মওকুফ
জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২০ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সুপারিশ অনুসারে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এদিকে, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে পৃথক কর্মসূচি পালন করা হচ্ছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণ ও আলোচনা সভা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা।
এ উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে।
এছাড়া বিভিন্ন আবাসিক হল জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করবে। এর মধ্যে শামসুন নাহার হল ২৬ জুলাই, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হল ২৪ ও ২৫ জুলাই, রোকেয়া হল ৩০ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২৫ জুলাই, শেখ মুজিবুর রহমান হল ১ থেকে ৪ আগস্ট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, অমর একুশে হল ২৩ থেকে ২৫ জুলাই, বিজয় একাত্তর হল ২৩ জুলাই, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাস ২২ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল ৫ আগস্ট জুলাই অনুষ্ঠানমালার আয়োজন করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
১ দিন আগে
রাবি শিক্ষার্থীদের আবাসিক ও পরিবহন ফি মওকুফ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া সিদ্ধান্ত অনুযায়ী যে সকল শিক্ষার্থীর নিকট ইতোমধ্যে এ দু’টি খাতে অর্থ আদায় করা হয়েছে তা যথাসময়ে সমন্বয় করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপাচার্য ভবনের লাউঞ্জে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। রাবি উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০৬তম সভায় শিক্ষার্থীদের উপরোল্লিখিত ফি-সমূহ মওকুফ করার চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়।
আরও পড়ুন: খুবি শিক্ষকের বিরুদ্ধে সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ!
এ বিষয়ে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান জানান, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির ৫৪৯তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এপ্রিল ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত হলের ১৮ মাসের আবাসিক ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়।
আরও পড়ুন: রাবিতে ভিসি সোবহানের দেয়া ১৩৮ জনের নিয়োগ স্থগিত
বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় তার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
১৭৭৫ দিন আগে
করোনাভাইরাস: ৩ মাসের বাড়ি ভাড়া মওকুফের অনুরোধ ভাড়াটিয়াদের
করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ঢাকা ও অন্যান্য শহরে বসবাসরত ভাড়াটিয়ারা। মহামারির সময় এপ্রিল থেকে আগামী তিন মাসের বাড়ি ভাড়া ও ইউটিলিটি বিল মওকুফ করার জন্য তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
২২৭৯ দিন আগে
বাড়িভাড়া মওকুফ চান নিম্ন আয়ের মানুষজন
করোনাভাইরাসের কারণে রাজধানীর কয়েক হাজার দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ বাড়িভাড়া দিতে পারছেন না বলে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
২২৯৫ দিন আগে