গরু চুরি
ঋণ পরিশোধে চুরি করে গরু বিক্রির চেষ্টা, দেখে ফেলায় স্বামীকে গলা কেটে হত্যা
নেত্রকোণার সদর উপজেলায় ঋণ পরিশোধ করতে না পেরে এক নারী নিজেদের গোয়ালের গরু চুরি করে বিক্রির দায়িত্ব দেন চোর চক্রের এক সদস্যকে। কিন্তু চুরি করার সময় দেখে ফেলেন স্বামী। পরে নিজের ঘরের বিছানায় ভাড়া করা চোর চক্রের চার সদস্য ও স্ত্রী মিলে স্বামীর পা বেঁধে তার গলা কেটে হত্যা করেন।
এমন লোমহর্ষক হত্যার ঘটনা ঘটেছে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উন্মোচন করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হত্যাকাণ্ডে সরাসারি জড়িত মো. লিটন মিয়া (৫০) ও মো. রিয়েল মিয়া (৩৮) নামে দুজনকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করেছেন থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।
এর আগে, নিহতের স্ত্রী বেদেনা আক্তারকে (৪২) গ্রেপ্তারের পর সোমবার (২২ ডিসেম্বর) আদালতে স্বামী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
ওই নারীর দেওয়া তথ্যমতে, এ ঘটনায় তিনি ও আদালতে পাঠানো দুজনসহ জড়িত মোট পাঁচজন। তদন্তের স্বার্থে বাকি দুজনের নাম বলেননি তদন্ত কর্মকর্তা।
পরিদর্শক চম্পক দামের সঙ্গে কথা বলে জানা যায়, বেদেনা আক্তার অনেক ঋণ করে ফেলেছিলেন। সেই ঋণ পরিশোধ করতে গরু বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কিন্তু স্বামী বাধা দেওয়ায় তা করতে পারেননি। পরে নিজেদের গোয়ালের গরু চুরি করে বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। এই উদ্দেশ্যে তার বাপের বাড়ি, জেলার বারহাট্টা উপজেলায় দুধকুড়া গ্রামের বাসিন্দা মো. লিটন মিয়াকে (৫০) দায়িত্ব দেন।
গত ২১ ডিসেম্বর (রবিবার) মধ্যরাতে লিটন মিয়া তার সঙ্গে গ্রেপ্তার নারিয়াপাড়া গ্রামের রিয়েল মিয়াসহ চারজন গরু চুরি করতে যান। এ সময় বেদেনা আক্তারের স্বামী হেলাল উদ্দিন তালুকদার (৬০) চোরদের দেখে ফেলেন। তিনি তাদের চিনতেও পারেন। পরে তারা সবাই মিলে ভুক্তভোগীর পা বেঁধে জবাই করে হত্যা করেন। এরপর বেদেনা আক্তার ছাড়া বাকি সবাই পালিয়ে যান।
বেদেনা আক্তারের আদালতে দেওয়া জবানবন্দি ও মোবাইলের ফোনের কলের তালিকা অনুযায়ী এবং তথ্য প্রযুক্তির সহায়তায় লিটন ও রিয়েলকে গ্রেপ্তার করে চম্পক দামের নেতৃত্বাধীন পুলিশের একটি দল।
এই তদন্ত কর্মকর্তা বলেন, লিটন মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে পাঁচ-ছয়টি চুরির মামলা রয়েছে। রিয়েল মিয়া একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিন-চার বছর জেল খাটার পর উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন তিনি। বাকি দুজনও মামলার আসামি এবং তাদের গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।
গত ২২ ডিসেম্বর সকালে খবর পেয়ে বসতঘরের নিজ শয়নকক্ষ থেকে হেলাল উদ্দিন তালুকদারের পা বাঁধা ও গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ভুক্তভোগী কালিয়ারা গাবরাগতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন ও জেলা যুবদলের সাবেক নেতা শাহাবউদ্দিন রিপনের চাচাতো ভাই। এক মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন নিহত হেলাল তালুকদার।
২০৯ দিন আগে
গরু চুরি করে নিতে না পারায় গরুকে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ
মেহেরপুরে গরু চুরি করে নিতে না পারায় ধারালো অস্ত্র দিয়ে গরুটিকে কুপিয়ে জখম করে পথের ধারে ফেলে রেখে গেছে চোরের দল।
যাওয়ার সময় পাশেই দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা।
আরও পড়ুন: নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে পিটিয়ে জখম করেছে দৃর্বৃত্তরা
সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-নওপাড়া সড়কের ধলার মাঠে ঘটনাটি ঘটে।
স্থানীয় কাথুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন টুটুল বলেন, সোমবার ভোরে আনুমানিক সাড়ে ৪টার দিকে বিকট শব্দ শুনে লোকজন মাঠের দিকে গিয়ে দেথে বড় সাইজের ক্ষত-বিক্ষত একটি গরু রাস্তার পাশে পড়ে আছে।
পরে গরুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গ্রামের লোকজন লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এনে প্রাথমিক চিকিৎসা দেয়।
আরও পড়ুন: সাভারে পূর্ব শক্রতার জেরে ৪ জনকে পিটিয়ে জখম
৮৩৪ দিন আগে
মাগুরায় গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
মাগুরায় গরু চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জগদল ইউনিয়নের ছোনপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত কাজল মিয়া (৩৫) উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের রোকমান মুন্সির ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মঘি ইউনিয়নের শেখ পাড়া গ্রাম থেকে গরু চুরি করে জগদল ইউনিয়নের ছোনপুর গ্রামে এসে ধরা খেয়ে গণপিটুনির শিকার হন কাজল মিয়া।
তিনি আরও জানান, পরে পুলিশ তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
এছাড়া কাজল মিয়ার নামে থানায় গরু চুরির আরও একটি মামলা আছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট ব্যাট দিয়ে ২২ বছরের যুবককে পিটিয়ে হত্যা
গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা
৯৪৯ দিন আগে
পাবনায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১
পাবনার ঈশ্বরদীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ আগস্ট) ভোরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া পূর্ব পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বাবু (৪৫) জেলার বেড়া উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: ফরিদপুরে গণপিটুনিতে আহত হাজতির মৃত্যু
স্থানীয়রা জানান, উপজেলার মুলাডালী ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের একটি গোয়ালঘর থেকে গরু খামারি ইদ্রিস আলী চিৎকার করে বলেন, কেউ তার গরু নিয়ে যাচ্ছে। এ কথা শুনে প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে এসে বাবুকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি তাদের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
সিলেটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
১০৬১ দিন আগে
বগুড়ায় চুরি হওয়া ৪ গরু সিরাজগঞ্জে উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলা থেকে চুরি হওয়া চারটি বিদেশি গরু উদ্ধারসহ দুই চোরকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাকুরিয়া গ্রাম থেকে আটক করেছে পুলিশ।
১৯৬৪ দিন আগে
মা-মেয়েকে নির্যাতন, তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট
কক্সবাজারের চকোরিয়ায় গরু চুরির অভিযোগে মা-মেয়েসহ একই পরিবারের পাঁচজনকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার বিষয়ে নজর রাখছে হাইকোর্ট।
২১৫৭ দিন আগে
গরু চুরির সাথে দিনমজুর পরিবারে স্বপ্ন ভেঙে চুরমার
নিজ গোয়ালে লালনপালন করা চারটি গরু বড় হলে বিক্রি করে চার মেয়ের বিয়ে ও পড়াশোনার খরচ যোগানোর কথা ছিল দিনমজুর পরিবারের এক বাবার। কথা ছিল মেধাবী ওই মেয়েদের উচ্চশিক্ষার পথ তৈরি করার।
২১৬২ দিন আগে