র্যাব সদস্য
সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত
সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র্যাব-৯-এর সদস্য ইমন আচার্য নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
ইমনের ওপর হামলাকারী বাপ্পী মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
তিনি বলেন, দুপুরে কিন ব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিল। পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে। সঙ্গে সঙ্গে এসব মাদক ব্যবসায়ীরা দৌড় দেন। ঘটনাস্থলে সাদা পোশাকে ছিলেন র্যাব-৯-এর সদস্য ইমন আচার্য। সে সময় ইমন মাদক ব্যবসায়ীদের মধ্যে বাপ্পীকে জাপটে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে তিনি ইমনকে ছুরিকাঘাত করেন।
তিনি আরও বলেন, ছুরিকাঘাতে আহত র্যাব সদস্যকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তার ওপর হামলাকারী বাপ্পীকে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, দুপুর ১২টার দিকে মাদক ব্যবসায়ীদের ধরতে ধাওয়া করে পুলিশ। এ সময় তাদের একজন দৌড়ে পালানের সময় সাদা পোশাকে থাকা এক র্যাব সদস্য ইমন তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গিয়ে তোপখানা এলাকায় একটি বাসায় ঢুকে পড়েন বাপ্পী। সেখানে এক শিশুকে গলায় ছুরি ধরে সকলকে জিম্মি করেন তিনি। পরে অনেক চেষ্টায় বাপ্পীকে আটক করা হয়।
১৪ দিন আগে
যশোরে অস্ত্রসহ যুবক আটক
যশোর শহরতলীর চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা।
২০০২ দিন আগে
দেবহাটায় যুবলীগ নেতার রান্নাঘর থেকে পরিত্যক্ত ৩ পেট্রোল বোমা উদ্ধার
সাতক্ষীরার দেবহাটায় উপজেলায় এক যুবলীগ নেতার বাড়ির রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
২০০৮ দিন আগে
করোনায় জীবন গেল পুলিশের আরও ২ সদস্যের
মহামারি কোভিড-১৯ এর মোকাবিলায় চলমান যুদ্ধে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে বাংলাদেশ পুলিশের আরও দুই সদস্য মারা গেছেন।
২১৮১ দিন আগে
সুনামগঞ্জে ১৬ র্যাব সদস্য করোনায় আক্রান্ত
সুনামগঞ্জে করোনাভাইরাসে ১৬ র্যাব সদস্যসহ আরও ২১ জন আক্রান্ত হয়েছেন।
২১৯৫ দিন আগে
স্বাস্থ্যবিধি না মেনে রাজধানীমুখী লঞ্চে উপচে পড়া ভিড়
দুইমাস বন্ধ থাকার পর সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী চলাচলের কথা বলা হলেও লকডউন শিথিলের প্রথম দিনেই তা না মানার প্রবণতা দেখা গেছে।
২১৯৬ দিন আগে