প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিল সরকার
সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার খরচ বহন করবে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নিহতের পরিবারকে সরকারিভাবে প্রাপ্য সব সুবিধা দেওয়া হবে। পাশাপাশি দুই সন্তানের শিক্ষার ব্যয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে। এছাড়া পরিবারটির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেওয়া হবে।
মরদেহ হস্তান্তরের সময় দাফন কার্য সম্পন্নের জন্য নিহতের পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর ৩ লাখ টাকা আর্থিক অনুদানও দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও সব সময় আমরা প্রবাসীদের পাশে থাকব।’
ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলো প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি অনুযায়ী যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনতে সরকারের প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন মোশাররফ হোসেন। আজ (শুক্রবার) ভোরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
নিহতের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৩ দিন আগে
লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি
যুদ্ধবিধস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৪৭ প্রবাসী।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ফেরত আসা এসবনাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।
আরও পড়ুন: লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের খোঁজ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এখন পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত ১৯ ফ্লাইটে সর্বমোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
আরও পড়ুন: লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ প্রবাসী বাংলাদেশি
৫৪৯ দিন আগে
বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী
প্রবাসী কর্মীদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ অভিবাসন সংশ্লিষ্ট সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২২ দিন আগে
অভিবাসন সংক্রান্ত তথ্যের প্ল্যাটফর্ম ‘বিদেশযাত্রা’ চালু
যাত্রা শুরু করল অভিবাসন সংক্রান্ত তথ্যের অনলাইন প্ল্যাটফর্ম ‘বিদেশযাত্রা’।
২০৬৩ দিন আগে
‘শেখ মুজিব: অ্যা নেশনস ফাদার’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রকাশিত ‘শেখ মুজিব: অ্যা নেশনস ফাদার’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১২৯ দিন আগে
করোনায় ক্ষতিগ্রস্ত বিদেশফেরতদের ৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে ব্র্যাক
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির এ সংকটময় সময়ে চাকরি হারিয়ে বা অসহায় হয়ে দেশে ফেরত আসা ৭ হাজার ২৫০ জন অভিবাসী কর্মীকে জরুরি সহায়তা হিসেবে নগদ তিন কোটি টাকার অর্থ সহায়তা দিচ্ছে ব্র্যাক।
২২২৪ দিন আগে
সৌদি আরবে ১০ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বসবাসরত প্রায় ১০ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
২২৫৪ দিন আগে
নতুন সচিব পেল রেলপথ মন্ত্রণালয়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
২২৭৩ দিন আগে