাজ আছে জানালে উকিল মিয়া বলেন, তাতে তার কী, জজকোর্টের নোটিশ না রাখলে তার কী হবে? তিনি এর চেয়ে বড় কাজে ব্যস্ত আছেন। তিনি নোটিশ পাশের টেবিলে দিতে বললে পাশের টেবিলে দায়িত্বরত কর্মচারী নোটিশ বুঝে নিতে অপারগতা প্রকাশ করেন। জারিকারক বিষয়টি আদালতকে অবহিত করবে বললে জানালে উকিল মিয়া বলেন, ‘জজের ভয় দেখিয়ে লাভ নেই, আমরা নির্বাহী বিভাগের লোক। নোটিশ না রাখলে আমাদের কিছুই হবে না।’
একপর্যায়ে নোটিশ বুঝে নেন উকিল মিয়া। এরই মধ্যে ওই অফিসের একজন কর্মচারী বিষয়টি ইউএনওকে অবহিত করলে তিনি জারিকারক দুজনকে তার কক্ষে ডেকে নিয়ে দরজা আটকিয়ে জেরা করতে থাকেন। স্টাফদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ তুলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জারিকারকদের সাজা দেয়ার হুমকি দেন ইউএনও। একপর্যায়ে ইউএনও তাদের মোবাইল কেড়ে নেন ও মুচলেকা দিয়ে চলে যেতে বলেন। তারা রোজা আছেন জানালে ইউএনও বলেন, মুচলেকা ব্যতীত তাদের ছাড়বেন না তিনি। একপর্যায়ে পা ধরে মাফ চাইতে বাধ্য করেন ইউএনও। এরপর জোর করে নির্দেশনামতে মুচলেকা লিখিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
১৫০২ দিন আগে
শাহজাদপুরে সস্ত্রীক ইউএনওসহ নতুন করে ৭ জনের করোনা শনাক্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সস্ত্রীক ইউএনওসহ নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে।
২২৩৩ দিন আগে
ত্রাণ সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী দেশের খাদ্যাভাব দূর করেছেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার বলেছেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে ত্রাণ সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী দেশের খাদ্যাভাব দূর করেছেন। দেশে এখন কোনো অনাহারের কষ্ট নেই।
২২৮৯ দিন আগে
বিরামপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলার মাহমুদপুরে চোলাই মদ পান করে বুধবার ভোরে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও একজন।
২২৯১ দিন আগে
অসময়ে তিস্তায় ভাঙন, পানি বৃদ্ধি
লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা গ্রামে তিস্তা নদীর তীরবর্তী ফসলি জমিসহ বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী থেকে বালু উত্তোলনের কারণে বর্ষার আগেই ভাঙন দেখা দিয়েছে।
২২৯১ দিন আগে
সিলেটে স্বর্দি-জ্বর ও মাথাব্যথা নিয়ে মাওলানার মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বর্দি-জ্বর, কাশি ও মাথাব্যথা নিয়ে সোমবার রাতে নিজ বাড়িতে এক মাওলানার মৃত্যু হয়েছে।
২৩২০ দিন আগে
মুন্সীগঞ্জে শ্রমিকদের আন্দোলনের মুখে কারখানা বন্ধ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দিতে ছুটির দাবিতে আন্দোলন শুরু করেছে জেএমআই ইন্ডাস্ট্রির শ্রমিকরা।
২৩৪১ দিন আগে
হবিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের মৃত্যু, স্থানীয়দের চলাফেরা সীমিত করার নির্দেশ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ণ প্রকল্পে শ্বাসকষ্ট জনিত রোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
২৩৪২ দিন আগে