থানা
ঈদের ছুটিতে ডিএমপির বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, মূল্যবান সামগ্রী রাখা যাবে থানায়
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
যেসব নগরবাসীর কোনো আত্মীয়-স্বজন নেই এবং ঈদের ছুটিতে বাসায় মূল্যবান সামগ্রী রেখে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা প্রয়োজনে তাদের স্বর্ণালঙ্কার ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদ হেফাজতে থানায় জমা রাখতে পারবেন বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রবিবার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঈদকে সামনে রেখে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটের কালোবাজারি এবং যাত্রী হয়রানি রোধে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
মো. সরওয়ার বলেন, ঈদের সময় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড ও অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানী অনেকটা ফাঁকা হয়ে যায়। ওই সময়ে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে এবং আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং মাউন্টেড পুলিশ মোতায়েন করা হবে বলেও তিনি জানান।
ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার নগরবাসীকে ঈদের ছুটিতে বাসা ত্যাগ করার আগে দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করা, সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং বাড়ির আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়া তিনি যাত্রীদের ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ না করতে এবং নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিজ হেফাজতে রাখার পরামর্শ দেন। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে এবং যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
তিনি জানান, ঈদ চলাকালীন পুরো রাজধানীজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে যাতে নগরবাসী নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন।
তিনি আরও বলেন, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল ঈদের আগে ও পরে তিন দিন বন্ধ থাকবে। ঢাকার প্রধান প্রবেশ ও বহির্গমন পথগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে বলেও উল্লেখ করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
৭ দিন আগে
ফেনীতে থানার পাশের দীঘিতে মিলল মরদেহ
ফেনী মডেল থানার পেছনের দীঘি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে থানা-সংলগ্ন রাজাঝির দিঘির পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির নাম মো. শুক্কুর (৪০)। গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন। কাজের সন্ধানে গেল সোমবার সকালে তিনি ফেনীতে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।
দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আবু কাউছার নিপু বলেন, রাতে দিঘির পশ্চিম পাশে হাঁটার সময় লাইটের আলোতে পানিতে মানুষের মাথার মতো কিছু দেখতে পাই। পরে স্থানীয়দের জানালে তারা এসে পুলিশকে খবর দেয়।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, মরদেহটি পানিতে ডুবন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফেনী মডেল থানা পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। মরদেহ এখন হাসপাতালের মর্গে আছে। তার পরনে ছিল শার্ট, লুঙ্গি ও মাফলার।
তিনি আরও জানান, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। পরিচয় শনাক্ত, মরদেহটি এখানে কীভাবে এসেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।
১০২ দিন আগে
আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে থানায় বিএনপির দুপক্ষের হাতাহাতি
রাজশাহীতে গত ৫ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে তদবির করতে গেলে থানার মধ্যেই বিএনপি নেতাদের দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে বোয়ালিয়া মডেল থানার ভেতরে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
আবুল কালাম পবা উপজেলার পারিলাতে একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তিনি রাজশাহী ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি ও রাজশাহী ইউরিয়া সার ডিলার সমিতির সভাপতিও ছিলেন।
আরও পড়ুন: রামপুরা ব্রিজের কাছে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
কৃষকদলের রাজশাহী বিভাগীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটু অভিযোগ করে বলেন, ‘আওয়ামী সরকারের দোসর জানার পরেও বিএনপির কিছু নামধারী নেতা থানা থেকে আসামিকে ছাড়িয়ে নিতে তদবির করতে আসেন। বিষয়টি দুঃখজনক।’
তিনি বলেন, ‘আমরা প্রতিবাদ করার কারণে থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সকলের সামনে আমাকে আবুল কালাম লাথি মারেন। এছাড়া শাহমখদুম থানা বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমানসহ রাজশাহী নগর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কিছু নামধারী নেতা-কর্মীরা আমাদের লাঞ্ছিত করেন।’
অন্যদিকে, জিল্লুর রহমান বলেন, ‘আবুল কালাম আমাদের শুভাকাঙ্ক্ষী হওয়ায় দেখা করতে গিয়েছিলাম। আওয়ামী শাসনামলে আবুল কালামকে ইউরিয়া সার ডিলার সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ২০২৪ সালে (তৎকালীন রাসিক) মেয়র লিটনের মামলার শিকার হন তিনি।’
‘আবুল কালাম একজন সম্মানিত ব্যক্তি। তিনি বিএনপির রাজনীতি করতেন। ব্যবসায়িক স্বার্থে তাকে মেয়র লিটনসহ বিভন্ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সমন্বয় করে চলতে হতো।’
জিল্লুর রহমানের অভিযোগ, মূলত ট্রাক-কাভার্ড ভ্যান সমিতি দখল করতেই আবুল কালামকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যমুনা অভিমুখে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, হাতাহাতি
প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা জানিয়েছেন, আসামি আবুল কালামকে গ্রেপ্তার করার পর নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা গতকাল (শনিবার) থানা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। দলটির অর্ধশতাধিক নেতা-কর্মী জড়ো হওয়ার পর তারা একে অপরের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে হাতাহাতিও শুরু হয়।
বোয়লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘বিএনপির বেশ কিছু নেতা আবুল কালামের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এজহারভুক্ত আসামি হওয়ায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে নিয়ে যাওয়ার সময় থানার মধ্যে বিএনপি নেতাদের মধ্যে কিছু অপ্রতিকর ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’
৩৭১ দিন আগে
ডিএমপির ১০ থানা পেল নতুন গাড়ি
চলতি বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতণের পর রাজধানীর ২২টি থানায় হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। দীর্ঘ দুই মাস পর ক্ষতিগ্রস্ত ১০ থানাকে ১০টি নতুন গাড়ি দেওয়া হলো। এ গাড়ি পেয়ে থানাগুলোর কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৯ অক্টোবর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এসব গাড়ি থানাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী থানা সংশ্লিষ্ট চালকদের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন।
আরও পড়ুন: ট্রাফিক আইন অমান্য করায় ৯৩৪ মামলা করেছে ডিএমপি, ৩৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
অনুষ্ঠানে জানানো হয়, থানার সক্ষমতা বাড়াতে ও পুলিশের পেট্রোলিং কার্যক্রম জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১০টি থানায় নতুন ১০টি গাড়ি দেওয়া হয়েছে।
এসময় শওকত আলী বলেন, আমাদের ২২টি থানা ও ১৮৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৭টি গাড়ি পুড়ে গেছে যেগুলো আর কখনো ব্যবহার করা সম্ভব হবে না। আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় ৯ কোটি টাকার মতো লজিস্টিক সাপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব লজিস্টিক মেরামত করার মতো সেসব লজিস্টিক আমরা এরই মধ্যে মেরামত করে ফেলেছি। পর্যায়ক্রমে যেসব থানার ইনফ্রাস্ট্রাকচার ঠিক রয়েছে, সেসব থানায় আমরা এসব প্রেরণ করছি। এখন সবগুলো থানাই সচল আছে।
গাড়ি হস্তান্তরের আগে হাসান মো. শওকত আলী বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশের গতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য পুলিশের যানবাহনও গুরুত্বপূর্ণ অংশ। বিষয়টিকে সামনে রেখে ডিএনপি কমিশনার বহরের ৫০টি নতুন গাড়ি নিজ তহবিল থেকে সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসাবে প্রাথমিকভাবে আমরা আজ ১০টি গাড়ি আমাদের বহরে যুক্ত করছি। পর্যায়ক্রমে আরও ৪০টি গাড়ি যুক্ত হবে। ৫০টি থানায় মোট ৫০টি গাড়ি দেওয়া হবে। সেসব থানার কার্যক্রমে এই গাড়িগুলো ব্যবহৃত হবে।
তিনি বলেন, আজকের যেসব গাড়ি দেওয়া হচ্ছে সেসব গাড়ি উত্তরা পূর্ব, যাত্রাবাড়ী, গুলশান, তেজগাঁও, কদমতলী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল এবং নিউমার্কেট থানায় বিতরণ করা হলো। আমরা বিশ্বাস করি, গাড়িগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের কাজে আরও গতি আসবে।
আরও পড়ুন: দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার
৫২৯ দিন আগে
জয়পুরহাটে হুইপের বাসা থানাসহ মেয়রের অফিসে হামলায় নিহত ১, আহত ৪০
জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাসভবন, জয়পুরহাট থানা ও পৌরসভার মেয়রের অফিসসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় শেখ মেহেদী নামে একজন নিহত ও অন্তত ৪০ আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ২ জনসহ ৩৪ জনকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে ২ এমপি ও শতাধিক আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, ৬ জনের লাশ উদ্ধার
সোমবার (৫ আগস্ট) বিকালে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।
হামলায় জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়, সদর উপজেলা পরিষদ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একাধিক নেতার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়েছে।
আরও পড়ুন: পুলিশ কর্মকর্তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে দিল জনতা
পালানোর সময় সোনা মসজিদ ইমিগ্রেশনে রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা আটক
৫৯৩ দিন আগে
চট্টগ্রামে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, থানায় অপহরণ মামলা
বোয়াখালী উপজেলা থেকে চট্টগ্রাম শহরে মালামাল কিনতে এসে নিখোঁজ হয়েছেন মো. আহসান হাবিব সাগর (৩১) নামের এক ব্যবসায়ী। গত ৫দিন ধরে তার কোন খোঁজ মিলছে না।
এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সিএমপির চাঁন্দগাও থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ ও পরিবারের ধারণা মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ৩ এপ্রিল থেকে নিখোঁজ হন ব্যবসায়ী সাগর।
তিনি চট্টগ্রামের বোয়ালখালী থানাধীর মধ্যম শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার মৃত ডা. হাবিবুর রহমানের ছেলে।
শাকপুরা চৌমুহনী বাজারে তার থাই এ্যালুমিনিয়ামের দোকান রয়েছে।
সাগরের পরিবারের দাবি, ৩ এপ্রিল বেলা ১১টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সাগর। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইলও বন্ধ রয়েছে।
এ বিষয়ে নিখোঁজ সাগরের স্ত্রী রুমি আকতার চান্দগাঁও থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন।
পাশাপাশি ৫ এপ্রিল চট্টগ্রাম র্যাব-৭ কার্যালয়ে লিখিত অভিযোগও দেন।
আরও পড়ুন: মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, পুলিশ সদস্যসহ ৮ জন নিখোঁজ
স্ত্রী রুমি আকতার বলেন, রবিবার রাত (৭ এপ্রিল) অবধি আমার স্বামী সাগরের কোনো খোঁজ পায়নি। আমরা সমস্ত আত্মীয় স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েছি। কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে পরিবারের সবাই উৎকণ্ঠায় রয়েছে। সাগর ৩ এপ্রিল বেলা ১১টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি দোকান থেকে মালামাল আনার জন্য। তিনি ওই দোকানে গিয়েছিলেন। তবে মালামাল কেনেননি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নিখোঁজ সাগরের ব্যবহৃত মোবাইলটি বন্ধ রয়েছে। যে কারণে তার অবস্থান শনাক্ত করতে একটু সময় লাগছে। যেহেতু নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। সে কারণে কিডন্যাপ এবং চাঁদাবাজির অভিযোগে মামলা নেওয়া হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি, শিগগির তাকে পাওয়া যাবে।
আরও পড়ুন: রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে কার্গো জাহাজ ডুবে নিখোঁজ ২
৭১৩ দিন আগে
থানায় ঢুকে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা
বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের উপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতা নুরুজ্জামানসহ ৯ জনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে শাজাহানপুর থানা থেকে আসামিকে ছিনিয়ে নিতে গিয়ে জয়বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর হামলা চালান তারা। এ সময় থানার ওসি শহিদুল ইসলামসহ ৮ পুলিশ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: বরগুনা প্রেস ক্লাব দখলের চেষ্টার মামলায় ৭ আসামি কারাগারে
এ ঘটনায় শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মাঝিড়া এলাকা থেকে নুরুজ্জামানসহ ৯ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে আড়িয়া বাজারে পুলিশ অভিযান চালিয়ে মিঠুনকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি বার্মিজ চাকু ও দেশীয় অস্ত্র জব্দ করে। পরে তাকে ছাড়িয়ে নিতে মাঝিড়া নুরুজ্জামানসহ ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী রাত ১০টায় শাজাহানপুর থানায় ঢুকে তাণ্ডব চালায়।
খবর পেয়ে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম থানায় এলে নুরুজ্জামান ও তার বাহিনী বাদা দেয়। সে সময় ওসিকে ধাক্কা দিয়ে ফেলে দেন নুরুজ্জামান এবং তার সঙ্গীরাও অন্য পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।
এর কিছু সময় পরে নুরুজ্জামান লোকজন নিয়ে মাঝিড়া বটতলা এলাকায় সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করার চেষ্টা করলে পুলিশ নুরুজ্জামানসহ ৯ জনকে আটক করে।
এ ঘটনায় নূরুজ্জামানের বাসা থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসনের বাসা থেকে ৩ বোতল ফেনসিডিলসহ একটি বিদেশি পিস্তল জব্দ করে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সন্ত্রাসী কায়দায় থানায় ঢুকে পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের চেষ্টায় নুরুজ্জামানসহ আরও ৯ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের উপর হামলা, অবৈধ অস্ত্র-মাদক জব্দ, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: শেরপুরে ১৫ বছর পালিয়ে থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শরীয়তপুর স্কুলছাত্রীকে ধর্ষণের প্রধান আসামি ইউপি সদস্য গ্রেপ্তার
৭১৪ দিন আগে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ ইসি’র
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে, প্রথমে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে চাকরির বয়স ছয় মাসের বেশি হয়েছে তাদের বদলি করতে হবে। ইতোমধ্যে এ চিঠি জননিরাপত্তা সচিবকে পাঠানো হয়েছে।
ইসির উপসচিব মো. মিজানুর রহমানের সই করা চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে ইইউ মিশনের প্রতিনিধি দল
চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করার জন্য ইসি সিদ্ধান্ত দিয়েছে।
এলক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে চাকরির বয়স ছয় মাসের বেশি হয়েছে তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ০৫/১২/২০২৩ তারিখের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন।
এই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।
আরও পড়ুন: বিএনপি ভোটে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার: ইসি আনিছুর
ফুরিয়ে আসছে ইসিতে মনোনয়নপত্র দাখিলের সময়
৮৪২ দিন আগে
সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাভার জেলা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: ২৮ অক্টোবর থেকে ৬১৫ জন বিরোধী দলীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি দল রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫০টি মামলা রয়েছে।
আরও পড়ুন: ২৮ অক্টোবর নয়াপল্টনে ও রাজারবাগে নাশকতার সঙ্গে জড়িত ছাত্রদলনেতা গ্রেপ্তার: ডিএমপি
অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা আতাউর রহমান ঢালী গ্রেপ্তার: র্যাব
৮৫১ দিন আগে
নাটোরে থানায় আসামি নির্যাতন: ৫ পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ স্থগিত
নাটোরে থানায় নিয়ে আসামি নির্যাতনের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের আদেশ স্থগিত করেছেন জেলা জজ আদালত।
শনিবার (১৬ জুলাই) দুপুরে জেলা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম আইনের বাধ্যবধকতা উল্লেখ করে নিম্ন আদালতের দেওয়া আদেশ স্থগিত চেয়ে জেলা জজ আদালতে রিভিশন দায়ের করেন।
আরও পড়ুন: নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়া থেকে উদ্ধার
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন রিভিশন আবেদন গ্রহণ করে নিম্ন আদালতের দেওয়া আদেশ স্থগিত করেন।
নাটোরের লালপুরে অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার ৩ আসামিকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে আনে আসামিরা।
এ প্রেক্ষিতে মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন, ওই থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান, ওমর ফারুক শিমুল ও এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন বিচারিক হাকিম মোসলেম উদ্দিন।
জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মজিবর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নৌবাহিনীর সদস্য নিহত
নাটোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ
৯৮০ দিন আগে