বন্যা নিয়ন্ত্রণ
বন্যা নিয়ন্ত্রণে ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
ফেনীতে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার মুহুরী সেতুর কাছে খেয়াঘাট এলাকায় দুপুর ২টা ১৮ মিনিটের দিকে তিনি প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ও দুটি বৃক্ষ রোপণ করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তার প্রথম সরকারি সফর। দিনব্যাপী সফরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে তার সরাসরি অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের শুরুতে পরশুরামে মুহুরী ও কহুয়া নদীকেন্দ্রিক বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে নেওয়া বড় এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে এ অঞ্চলে বন্যার ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে, কৃষি ও সেচসুবিধার উন্নতি হবে এবং নদীতীরবর্তী মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগে
অভিন্ন জলরাশি বিষয়ে সমঝোতা না হলে বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণ কষ্টকর: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অভিন্ন জলরাশি বিষয়ে সমঝোতা না হলে ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য কষ্টকর হবে।
তিনি বলেন, অভিন্ন জলরাশির ব্যবস্থাপনা বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সমঝোতায় এখনও পৌঁছাতে পারিনি। এটি বড় চ্যালেঞ্জ। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান পরিবেশ উপদেষ্টার
রবিবার (৬ অক্টোবর) ঢাকায় মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ‘কপ নেটওয়ার্ক কনভেনশন-২০২৪’ এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের পর্যাপ্ত সম্পদ বা প্রযুক্তিগত জ্ঞান নেই। সেজন্য আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষয়ক্ষতিসহ অন্যান্য তহবিলে দেশকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়ে আসছি।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে: পরিবেশ উপদেষ্টা
উপদেষ্টা বলেন, এই প্রভাব থেকে বাঁচতে আঞ্চলিক পর্যায়েও সহযোগিতা বাড়ানো দরকার। কারণ, কী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, কখন পানি ছেড়ে দেওয়া হবে, এগুলোর ওপর আগাম সতর্কতার বিষয়ে সমঝোতা না থাকলে বাংলাদেশের মানুষের জন্য এর প্রভাব মোকাবিলা কষ্টকর হয়ে যাবে।
এমন অবস্থা থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি সমাধান চাইলে আন্তর্জাতিক পরিমণ্ডল এবং আঞ্চলিক পর্যায় দুটিই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে সুপারমার্কেট, ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা
৭২৫ দিন আগে
সিংড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত
নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে নতুন নতুন এলাকার অসংখ্য পুকুরের মাছ ও জমির ফসল।
২২৫৮ দিন আগে
বাঁধ ভেঙে কয়রা ও ডুমুরিয়া আবারও প্লাবিত, বিফলে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ চেষ্টা
রক্ষণাবেক্ষণ না করায় আবারও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়রা ও ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা।
২৩০৯ দিন আগে