বিরোধ
রাজশাহীতে বিএনপির দুপক্ষের বিরোধে এক নেতাকে পিটিয়ে হত্যা
রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির কর্মীরা নিজ দলের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি সিপাইপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুসারী ছিলেন।
অভিযুক্তরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী। তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, গতকাল (শুক্রবার) জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামি জলসা আয়োজন করার ব্যাপারে আলোচনা করছিলেন। এ সময় একপক্ষ বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চান। আর অপরপক্ষ স্থানীয় এমপি আবু সাঈদ চাঁদকেই প্রধান অতিথি করতে চান। এ সময় দুপক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়।
ঘটনার বিবরণে তিনি আরও জানান, তর্কাতর্কির পর রাতে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। ওই সময় চায়ের দোকানে বসে ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, গাজী, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন। তারা এরশাদ আলীকে দেখতে পেয়ে লাঠি ও গাছের ডাল দিয়ে তাকে পেটাতে থাকেন। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার বাড়ির পাশেই ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যান।
এসআই সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরই পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
৬ দিন আগে
সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল
সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই এবং দুটোই একসঙ্গে চলতে পারে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, তারা সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে।’
রবিবার (১৯ জানুয়ারি) জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা আশ্বস্ত করে বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কারকে (যদি সরকার গঠন করি) এগিয়ে নিয়ে যাব।’
এ সময় চার সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। কারণ পুরো রিপোর্ট এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি। সরকার যেটা বলেছে এবং পরিকল্পনা করেছে—এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তার পরেই সিদ্ধান্ত হবে। ঐকমত্য ছাড়া কোনোকিছুই গ্রহণযোগ্য হবে না।’
আরও পড়ুন: আগামী নির্বাচনে ঋণখেলাপিদের মনোনয়ন না দিতে সতর্ক থাকবে বিএনপি
তিনি বলেন, ‘একইসঙ্গে আমরা সব মানুষের মধ্যে শক্তিশালী ঐক্য কামনা করি এবং আশা করি যে আমরা শিগগিরই একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে আসতে পারব, একটি সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব।’
এর আগে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল।
এদিন বেলা সোয়া ১১টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ও দলটির অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, ডা. রফিকুল আলম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা নিবেদন
৪১১ দিন আগে
সিলেটে ভাইয়ের সঙ্গে জমির বিরোধে খুনের অভিযোগ
সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে সুলতান আহমদ নামের এক যুবক আপন চাচাতো ভাই হুসেন আহমদকে গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে।
এদিকে গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আরও পড়ুন: গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
স্থানীয়রা জানান, জমি নিয়ে হুসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সুলতান ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে সুলতান ধারালো অস্ত্র দিয়ে আপন চাচাতো ভাই হুসেনকে গলকেটে হত্যা করে।
এসময় সুলতানকে গ্রামবাসীরা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সুলতানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ
৪৮৩ দিন আগে
মেহেরপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে দুই জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আটক
মেহেরপুরের গাংনীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন বড় বোন ও ভাইয়ের স্ত্রীকে হত্যায় অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদকে আটক করেছে পুলিশ।
আটক মহিবুল ইসলাম ওহিদ সানঘাট পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি সংস্থার নির্বাহী পরিচালক।
এর আগে শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ২ নারী আটক
নিহতরা হলেন- সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)।
নিহত জাকিয়া অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদের ছোট ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন।
এ ঘটনায় আহত হয়েছেন নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন ও অন্যবোন শামীমা আক্তার। আহতরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল বলেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে আটক করা হয়েছে।
তাজুল ইসলাম জানান, পৈতিৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছিল। শনিবার সকালে নিহত জোছনা খাতুন অপর বোন শামীমা খাতুন পিতার ১ একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে এসেছিলেন। সকালে সবাই মিলে বাড়িতে মীমাংসায় বসেছিলেন। একপর্যায়ে বড় বোন জোছনা, ছোট ভাই জাহিদ ও তার স্ত্রী জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় মহিবুল ইসলাম ওহিদ ধারালো রামদা নিয়ে হামলা করেন। এতে ঘটনাস্থলেই মারা যান বোন জোছনা খাতুন ও ভাইয়ের স্ত্রী জাকিয়া।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, এই ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে।
আরও পড়ুন: পিরোজপুরে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি: ২ যুবককে আটক
৫১০ দিন আগে
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইকে হত্যার অভিযোগ
হবিগঞ্জের বানিয়াচংয়ে পৈত্রিক সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে বড় ভাইকে খুনের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
সোমবার (২ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলার দোয়াখানী এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
নিহত নওশাদ মিয়া (৪০) ঐ এলাকার মৃত কিম্মত আলীর ছেলে। এ ঘটনার পর থেকেই ছোট ভাই জুনেদ মিয়া (২৫) পালিয়ে গেছেন।
স্থানীয়রা জানায়, পৈত্রিক সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে তাদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে জুনেদ ধারাল অস্ত্র দিয়ে নওশাদকে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর জুনেদ পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২ নিরাপত্তা কর্মী নিহত
৫৫০ দিন আগে
সিলেটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে পুর্ব ইসলামপুর ইউনিয়নের মেঘারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত, আটক ১
আব্দুর রাজ্জাক উপজেলার পুর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের মৃত সফর আলীর ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের তাজুল ইসলাম ও সিরাজুল ইসলাম।
জানা গেছে, দুই একর জমি নিয়ে উত্তর রাজনগর গ্রামের আব্দুর রাজ্জাক ও মেঘারগাঁও গ্রামের ইমাম উদ্দিনের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, ‘জমি নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। এখন পর্যন্ত কাউকে আটকও করা হয়নি।’
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২১
নিহত তামিমের পরিবারকে নগদ অর্থ সহায়তা জবি প্রশাসনের
৫৮১ দিন আগে
জমি নিয়ে বিরোধ: বাগেরহাটে ভাইয়ের হাতে ভাই খুন
বাগেরহাটের কচুয়ায় জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে মশিউর রহমান হাজরা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। এ ঘনায় অভিযুক্ত দুই ফুফাতো ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত মশিউর রহমান হাজরা বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মাসুদ হাজরার ছেলে।
আরও পড়ুন: সিলেটে যুবক খুন, চাচাতো ভাইসহ আটক ৪
আটক দুই ভাই হলেন- একই গ্রামের হাজরা পাড়া এলাকার ইনদাদ শেখের ছেলে মো. সাব্বির ও মো. বায়েজিদ।
স্থানীয়রা জানায়, সম্পত্তি নিয়ে ফুফাতো ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল মশিউরদের। এর জেরে বুধবার সকালে মশিউরকে ছুরি মেরে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা মশিউরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনি শংকর পাইক বলেন, মশিউরকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার ফুসফুসের বামপাশে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত দুই ফুফাতো ভাইকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ভোলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
নরসিংদীতে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
৬৪৬ দিন আগে
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
মৌলভীবাজারের কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (১৫ মে) দুপুরে ১২টার দিকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: যশোরে মাটিবাহী ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিতে কাজের জন্য যান আছকির মিয়া। এ সময় মিছির আলিসহ তার লোকজনেরা আছকির ও তার সঙ্গে থাকা আরও দুইজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ঘটনার পর থেকে মিছির আলী পলাতক রয়েছেন।
কুলাউড়া (সার্কেলের) অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে বজ্রপাতে ফুটবল খেলোয়াড় নিহত
খুলনায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
৬৬০ দিন আগে
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হামলায় নিহত ১, মা-মেয়ে আটক
শেরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের স্ত্রী মাজেদা বেগমের লাঠির আঘাতে মোরাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নকলা উপজেলার টালকি ইউনিয়নের পূর্ব টালকি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোরাদ হোসেন পূর্ব টালকি গ্রামের বাসিন্দা। ঢাকার কল্যাণপুরে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ১
এ ঘটনায় নকলা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় জালাল উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম ও তার মেয়ে খুশী বেগমকে আটক করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানা যায়, বসতবাড়ির সীমানা নিয়ে গ্রামের মোরাদ হোসেনের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই জালাল উদ্দিনের বিরোধ চলছিল। এর জেরে চাচাতো ভাইয়ের স্ত্রী মাজেদার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মাজেদা লাঠি দিয়ে মোরাদের মাথার পেছন দিকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় জালাল উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম ও তার মেয়ে খুশী বেগমকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: দিনাজপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন খুন
৬৮৬ দিন আগে
বাগেরহাটে বাড়িতে প্রবেশের পথ নিয়ে বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যা, আহত ৫
বাগেরহাটের মোড়েলগঞ্জে বাড়িতে প্রবেশের পথ নিয়ে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শাহিনুর বেগম (৪৫) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।
আরও পড়ুন: রাজশাহীতে স্থানীয় ‘আ. লীগের’ বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন বলেন, গুয়াতলা গ্রামের জাকির তালকুদারের সঙ্গে তার চাচাতো ভাই ফেরদৌস তালুকদারের বাড়িতে প্রবেশের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া ও পড়ে কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে লাঠি নিয়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ সময় নারীসহ উভয় পক্ষের ৬ জন কমবেশি আহত হয়। আহতের মধ্যে শাহিনুর বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর জড়িতরা পালিয়ে গেছে। জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
৭৯১ দিন আগে