রামগঞ্জ
লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে এই হত্যারকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তাজিয়া ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহতের স্বামী মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার সদর হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুন: ঢাবি ছাত্র সাম্য হত্যার ঘটনায় আটক ৩
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।’ তবে তদন্ত চলছে বলে জানান ওসি আবুল বাশার।
২৯৭ দিন আগে
লক্ষ্মীপুরের রামগতিতে শনাক্ত হল দ্বিতীয় করোনা রোগী
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্তের পর এবার রামগতিতে দ্বিতীয় রোগী শনাক্ত করা হয়েছে।
২১৫৪ দিন আগে