হ্যাক
কাস্টমস সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, চক্রের ১ সদস্য গ্রেপ্তার
কাস্টমসের নথিপত্র জালিয়াতি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রণাধীন কাস্টমস সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশি মদ ও সিগারেট আমদানি করে বন্দরে খালাসের চেষ্টার অভিযোগে শেখ সেজান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফয়সাল আহমেদ।
গত ১৫ জুলাই নেপাল পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, চট্টগ্রামের বন্দর থানায় দায়ের করা দুটি মামলার তদন্তে শেখ সেজানের নাম উঠে আসে। এর মধ্যে একটি মামলায় চীন থেকে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে ফেব্রিকস আমদানির মিথ্যা ঘোষণার আড়ালে একটি কনটেইনারে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ আমদানির অভিযোগ রয়েছে।
তিনি জানান, অপর একটি ঘটনায় একটি কনটেইনারে প্রায় ৫০ লাখ শলাকা বিদেশি সিগারেট আমদানি করে চট্টগ্রাম বন্দর থেকে খালাসের চেষ্টা করা হয়।
এ ঘটনার তদন্তসংশ্লিষ্টরা বলছেন, সংঘবদ্ধ চক্রটি কাস্টমসের গুরুত্বপূর্ণ সার্ভার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) পোর্টালে অবৈধভাবে প্রবেশ করে অন্যের ইউজার আইডি ব্যবহার, পাসওয়ার্ড পরিবর্তন ও প্রতারণামূলক কাস্টমস কার্যক্রম পরিচালনা করত। এতে অন্তত ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সিএমপি জানায়, মামলাগুলো দায়েরের পর আগে গ্রেপ্তার হওয়া ৭ আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শেখ সেজানের সন্ধান পাওয়া যায়। তিনি তথ্যপ্রযুক্তিতে দক্ষ এবং কাস্টমস ও বন্দরের সার্ভারে অবৈধ প্রবেশে কারিগরি সহায়তা দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
তদন্তে পাওয়া ডিজিটাল আলামত পর্যালোচনায় দেখা গেছে, ২০২৪ সালের ২০ মে একটি মোবাইল অপারেটরের মোবাইল ইন্টারনেট ব্যবহার করে কাস্টমসের এক কর্মকর্তার ইউজার আইডি দিয়ে অননুমোদিতভাবে লগইন করা হয়। পরে একই ইউজার আইডি ব্যবহার করে সিগারেট চোরাচালান-সংক্রান্ত মামলায় এলসি-জিআই রেজিস্ট্রেশন ও ওপেন কার্যক্রম সম্পন্ন করা হয়।
এর আগে, সেজানকে গ্রেপ্তারের জন্য নড়াইলের লোহাগড়া থানার অধীন তার বাড়িতে অভিযান চালানো হয়। তখন তিনি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই সময় তার বাড়ি থেকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে অবৈধ প্রবেশ এবং এলসি-জিআই রেজিস্ট্রেশন ও ওপেন কার্যক্রমে ব্যবহৃত একটি স্যামসাং মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে সিএমপি আরও জানায়, সেজান এর আগেও সরকারি বিভিন্ন জনসেবামূলক ওয়েবসাইট ক্লোনিং, জাতীয় পরিচয়পত্র, ভূমি উন্নয়ন করের রসিদ, জন্মনিবন্ধন এবং টিকা সনদসহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা জালিয়াতির অভিযোগে সিএমপি ও ঢাকা মহানগর পুলিশের সিটিটিসির অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাইবার অপরাধ ও প্রতারণা-সংক্রান্ত সাতটি মামলা রয়েছে।
মামলা দুটির তদন্তে এ পর্যন্ত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক ও চেয়ারম্যান খালেদ হোসেন মামুন ও বাকির হোসেন, প্রতিষ্ঠানের কর্মচারী খোরশেদ আলম রিপন ও মিজান এবং চক্রের অপর সদস্য আশরাফ হোসেন রাজু, খায়েজ আহমেদ ওরফে আরিফ এবং বড় রাজুকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
৪ দিন আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। এটি পুনরুদ্ধার না করা পর্যন্ত পেজ থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিশ্বাস না করতে, শেয়ার না করতে এবং এতে কোনোভাবে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রবিবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং ঘটনার তদন্তসহ ভবিষ্যতে এমন অনভিপ্রেত ঘটনা রোধে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনাকাঙ্ক্ষিতভাবে পেজটি হ্যাক হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছেে।
আরও পড়ুন: পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট, ৪৫০০০ টাকা জরিমানা আদায়
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘হঠাৎ এ ধরনের নিরাপত্তা বিঘ্নকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কারণ এই ফেসবুক পেজটি মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যেখান থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হয়।’
‘পেজটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত সকলকে অনুরোধ করা হচ্ছে—এই ফেসবুক পেজ থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিশ্বাস না করতে, শেয়ার না করতে এবং এতে কোনোভাবে সম্পৃক্ত না হতে।’
এই সময়ের মধ্যে সরকারি আপডেট ও যোগাযোগের জন্য মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তিসহ অন্যান্য যাচাইকৃত মাধ্যম ব্যবহার করার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪৪৩ দিন আগে
ডেসকোর ফেসবুক পেজ হ্যাক হয়েছে
ঢাকা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করেছে দুর্বৃত্তরা।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. কাউসার আমীর আলী জানান, শনিবার বিকাল সোয়া ৪টার দিকে তার প্রতিষ্ঠানের ফেসবুক পেজটি অজ্ঞাত হ্যাকাররা হ্যাক করে।
তিনি ইউএনবিকে বলেন, ‘আমাদের আইটি বিশেষজ্ঞরা সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সব সাইবার টিম ফেসবুক পেজটি উদ্ধারে কাজ করছে।
আরও পড়ুন: এবার ‘স্মার্ট প্রিপেইড’ মিটার বসাতে যাচ্ছে ডেসকো
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সবাইকে অনুরোধ করা হচ্ছে যে কোনো বার্তা আদান-প্রদান করা থেকে বিরত থাকুন এবং ডেসকো ফেসবুক পেজে কোনো পোস্ট এড়িয়ে চলুন যতক্ষণ না এটি পুনরুদ্ধার করা হয়। পেজটি পুনরুদ্ধার করার পরে সবাইকে অবহিত করা হবে।’
আরও পড়ুন: বৃহস্পতিবার রাত থেকে ৫০ ঘণ্টা বন্ধ থাকবে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ
১১৩৭ দিন আগে
বিকাশ-নগদ একাউন্ট হ্যাক: উপবৃত্তির টাকাসহ একজন গ্রেপ্তার
মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’ ও ‘নগদ’ একাউন্ট হ্যাক করে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শেরপুরে ঝিনাইগাতীতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইগাতী বাজার থেকে গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে উপবৃত্তির ২১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আমজাদ হোসেন (৩৫) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার হাবিবুর রহমানের ছেলে।
আরও পড়ুনঃ শ্রীপুর পৌরসভায় ১ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঝিনাইগাতী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারিক হাকিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাসকোড ও পিনকোড হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে কারসাজি করে প্রতারণার মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে আমজাদ হোসেনের বিরুদ্ধে। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ প্রতারণার অভিযোগে কথিত প্রকৌশলী কারাগারে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সরকারি অনুদানের শিক্ষা উপবৃত্তির টাকা আমজাদ হোসেন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঝিনাইগাতী থানা পুলিশ ঝিনাইগাতী বাজারের দিঘিরপাড়ের একটি দোকান থেকে হ্যাকিং করা মোবাইল একাউন্টের টাকা উত্তোলনের সময় হাতেনাতে তাকে আটক করে। এ সময় ছাত্র-ছাত্রীদের হাতিয়ে নেওয়া ২১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে পুলিশ।
প্রতারণার মাধ্যমে গত একসপ্তাহে আমজাদ হোসেন ঝিনাইগাতীর বিভিন্ন বিকাশ ও নগদ এজেন্ট দোকন থেকে কমপক্ষে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১৮৫১ দিন আগে
রিপাবলিকান পার্টি থেকে হ্যাকাররা হাতিয়ে নিয়েছে ২৩ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে রিপাবলিকান পার্টির অ্যাকাউন্ট থেকে ২৩ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এ অর্থ গুরুত্বপূর্ণ রাজ্যটির ভোটের মাঠে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নির্বাচিত করার জন্য সহায়তা করছিল।
২০৯০ দিন আগে
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া যেভাবে ঠেকাবেন
ঢাকা, ২২ অক্টোবর (ইউএনবি)- ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে যেমন উপকারিতা রয়েছে তেমনি অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে ভোগান্তির শেষ নেই।
২৪৬৪ দিন আগে