দূরপাল্লার বাস
বাসচালককে মারধরের জেরে নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ
নওগাঁ-ঢাকার রুটে চলাচলকারী একতা পরিবহনের এক বাসচালকে মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে রেখেছেন শ্রমিকরা। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস গতকাল (সোমবার) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির চালক বাদল হোসেন যাত্রীদের নামিয়ে বাসটি ঘোরানোর সময় একটি অটো চার্জারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পাশের চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক উঠে গিয়ে কোনো কথা ছাড়াই চালককে মারধর করেন। পরবর্তীতে বাসটি কাউন্টারে গেলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান তারা।
গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদ উপলক্ষে বাড়ি যাব। একটু আগে আগেই ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমাঝেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।’
মুনিরা আক্তার নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাব। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।’
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একতা বাস কাউন্টারের কর্মচারীদের কে বা কারা মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে কী হয়েছে জেনে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম কালিমি বাবু জানান, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।
তিনি বলেন, হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস চলাচল শুরু করবে না বলে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন। অতি দ্রুত বাস চলাচল স্বাভাবিক করা এবং যাত্রীদের জিম্মি না করার জন্য সকল প্রকার আলোচনা চলমান আছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দুপুর পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে। তবে অতি দ্রুত সময়ের মধ্যে সমঝোতা হবে বলে আশা করা যাচ্ছে।
১৭ দিন আগে
লকডাউনে সিটি এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন চলবে
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জারি করা এক সপ্তাহব্যাপী লকডাউনে বুধবার থেকে সিটি করপোরেশনের এলাকাগুলোতে পুনরায় গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার।
মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচল করতে পারবে।
আরও পড়ুন: জনগণের উদাসীনতার মাঝেই দেশে লকডাউনের ২য় দিন শুরু
মন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশনভুক্ত এলাকায় গণপরিবহন চলাচল করতে পারবে। তবে পরিবহনে অর্ধেক আসন খালি রাখতে হবে।
সরকারের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল দূরপাল্লার গণপরিবহন পরিষেবা স্থগিত থাকবে।
মন্ত্রী বলেন, প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।
কাদের বলেন, পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: দেশব্যাপী চলমান লকডাউনকে 'অবৈজ্ঞানিক ও আংশিক' মনে করছেন বিশেষজ্ঞরা
এদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, এই আদেশ ৭ এপ্রিল থেকে কার্যকর হবে।
১৮৮৫ দিন আগে
সিলেটে ৩ দিনের পরিবহন ধর্মঘট শুরু মঙ্গলবার
সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার দাবিতে মঙ্গলবার থেকে টানা তিন দিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ।
১৯৯১ দিন আগে
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া নিয়ে চলাচল করছে দূরপাল্লার বাস
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া নিয়ে চলাচল করছে দূরপাল্লার বাস। এ নিয়ে যাত্রী সাধারণ এখন বিপাকে পড়েছেন।
২১৯৩ দিন আগে