৯৯৯ এ ফোন
৯৯৯ এ কল: ৩০ কেজি ওজনের অজগর উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে সিলেটের শাহপরান থানার একটি বসতঘর থেকে রবিবার একটি অজগর সাপ উদ্ধার করেছে সিলেট বন বিভাগ।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: কাপ্তাই লেক থেকে ৭ পর্যটক উদ্ধার
শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কানু জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহপরান থানার সবুজ (ছদ্মনাম) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানায় যে, তার বসতবাড়ির ঘরের পাশে একটি বড়সড় অজগর সাপের দেখতে পান। সাপটিকে মারার জন্য আশেপাশের লোকজন উদ্যেত হলে কলার ৯৯৯ এ কল করে নিজেদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা ও সাপটি উদ্ধারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: নাফ নদী থেকে ৩৮ পর্যটক উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শাহ পরান থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠানোর নির্দেশ দেয়। পরে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
একই সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সিলেট বন বিভাগের সাথে যোগাযোগ করে সাপটি উদ্ধারের বিষয়ে অনুরোধ করা হয়। সিলেট বন বিভাগ ৯৯৯ থেকে সংবাদ পেয়ে স্থানীয় একটি রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থল যায়। পরবর্তীতে রেসকিউ টিমের সহায়তায় ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে খাদিম নগর জঙ্গলে অবমুক্ত করে দেয়া হয়।
আরও পড়ুন: জরুরি সেবা ৯৯৯: সমুদ্রে বিকল নৌযান থেকে উদ্ধার ১৫
১৮৩২ দিন আগে
৯৯৯ নম্বরে স্ত্রীর কল পেয়ে আত্মহত্যার চেষ্টাকারী স্বামীকে উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক স্ত্রীর ফোন কলে আত্মহত্যার প্রচেষ্টাকারী স্বামীকে উদ্ধার করেছে ঢাকার কাফরুল থানার পুলিশ।
২০৩৪ দিন আগে
৯৯৯ এ ফোন কলে যৌন পল্লী থেকে তরুণী উদ্ধার
জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে দৌলতদিয়া যৌন পল্লী থেকে এক তরুণীকে উদ্ধার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।
২১২৫ দিন আগে
৯৯৯ এ ফোন: মেঘনা নদীতে বিকল ট্রলার থেকে ১০০ যাত্রী উদ্ধার
বাংলাদেশ পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ এক যাত্রীর ফোন কলে হাতিয়া উপকূলে মেঘনা নদী থেকে ১০০ জন যাত্রীকে উদ্ধার করেছে নোয়াখালীর হাতিয়া থানার পুলিশ।
২১৮৩ দিন আগে
৯৯৯ এ ফোন: বাড্ডায় শিশু যৌন নির্যাতনকারী আটক
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক পিতার ফোন কলে তার শিশু কন্যার যৌন নির্যাতনকারীকে আটক করেছে ঢাকার বাড্ডা থানা পুলিশ।
২২১৫ দিন আগে
৯৯৯ এ ফোন: যমুনা নদীতে নিমজ্জিত নৌকার ৬ আরোহী জীবিত উদ্ধার
বাংলাদেশ পুলিশ পরিচালিত‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে যমুনা নদীতে নিমজ্জিত নৌকার ছয় আরোহীকে নদীতে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেছে ‘বঙ্গবন্ধু সেতু’ পশ্চিম নৌ ফাঁড়ির পুলিশ।
২২৫১ দিন আগে