বালু ব্যবসায়ী
কুমারখালীতে শ্রমিকদল নেতার খননযন্ত্রে আগুন, বালু ব্যবসায়ী গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালীতে এক শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে (খননযন্ত্র) আগুন দেওয়ার মামলার প্রধান আসামি শরিফুল খানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ (বুধবার) দুপুরে তাকে আদালতের কাছে সোপার্দ করা হয়। তিনি ওই গ্রামের একজন বালু ব্যবসায়ী।
এর আগে, গত রবিবার গভীর রাতে মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় খননযন্ত্রে আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডলের (৪৯) প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। এ বিষয়ে তিনি পরদিন সোমবার দুপুরে কুমারখালী থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন। এরপর গতকাল (মঙ্গলবার) রাতে থানায় মামলা নথিভুক্ত হয়। পরে গভীর রাতে মামলার প্রধান আসামি শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার আরেক আসামি মাসুদ শেখ (৩০) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রমিকদল নেতা আইয়ুব আলী জানান, গত রবিবার মহেন্দ্রপুর চরে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। শরিফুল ও মাসুদের ধারণা, প্রশাসনের কাছে তিনিই (আইয়ুব) তথ্য দিয়েছেন। সেই সন্দেহ থেকে গভীর রাতে শরিফুল, মাসুদ ও তাদের লোকজন এক্সক্যাভেটরে আগুন লাগিয়ে দেন। এতে তার মেশিনের প্রায় সাড়ে তিন লাখ টাকার যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। এরপর বিচারের আশায় তিনি থানায় মামলা করেছেন। যন্ত্রটি তার আয়ের অংশ ছিল। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
অভিযুক্ত শরিফুল পুলিশ হেফাজতে আর মাসুদ পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, এক্সক্যাভেটর পোড়ানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে গতকাল রাতে গ্রেপ্তার করে আজ (বুধবার) দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
১০০ দিন আগে
মেহেরপুরে বালুর স্তূপেই মিলল বালু ব্যবসায়ীর লাশ
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে বালুর স্তূপ থেকে এক বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৩১ মে) সকালে স্থানীয় লোকজন লাল্টু মিয়া (২৮) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।
লাল্টু উপজেলার পুড়াপাড়া গ্রামের খেদের আলীর ছেলে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়রা ধারণা করছেন যে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: সিলেটে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
লাল্টুর ভাগিনা ইয়াকুব আলী অভিযোগ করেন যে তার মামার সঙ্গে তিন শতক জমি নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বিরোধ চলছিল।
জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের সঙ্গে মামলা-মোকদ্দমা চলছে। তারাই মামাকে হত্যা করে ফেলে রেখেছে বলে তিনি ধারণা করছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, বালুর ব্যবসা বা জমি সংক্রান্ত কোনো বিরোধ আছে কি না সেটা খোঁজ নিয়ে বলা যাবে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: যশোরের জেল পুলিশের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১১৯২ দিন আগে
মানিকগঞ্জে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের কাছে বৃহস্পতিবার এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
২৪০২ দিন আগে
শরীয়তপুরে সরকারি কবরস্থান দখল করে বালুর ব্যবসা
শরীয়তপুর, ১৮ অক্টোবর (ইউএনবি)- পালং উপজেলার পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কোটা পাড়ায় অবস্থিত বেওয়ারিশ লাশ দাফনের জন্য সরকারি কবরস্থান। তবে জেলা সদরের এই কবরস্থানের জায়গাটি বর্তমানে প্রভাবশালী এক বালু ব্যবসায়ী দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
২৫১৩ দিন আগে