যুবক নিখোঁজ
ফেরি থেকে পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও হয়নি উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামক একটি বড় ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। ডুবুরি দলের ২৪ ঘণ্টার চেষ্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে অপেক্ষমান ওই ফেরি থেকে এ দুর্ঘটনাটি ঘটে। তারপর থেকে তাকে উদ্ধারে চেষ্টা চালায় ডুবুরি দল। এরপর আজ (বুধবার) সকাল ১০টা থেকে পুনরায় অভিযান শুরু করে দুপুর পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ ওই ব্যক্তির নাম রেজাউল শিকদার (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার বাহির দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, যানবাহনের জন্য অপেক্ষমান ওই ফেরির পন্টুনে জুয়াড়ি চক্রের কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে নদীতে লাফ দেন ওই যুবক। তবে স্বজনদের দাবি, প্রতিপক্ষের লোকজন তাকে নদীতে ফেলে দিয়েছেন।
ফেরিঘাট এলাকার বাসিন্দা রিয়াজুল শেখ এই ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি জানান, গতকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে ৩ নম্বর ঘাটের ফেরিতে জুয়াড়িরা জুয়া খেলার টাকা নিয়ে এক যাত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে রেজাউল ফেরির পন্টুন থেকে পদ্মা নদীতে লাফ দেন। সঙ্গে সঙ্গে টাকা খোয়ানো ওই যাত্রীও নদীতে লাফ দেন। পরে ঘাটে থাকা লোকজন ওই যাত্রীকে টেনে তুলতে সক্ষম হলেও রেজাউলকে টেনে তোলার আগে তিনি নদীতে তলিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিখোঁজ রেজাউলের বড় ভাই হারুন শিকদার ও রবিউল শিকদর বলেন, জমি নিয়ে জুয়াড়ি চক্রের হোতাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছে। এ নিয়ে মামলা হয়েছে এবং তারা জেলও খেটেছেন। তাদের ধারণা, পরিকল্পিতভাবে রেজাউলকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কারণ, অন্য যাত্রীকে টেনে উদ্ধার করলেও রেজাউলকে ইচ্ছাকৃতভাবে উদ্ধার করা হয়নি। আমার ভাইকে খুঁজে পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
ফেরির দ্বিতীয় মাস্টার হাসান আলী বলেন, ফেরিতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে ফেরিটি যানবাহন লোডের অপেক্ষায় ছিল। পরে স্থানীয়দের থেকে তিনি এমন ঘটনা শুনেছেন।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ফেরিতে জুয়াড়িরা কৌশলে এক যাত্রীর টাকা হাতিয়ে নেয়। ওই যাত্রীর সঙ্গে জুয়াড়িদের ধস্তাধস্তির একপর্যায়ে প্রথমে রেজাউল নদীতে লাফ দেন। তাকে ধরতে গিয়ে ওই যাত্রীও নদীতে লাফ দেন। এ সময় যাত্রীকে টেনে তুলতে পারলেও রেজাউলের কোনো সন্ধান পাননি। যাত্রীটি ওই ফেরিতে মানিকগঞ্জের পাটুরিয়া চলে যাওয়ায় তাকে পাওয়া যায়নি। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এবং মানিকগঞ্জ ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, নিখোঁজ রেজাউলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৪টি মাদক মামলা, মানিকগঞ্জ ও গোয়ালন্দে ২টি ছিনতাই এবং গোয়ালন্দে ১টি জুয়া আইনে মামলা রয়েছে।
ডুবুরি দলের প্রধান মনিকগঞ্জের আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের লিডার জয়নাল আবেদিন জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ছয় সদস্যের ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পায়নি। আমরা আজ (বুধবার) সকাল ১০টা থেকে পুনরায় তার সন্ধানে ছয় সদস্যের দল অভিযান শুরু করেছি।
৩ ঘণ্টা আগে
সিলেটের ধলাই নদীর স্রোতে যুবক নিখোঁজ
সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে উজান থেকে ভেসে আসা লাকড়ি কুড়াতে গিয়ে তীব্র স্রোতে আফতাব উদ্দিন (৩১) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
রবিবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আফতাব উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।
স্বজনরা জানান, আফতাব সকাল ৭টার দিকে ধলাই নদীতে লাকড়ি কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, নদীর স্রোতের টানে ভেসে গেছেন আফতাব।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা নদী থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। তবে আফতাবকে খুঁজে পাওয়া যায়নি। পরে অন্ধকার নেমে আসায় অনুসন্ধান কার্যক্রম স্থগিত করা হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ধলাই নদীর স্রোতে এক যুবক ভেসে যাওয়ার খবর পেয়েছি। সোমবার সকাল থেকে ডুবুরি দল আবারও তাকে উদ্ধারের জন্য অনুসন্ধান শুরু করবে বলেও জানান তিনি।
১৮৪ দিন আগে
নড়াইলে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ
নড়াইলে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে লোহাগড়া উপজেলা কোটাকোল ইউনিয়নের ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মুসা বিশ্বাস (৩০) ঘাঘা গ্রামের নবীর বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: গোমতী নদীতে নৌকাডুবিতে ২ যুবক নিখোঁজ
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ঘাঘা গ্রামের মুসা বিশ্বাস ও একই গ্রামের মোহাম্মদ নাদিম মোল্যা মধুমতি নদীতে মাছ ধরতে যায়। নাদিম ডুব দিয়ে মাছ ধরে উপরে উঠে আসলেও মুসা আর ফিরে আসেনি। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে খুলনা ডুবুরি দলকে খবর দেয়।
খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে হুমায়ন কবিরের নেতৃত্বে একদল ডুবুরি কয়েক ঘণ্টা ব্যাপী চেষ্টা করে উদ্ধারে সফল না হতে পেরে উদ্ধার অভিযান স্থগিত করেন।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, বিকালে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে খুলনা থেকে ডুবুরিদল ঘটনাস্থলে এসে রাতে কয়েক ঘণ্টা ব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার সকালে উদ্ধার কাজ শুরু করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবককে পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিলেটে ৮ দিন ধরে যুবক নিখোঁজ
করতোয়ায় ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, এখনও নিখোঁজ ৪০
১১০৪ দিন আগে
গোমতী নদীতে নৌকাডুবিতে ২ যুবক নিখোঁজ
কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীতে নৌকাডুবিতে দুই যুবক নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
২০৩৪ দিন আগে