নৌপরিবহন প্রতিমন্ত্রী
টার্মিনালের কাজ শেষ হলে চাঁদপুর নদীবন্দরের হারানো ঐতিহ্য ফিরবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের নির্মাণকাজ প্রসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, টার্মিনালের কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। ফলে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা হবে। টার্মিনালের কাজ শেষ হলে চাঁদপুর নদী বন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে।
রবিবার (৩১ মে) দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ ফেরিঘাট ও নদীবন্দরগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বড় বড় সব ঘাটে নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তির মুখোমুখি হতে না হয়। ঘাট ও নৌপথে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
নৌ টার্মিনালের নির্মাণকাজ প্রসঙ্গে মো. রাজিব আহসান বলেন, টার্মিনালের কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। ফলে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা হবে। টার্মিনালের কাজ শেষ হলে চাঁদপুর নদী বন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে।
নৌপথে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, নৌপথ সচল ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় ড্রেজিং কার্যক্রম জোরদার করা হবে। একইসঙ্গে দেশের নৌবন্দরগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, পন্টুন আধুনিকায়ন, নিয়মিত ড্রেজিং এবং নৌ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে নৌপথকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করা হবে। নৌপথের সেই ঐতিহ্য ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চগতির ও আধুনিক নৌযান পরিচালনার ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিমসহ মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
৬ দিন আগে
পাটুরিয়া ফেরিঘাটে অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রীর
পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্ন অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
সোমবার (২৫ মে) দুপুরে পাটুরিয়া-আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাটে নৌপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশ প্রদান করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত পাটুরিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত ভিজিল্যান্স টিমের দলনেতা ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এমরান হোসেন যাত্রীবেশে টিকিট ক্রয় করতে গিয়ে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পান। এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লুজ টিকিটিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশনাসহ ইজারার চুক্তির শর্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পাটুরিয়া ৫ নম্বর ঘাটের টিকিট কাউন্টারে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে ভাড়া আদায়ের কার্যক্রমে সম্পৃক্ত করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা প্রমাণ হওয়ার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালামকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় মামলা করার নির্দেশ দিয়েছেন।
একই ঘটনায় সংশ্লিষ্ট আনসার সদস্য ও কাউন্টারের দায়িত্ব পালনরত বিআইডব্লিউটিসির উচ্চমান সহকারী মো. তারেক হোসেনকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এ অনিয়ম ও দায়িত্বে অবহেলার ঘটনায় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১২ দিন আগে
ঈদযাত্রায় ঘাটে দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, আসন্ন ঈদকে সামনে রেখে দেশের প্রতিটি ফেরি ও লঞ্চঘাটে যাত্রীদের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘাটগুলোতে কোনো ধরনের অসঙ্গতি বা অব্যবস্থাপনা রয়েছে কি না, তা পর্যবেক্ষণে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. রাজিব আহসান বলেন, কোনো ঘাট এলাকায় অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। এ সময় তিনি ঘরমুখো যাত্রীদের উদ্দেশে সরকারি নির্দেশনা মেনে নিরাপদে ঘাট পারাপারের আহ্বান জানান।
১৬ দিন আগে
ঈদযাত্রার শেষ মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণে সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আগামীকাল দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নৌপথে ঈদযাত্রার শেষ সময়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
শুক্রবার (২০ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন লঞ্চে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লঞ্চের ভেতরে যাত্রী পরিবহনের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
অতিরিক্ত যাত্রী বোঝাই প্রতিরোধে তিনি উপস্থিত থেকে কয়েকটি লঞ্চকে নির্ধারিত সক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে টার্মিনাল ত্যাগের নির্দেশ দেন।
এ সময় ঘাট ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমজীবী মানুষের দায়িত্বনিষ্ঠ কাজের জন্য ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। সেই সঙ্গে ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক প্রত্যাবর্তন নিশ্চিত করতে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
উপস্থিত সাংবাদিকদের নৌপথে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা-সংক্রান্ত তথ্য প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়াও তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ঘাট পরিচালনায় নিয়োজিত সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন, যাতে ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়।
৭৮ দিন আগে
সাম্প্রতিক ঘটনা সারা পৃথিবীতে ভিন্নভাবে প্রচার হয়েছে যা দুঃখজনক: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজ সভা করছি, এটি দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এছাড়া সাম্প্রতিক ঘটনা সারা পৃথিবীতে ভিন্নভাবে প্রচার হয়েছে, যা দুঃখজনক।’
তিনি বলেন, ‘বাংলাদেশ মানবিক দেশ হিসেবে প্রশংসিত হয়েছিল। সাম্প্রতিক পৈশাচিক নৃশংসতা একে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত হয়েছি, গর্বিত হয়েছি।’
রবিবার (২৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএডিপি ২০২৩-২০২৪ বাস্তবায়ন অগ্রগতি ও ২০২৪-২৫ অর্থবছরের এডিপি পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: দেশে এমন একজন টেনিস খেলোয়াড় তৈরি হবে, যার জন্য দেশবাসী গর্ববোধ করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, তখন জেনেছি বাংলাদেশ দরিদ্র দেশ। তখন দারিদ্র্য বুঝিনি। তবে এখন দারিদ্র্য জয় করেছি। ভিক্ষার ঝুলি বঞ্চনা ও লাঞ্ছনার কথা শুনতে হয় না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্যকে জয় করেছি। এ বিজয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা রয়েছে। আমরা এখন গর্ব করে আমাদের সক্ষমতার কথা বলছি। পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রমাণ। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে মর্যাদার জায়গায় পৌঁছে গিয়েছিলাম। সমুদ্র, নদী- সবখানে সক্ষমতায় পৌঁছে গিয়েছিলাম।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ছাত্রত্বের সময়টা তারুণ্যে ভরপুর, বাধা না মানার সময় এটা। ছাত্ররা তাদের দাবি নিয়ে আন্দোলন করবে, এতে বাহবা দেওয়া উচিত।’
‘সরকার ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা যখন সমঝোতার পর্যায়ে, তখন হঠাৎ করে পরিস্থিতি কোন পর্যায়ে চলে গেল, আতঙ্ক শুরু হলো। যেমন ২০০১-০৬ সালে এমপি, কর্মকর্তা, বিচারক, সাংবাদিক, শিক্ষকদের হত্যা করা হয়েছে। সর্বশেষ বিরোধিদলীয় নেতা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছিল, দেশের আইন অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল। ২০০৯, ২০১০, ২০১৩, ২০১৪, ২০১৫ সালের সহিংসতার রূপও একই ধরনের।’
তিনি বলেন, ‘আইনমন্ত্রীর নেতৃত্বে সরকার-শিক্ষার্থী সমঝোতা চলছে, স্বস্থির পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক সে সময়ে অতর্কিত হামলা হলো। প্রথম দিনে ছাত্ররা আন্দোলনে ছিল। পরে তারা আন্দোলনের অংশ হয়নি- ছাত্ররাই বলেছে। দেখলাম, নোবেল লরেট স্বনামধন্য ড. ইউনূস দেশবাসীকে শান্তির জন্য আহ্বানও জানালেন না। অথচ রাষ্ট্রকাঠামো ভেঙে দেওয়ার জন্য তিনি জাতিসংঘসহ অন্যান্য জায়গায় আহ্বান জানান।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের মূলভিত্তি। এটাকে বাদ দিয়ে চলতে পারি না। অপরাধীকে অপরাধী বলা কি অন্যায়? অপরাধীদের চিহ্নিত করব না! ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে জায়গায় নিয়ে গেছেন সেটাকে মাটিতে নামিয়ে আনাই ছিল তাদের লক্ষ্য।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী একজন প্যারামাউন্ট লিডার। তার মতো নেতৃত্বের গুণাবলী এই মুহূর্তে পৃথিবীর কোনো মানুষের নেই। তিনি আমাদের একমাত্র অবলম্বন। এ অবলম্বনটাকে ভেঙে দেওয়া দুষ্কৃতিকারীদের লক্ষ্য ছিল। তাকে নামিয়ে দিতে পারলে বাংলাদেশকে নামিয়ে দেওয়া যাবে।’
তিনি বলেন, ‘দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা লক্ষ্যের খুবই কাছাকাছি। আমাদের এগিয়ে যেতে হবে।’
‘দেশকে এগিয়ে নিতে আমাদের দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে। কাউকে না কাউকে উৎসর্গ করতে হবে। আমাদের কাজগুলো আগামী প্রজন্ম মনে রাখবে। অঙ্গীকার নিয়ে কাজ করব সেটিই লক্ষ্য হোক।’
২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিতে ৩৩টি প্রকল্প বাস্তবায়নের জন্য ছয় হাজার ৮৩৭ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ ছিল। ২০২৩-২৪ অর্থবছরের তিনটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অন্যান্য প্রকল্পের কাজ চলমান।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তফা কামালসহ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পুলিশের পোশাক পরে হামলা করেছে দুর্বৃত্তরা: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সরকার নিরাপদ নৌযান ও দূষণমুক্ত নদী গড়ার লক্ষ্যে কাজ করছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
৬৭৮ দিন আগে
সরকার নিরাপদ নৌযান ও দূষণমুক্ত নদী গড়ার লক্ষ্যে কাজ করছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার নিরাপদ নৌযান ও দূষণমুক্ত নদী গড়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশপ্রেম না থাকলে, দেশের জন্য কাজ না করলে এগিয়ে যাওয়া যায় না। ৭৫ এর ১৫ আগস্ট এর পর সবকিছু হারিয়ে যেতে শুরু করে।
আরও পড়ুন: দেশে এমন একজন টেনিস খেলোয়াড় তৈরি হবে, যার জন্য দেশবাসী গর্ববোধ করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একটি প্রদেশকে (স্বাধীন বাংলাদেশকে) রাষ্ট্রমর্যাদা, শাসনব্যবস্থা দিয়েছেন। দারিদ্রপীড়িত দেশ থেকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছেন।
মঙ্গলবার (৪ জুন) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জিডিপিতে ৯ ভাগ অগ্রগতি ছিল। লাগাম টেনে ধরার চেষ্টা হয়েছে। এরপর কি পেলাম? ৭৫ পরবর্তী সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য রাষ্ট্রকাঠামো ভেঙ্গে ফেলেছিল। ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। ১৫ আগস্টের পর বুড়িগঙ্গাসহ নদ-নদী খাল-বিল সবকিছু দূষিত করা হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ৭৫ এর পর নদ নদী নিয়ে কোন সরকার বা রাষ্ট্র প্রধান কথা বলেনি। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর নাব্যতা, দখল ও দূষণমুক্ত রাখার কথা বলেছেন। ২০১৯ সালে নদী তীরের অবৈধ দখল মুক্ত করার জন্য পদক্ষেপ নিয়েছিলাম। কোভিডের কারণে এগিয়ে যেতে পারিনি।
তিনি বলেন, ম্যানমেইড বর্জ্য, শিল্প-কারখানার বর্জ্য দূষণমুক্ত করতে কাজ করছি। দেশে আন্তর্জাতিক মানসম্মত জাহাজ তৈরি হচ্ছে। ‘সম্প্রতি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ভিজিট করে গেছেন। তিনি অভিভূত হয়েছেন। তিনি বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেয়েছেন- এটা বড় অর্জন।’
আরও পড়ুন: বিআইডব্লিউটিসিকে উন্নয়নের রোল মডেল হতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর অন্য দেশেও এর কার্যক্রম চালাবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে দুর্ঘটনামুক্ত নৌ চলাচল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে প্রতি বছরের মতো এ বছরও ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৪’ পালিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’।
৭৩২ দিন আগে
বিআইডব্লিউটিসিকে উন্নয়নের রোল মডেল হতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হতে পারলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কেন উন্নয়নের রোল মডেল হতে পারবে না? বিআইডব্লিউটিসিকে উন্নয়নের রোল মডেল হতে হবে।
বুধবার ঢাকায় বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
তিনি বলেন, আজকে বিআইডব্লিউটিসির অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে শপথ নিতে হবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু আমাদের দেশের স্বাধীনতার টার্নিং পয়েন্ট ছিলেন। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি দারিদ্র্যপীড়িত দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা ব্যর্থ হয়েছিলেন, তারা বঙ্গবন্ধুর উন্নয়নকে ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্র করেছিলেন। সবকিছুতে ব্যর্থ হয়ে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এরপর দেশ অন্ধকারে তলিয়ে যায়, আর আলোর মুখ দেখেনি।
বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি এ কে এম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেলুজ্জামান।
আরও পড়ুন: ঝড়ে ক্ষতবিক্ষত টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম
চেলসির কোচ হচ্ছেন মারেসকা, নাপোলিতে কন্তে
৭৩৮ দিন আগে
ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর অন্য দেশেও এর কার্যক্রম চালাবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিদেশি বন্দর পরিচালনাকারিরা বিনিয়োগ করছে। আমি সম্ভাবনা ও স্বপ্ন দেখি, সময় আসবে চট্টগ্রাম বন্দর পৃথিবীর অন্য কোনো দেশে এর কার্যক্রম পরিচালনা করবে।
বৃহস্পতিবার (১৬ মে) ঢাকায় হোটেল ওয়েস্টিনে ‘চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পসহ মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ সংক্রান্ত চট্টগ্রাম বন্দর ও আবুধাবী পোর্টস গ্রুপের মধ্যে সমঝোতা স্মারকপত্র (এমওইউ) স্বাক্ষর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আব্দুল্লা কাসিফ আল মৌদি, আবুধাবী পোর্টস গ্রুপের ইন্টারন্যাশনাল অফিসের রিজিওনাল চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ আল মুতায়া।
আরও পড়ুন: দেশে এমন একজন টেনিস খেলোয়াড় তৈরি হবে, যার জন্য দেশবাসী গর্ববোধ করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং আবুধাবী পোর্টস গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার সাইফ আল মাজরুই। স্মারকপত্র অনুযায়ী আরব আমিরাতের আবুধাবী পোর্টস গ্রুপ বে-টার্মিনাল প্রকল্পসহ মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করবে। তারা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও সংগ্রহ করবে।
প্রতিমন্ত্রী বলেন, মোংলা বন্দরের আপগ্রেডেশন হচ্ছে। মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের মতো সক্ষমতা অর্জন করবে। পায়রা বন্দরে নির্মাণাধীন জেটিতে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ ভিড়েছে। এটা একটা নতুন অনুভূতি। আগে মাদার ভেসেলে পণ্য পরিবহনের জন্য আমাদের কলম্বো ও সিঙ্গাপুর বন্দরের উপর নির্ভরশীল হতে হতো। বর্তমানে মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে। এতে করে নির্ভরশীলতা কমে যাবে। মাতারবাড়ি বন্দর আঞ্চলিক হাবে পরিণত হবে। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য সৌদিআরবের রেড সি গেটওয়ে টার্মিনালের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। খুব শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, বে টার্মিনাল নির্মিত হলে ২৪ ঘণ্টা জাহাজ আসা যাওয়া করবে। জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না। চট্টগ্রাম বন্দর অন্য ধরনের উচ্চতায় চলে যাবে। বে টারমিনালের সঙ্গে রোড, রেলওয়ে কানেক্টিভিটি থাকবে। পণ্য পরিবহন সহজলভ্য হবে। শুধু আবুধাবী বন্দরের জন্য নয়, আমাদের জানালা খোলা আছে। দেশের যেকোনো বন্দরে বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দেব। অল্প সময়ের মধ্যেই টার্মিনালের মাল্টিপারপাস টার্মিনালের নির্মাণকাজ শুরু করতে চাই।
আরও পড়ুন: দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
৭৫১ দিন আগে
দেশে এমন একজন টেনিস খেলোয়াড় তৈরি হবে, যার জন্য দেশবাসী গর্ববোধ করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, টেনিস খেলার এখন আর সেরকম জৌলুস নেই। ফেডারেশন ও কাউন্সিলররা খেলোয়াড় তৈরি করবে। যাতে এমন একজন টেনিস খেলোয়াড় তৈরি হবে, যার জন্য দেশবাসী গর্ববোধ করবে।
শনিবার রাজধানীর বিজয়নগরে হোটেল ৭১-এ বাংলাদেশ টেনিস ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: নৌপথ-নদীবন্দর ঠিক আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
তিনি বলেন, একজন টেনিস খেলোয়াড় ১০০ জনকে পথ দেখাবে। সরকার বয়সভিত্তিক টেনিস খেলাকে গুরুত্ব দিয়েছে। সাধারণকে টেনিস মাঠে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। উপজেলা পর্যায়ে টেনিস খেলা চলে গেছে।
তিনি আরও বলেন, টেনিসের প্রতি মানুষের আগ্রহকে ফুটবলের মতো উন্মাদনার জায়গায় নিয়ে যেতে চাই। টেনিসের প্রতি যাদের প্রেম, ভালোবাসা আছে তাদের আগামীতে নির্বাচিত করা হবে।
তিনি বলেন, টেনিস ফেডারেশনকে জবাবদিহির জায়গায় রাখতে চাই। সীমাবদ্ধতা আছে। সেগুলো দূর করে টেনিসকে এগিয়ে নিতে চাই।
প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে থেকে আমরা দূরে সরে যাচ্ছি। মানব কাঠামো তৈরি হচ্ছে না। এগিয়ে যাওয়ার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি ও ক্রীড়াকে এগিয়ে নিতে কাজ করছেন। ক্রিকেটে ওডিআই ও টেস্ট স্ট্যাটাস তার সময় এসেছে। ক্রিকেট এখন সমীহ জাগানো বিষয়।
শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের আধুনিকায়ন তরায় এসময় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, টেনিস ফেডারেশনকে জবাবদিহির জায়গায় রাখতে চাই। সীমাবদ্ধতা আছে। সেগুলো দূর করে টেনিসকে এগিয়ে নিতে চাই।
আরও পড়ুন: দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
বাণিজ্য সম্প্রসারণে নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
৭৬৩ দিন আগে
দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিচে পড়ে পাঁচ যাত্রী নিহতের ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
একইসঙ্গে যাত্রীদের হতাহতের ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার প্রতিমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
৭৮৬ দিন আগে