শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সোমবার দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর এ্যালিসন জে ক্রস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চিকিৎসকদের পরামর্শে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি গত ৯ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
গত ১২ মে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। এ সময় হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে সফলভাবে একটি স্টেন্ট স্থাপন করা হয়।
বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
যুক্তরাজ্যে অবস্থানকালেও রাষ্ট্রপতি নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করেন। বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ সামারি ও নথি তিনি ডিজিটালি অনুমোদন ও স্বাক্ষর করেন।
এছাড়া সফরকালে লন্ডনের হোটেল হিলটনে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সঙ্গে রাষ্ট্রপতির একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৭ দিন আগে
ডিসেম্বরে শাহজালালের থার্ড টার্মিনাল চালুর কথা ভাবছে সরকার: বিমান প্রতিমন্ত্রী
চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
এম রশিদুজ্জামান মিল্লাত জানান, যেকোনো মূল্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেওয়ার বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। এছাড়া দেশের পর্যটনকেন্দ্রগুলোকে লাভজনক করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল বাস্তবায়নের পরিকল্পনাও করছে সরকার।
৪২ দিন আগে
শাহজালালে যাত্রীর স্বজনদের প্রবেশ সীমিত করল কর্তৃপক্ষ
ঢাকা, ২৫ জুলাই (ইউএনবি)— রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বজনদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
রবিবার (২৮ জুলাই) থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
এ ছাড়াও বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল এবং সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
৩১৪ দিন আগে
ঢাকা বিমানবন্দর থেকে ৩.৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ১
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাতে ৩ দশমিক ৪৯৮ কেজি ওজনের স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
আটক ব্যক্তির নাম মো. মাসুদ ইমাম।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক ফারহানা বেগম বলেন, রাত ১০টা ৪৬ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল ইমামের দুটি মানি ব্যাগ থেকে ৩ দশমিক ১৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ২৮টি স্বর্ণের বার ও স্বর্ণমুদ্রা জব্দ করে।
আরও পড়ুন: বেনাপোলে ২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ২
৮৫২ দিন আগে
বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফিকে ঢাকা বিমানবন্দর থেকে আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার (২৯ অক্টোবর) নিজেকে ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা’ হিসেবে পরিচয় দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ অক্টোবর) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুরে আরেফি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়।
আরেফিকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ডিবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার আরেফি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং নিজেকে ‘বাইডেনের উপদেষ্টা’ হিসেবে পরিচয় দেন।
আরও পড়ুন: 'মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা' দাবি করা ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত: মোমেন
বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে বসে আরেফি এমনকি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ‘তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার সম্পূর্ণ পক্ষে’।
আরেফি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তার প্রতিদিন তার যোগাযোগ হয় বলে দাবি করেন। আরও দাবি করেন, মার্কিন সরকারের সব গুরুত্বপূর্ণ ব্যক্তি বিরোধীদের আন্দোলনকে সমর্থন করে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দলীয় নেতারা বিএনপি অফিসে বসে থাকা আরেফিকে ঘিরে রেখেছেন।
বিএনপি ও জামায়াতপন্থীরা দাবি করেছেন, সরকার উৎখাতের জন্য ‘বাইডেন এর পক্ষ থেকে’ তাদের সমর্থন জানানোর জন্য বিএনপির দলীয় কার্যালয়ে এসেছিলেন আরেফি।
আরও পড়ুন: মার্কিন দূতাবাস থেকে কোনো ব্যক্তির গতিবিধির গুজব সম্পূর্ণ ‘মিথ্যা ও ভুল’: মুখপাত্র
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেছে পুলিশ
৯৪৯ দিন আগে
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৭৭.৫% কাজ শেষ, আগামী বছর চালু: বেবিচক চেয়ারম্যান
আগামী অক্টোবর মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করার জন্য প্রকল্প এলাকায় দিন-রাত কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালেসংবাদ সম্মেলনেটি আয়োজিত হয়েছিল।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক
এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের বলেন, তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের বাস্তবায়নের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব থেকে দ্রুততম সময়ে এই প্রকল্পের কাজ শেষ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনের (সফট ওপেনিং) এই জন্য প্রকল্প এলাকায় দিন রাত কাজ চলছে। আপনারা জানেন আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, কিন্তু আমাদের এখানে ৩-৪ হাজার শ্রমিকরা ছুটিতেও কাজ করে যাবেন। তারা শুধু মাত্র ঈদের দিন কাজ করবে না, এর পরের দিন থেকে তারা আবার কাজ শুরু করবেন।
তিনি বলেন, আশা করছি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সফট উদ্বোধন করা হবে। আমরা অক্টোবরের আগে প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ করতে চাই। আশা করি সময়ের আগে কাজ শেষ হবে। এখন পর্যন্ত প্রকল্পের ৭৭ দশমিক ৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। অক্টোবর মাসে সফট উদ্বোধন হলেও এই টার্মিনাল পুরোপুরি ফাংশনাল হবে ২০২৪ সালে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ করছে স্যামসাং গ্রুপের কনস্ট্রাকশন ইউনিট স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিঅ্যান্ডটি) করপোরেশন। প্রতিষ্ঠানটির নির্মিত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বুর্জ খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, তাইপে ১০১, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল, দক্ষিণ কোরিয়ার ইনচেওন আন্তর্জাতিক বিমানবন্দর ও আবুধাবির ক্লিভল্যান্ড ক্লিনিক। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ও সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে নির্মাণে আধুনিকতা নিয়ে এসেছে স্যামসাং সিঅ্যান্ডটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন গ্রুপ।
এছাড়াও টার্মিনালের ভেতরের ভবনটির নকশা তৈরি করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন। তিনি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল-৩, চীনের গুয়াঞ্জুর এটিসি টাওয়ার ভবন, ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের নকশা তৈরি করেন।
২০১৭ সালের ২৪ অক্টোবর শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটির অনুমোদন দেয় একনেক। নির্মাণ কাজে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বৃহৎ এই থার্ড টার্মিনাল প্রকল্পটির ব্যয় প্রথমে ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে অবশ্য প্রকল্প ব্যয় ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়ানো হয়েছে।
৫ লাখ ৪২ হাজার বর্গমিটারের এ টার্মিনালে একসঙ্গে ৩৭টি প্লেন রাখার অ্যাপ্রোন (প্লেন পার্ক করার জায়গা) করা হয়েছে। তবে এ টার্মিনালের সবচেয়ে দৃষ্টিনন্দন হবে মডার্ন টার্মিনাল বিল্ডিং। দুই লাখ ৩০ হাজার স্কয়ার মিটারের বিল্ডিংয়ের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ১৮০০ গ্রাম কোকেন জব্দ, ভারতীয় নারী আটক
শাহ আমানত বিমানবন্দরে ৬৩.১৭ লাখ টাকার স্বর্ণ জব্দ
১০৭৩ দিন আগে
আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় ঢাকার ৩টি ফ্লাইট নামলো সিলেটে
ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট।
রবিবার (১৫ জানুয়ারি) সকালে ভিন্ন তিনটি দেশ থেকে এ ফ্লাইটগুলো আসে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে বাধ্য হয়ে ফ্লাইট তিনটি আসে সিলেটে।
ফ্লাইট তিনটি আসে সিঙ্গাপুর, ওমান ও কাতার থেকে। সবক’টি ফ্লাইটই ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: ওসমানী বিমানবন্দরে ৮ ফ্লাইটের জরুরি অবতরণ
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রবিবার ভোর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুসংখ্যক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়। ঢাকার আকাশে অনেকক্ষণ চক্কর দিয়ে জ্বালানি সংকটে পড়ার শঙ্কায় এসব ফ্লাইট বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহকারি ব্যবস্থাপক সৈয়দ বেলায়েত আলী লিমন জানান, ঢাকায় অবতরণ করতে না পেরে সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ওসমানী বিমানবন্দরে এসে রবিবার সকাল ৮টা ২০ মিনিটে অবতরণ করে। কাতারের দোহা থেকে আসা ফ্লাইট অবতরণ করে সকাল ৮টা ৫০ মিনিটে।
এছাড়া ওমানের মাসকাট থেকে আসা আরেকটি ফ্লাইট সকাল ৯টা ১০ মিনিটে ওসমানীতে অবতরণ করে।
ঢাকার আকাশে কুয়াশা কেটে যাওয়ার পর ফ্লাইট তিনটি সিলেট থেকে ফিরে যায়।
আরও পড়ুন: রাজশাহী-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট শুরু ১৭ নভেম্বর
সিলেট-শারজাহ্ রুটে বিমানের ফ্লাইট চালু
১২৩৬ দিন আগে
কলকাতা বিমানবন্দরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ফ্লাইটে আটকে ছিলেন ১৫৮ যাত্রী
কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লে ১৫৮ জন যাত্রী প্রায় চার ঘণ্টা অনাকাঙ্খিত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।
সোমবার রাত ৯টা ৫ মিনিটে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল এবং যাত্রীরা স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইটে ওঠেন।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার ইউএনবিকে বলেন, যাত্রার ঠিক আগে বিমানের ল্যান্ডিং গিয়ার ইন্টিগ্রেশনে সমস্যার কারণে ফ্লাইটটি টেক অফ করতে পারেনি।
আরও পড়ুন: ইসরায়েলি ফ্লাইটে সৌদি আরবের আকাশসীমা উন্মুক্ত
তিনি বলেন, বিমানের নিরাপত্তা বিধি মোতাবেক যে কোনো প্রযুক্তিগত সমস্যা সমাধানের সময় বিমান কর্তৃপক্ষকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়। তাই বিমানের এয়ার কন্ডিশন সিস্টেম বন্ধ রাখা হয়েছিল ফলে বিমানের বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন।
এছাড়াও, কলকাতা বিমানবন্দরের নিয়ম অনুযায়ী যাত্রীদের বিমানে ওঠার পরে বিমান থেকে বেরোতে দেয়া হয় না যা যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে।
প্রযুক্তিগত ত্রুটি ঠিক করতে জেট এয়ার ইঞ্জিনিয়ারের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।
ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১ টা ৪২ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে কর্মকর্তা জানিয়েছেন।
১৪১৬ দিন আগে
ঢাকা বিমানবন্দরে ৬ কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কোটি টাকা মূল্যের ২২ দশমিক ৯৯ লাখ সৌদি রিয়াল জব্দ করেছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার কাস্টমস কর্মকর্তারা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মামুন খান নামে এক যাত্রীর দুবাই যাওয়ার কথা ছিল। স্ক্যানিংয়ের সময় কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ থেকে রিয়ালগুলো জব্দ করেন।
তবে মালপত্র রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
সৌদি রিয়ালগুলো কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১০ স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
কক্সবাজারে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ
১৪৩৫ দিন আগে
দেশে ফিরলেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
একজন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, রোমানিয়া থেকে ২৮ জন নাবিককে নিয়ে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।
রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানান, নাবিকরা ইউক্রেন থেকে মলদোভা হয়ে গত ৬ মার্চ রোমানিয়ায় পৌঁছেন।
পড়ুন: আগামীকাল দেশে ফিরছেন আটকে পড়া ২৮ নাবিক
১৫৪৮ দিন আগে