ট্রাক্টর
ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র নিহত
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক্টরের চাপায় তাওহীদ (১০) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ‘ভাই ভাই মোল্লা ব্রিকস’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলছিল। এ সময় মাটি টানার ট্রাক্টরটি পেছানোর সময় তাকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার অভিযোগ করলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নাহলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৮ দিন আগে
যশোরে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
যশোরের শার্শা উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাহিদ ইসলাম (৩৫) ও উষা রহমান (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল হোসেন নামে আরও এক যুবক আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ইসলাম যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে এবং উষা রহমান বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (সোমবার) সকাল ৯টার দিকে তিন যুবক মোটরসাইকেলে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তারা রুদ্রপুর-গোগাগামী সড়কের সালামের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ ও উষা। গুরুতর আহত রুবেল হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, স্থানীয় জনতা ট্রাক্টরটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
৯১ দিন আগে
ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরের নিচে মোটরসাইকেল, আরোহী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুরুজ আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুরুজ আলী (২২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকু্ল ইসলামের ছেলে। তিনি কু্ষ্টিয়া শহরের একটি ফার্মেসীতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: টঙ্গীতে হাত-পা বাঁধা প্রতিবন্ধী সরকারি কর্মচারীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, কুমারখালী থেকে মোটরসাইকেল করে সুরুজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর উঠে যায় এবং ঘটনাস্থলেই মারা যান সুরুজ।
কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বলেন, ‘ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা। মোটরসাইকেল ও ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৫১৮ দিন আগে
সিলেটে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জাফলং-মামারদোকান সড়কের লাখেরপাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম আহমদ উপজেলার বল্লাঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে জাফলং থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর লাখেরপাড় সড়কে পৌঁছা মাত্র সামনে থাকা একটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলে থাকা ওয়াসিম ও সাদ্দাম আহমেদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫৫৪ দিন আগে
গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজি যাত্রীর মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ীতে সিএনজিতে ট্রাক্টরের ধাক্কায় জুয়েল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার ঝিলবান্ধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নড়াইলে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
নিহত জুয়েল মিয়া (৩০) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোডবাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টর সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে জুয়েল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে নিহতের স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
৭১৯ দিন আগে
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের হালে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের হালে কাটা পড়ে মো. আলিফ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সুন্দরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফ (১৩) ওই এলাকার এনামুলের ছেলে ও ট্রাক্টর চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই বলেন, ‘সোমবার বিকালে মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দেওয়া হচ্ছিল। চালকের পাশে বসে ছিল আলিফ। এক জমি থেকে অন্য জমিতে যেতে জমির উঁচু পাড় পারাপারের সময় গাড়ির হালের ওপরে পড়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
৮২৬ দিন আগে
বাজিতপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত
কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াসিন হাসান নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় সিফাত ও সানজিদ নামে আরও দুই যুবক আহত হয়েছেন।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৈলেনপুর মরাখলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ইয়াসিন হাসান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উত্তরখান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আহত সিফাত ও সানজিদ একই গ্রামের আকবর আলীর ছেলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বলেন, ইয়াসিন, সিফাত ও সানজিদ মোটরসাইকেল করে বাজিতপুরের দিকে যাচ্ছিলেন। তখন পৈলেনপুর মরাখলা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর দুইজন গুরুতর আহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামান আরও বলেন, আহত দুইজনকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় আহত ৯
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৮৪৩ দিন আগে
সিরাজগঞ্জে ট্রাক্টর-নসিমন সংঘর্ষ, নিহত ১
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালক মো. তোজাম উদ্দিন নিহত হয়েছেন।
বুধবার সকাল দিকে উপজেলার মানিকচাপর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাটিভর্তি ট্রাক্টরের চাপায় শিশু নিহত
নিহত তোজাম উপজেলার উপরসিলেট গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠার সময় তাড়াশ থেকে আসার খড় বোঝাই নছিমন ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
৮৬৬ দিন আগে
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গা সদরে মহিলা কলেজ রোডে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রশিদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১২ মে) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
নিহত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রশিদ মোটরসাইকেল যোগে কর্মস্থল যাচ্ছিল। পথে দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রাক্টর ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জুবায়দা জামান জয়া বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আব্দুর রশিদের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
নাটোরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
৮৯০ দিন আগে
মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১
খুলনার পাইকগাছায় মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কায় খায়রুল আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পাইকগাছা-কয়রা প্রধান সড়কের মৌখালী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: যানবাহন চলাচল কমলেও বিশ্বে বায়ুদূষণের তালিকায় ‘চতুর্থ’ ঢাকা
নিহত খায়রুল আলম কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের বাসিন্দা এবং নওশের আলী সানার ছেলে।
নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে ট্রাক্টরচালক জাহিদ গাজীর বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১৭১৫ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
চট্টগ্রামে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, থানায় অপহরণ মামলা
৯২৪ দিন আগে