সিলেট এমসি কলেজ
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ‘বহিরাগতদের’ হামলা, শিক্ষার্থী আহত
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ‘বহিরাগতদের’ হামলায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) রাত ১১টার দিকে এমসি কলেজের পঞ্চম ছাত্রাবাসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম একিউএম শামসুল হুদা ইমরান। তিনি ওই কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, রাত ১১টার দিকে তিনি ঘটনাস্থলের পাশেই নিজের রুমে ছিলেন। এসময় উচ্চস্বরে কথাবার্তা শুনে তিনি এগিয়ে এসে দেখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি (বহিরাগত) মাহিন তালুকদার কলেজের মাস্টার্স ফিজিক্স বিভাগের ছাত্র রাফসানের ওপর চড়াও হয়েছেন।
এসময় তিনি বিষয়টি মীমাংসা করে দেওয়ার চেষ্টা করলে বহিরাগত মাহিন তালুকদার তার ওপর লোহার কিছু একটা দিয়ে হামলা চালান। এতে শামসুল হুদা ইমরানের মাথা ফেটে যায়। ঠোঁটেও আঘাতপ্রাপ্ত হন ইমরান। এ অবস্থায় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে তার মাথায় পাঁচটি সেলাই লাগে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আহত একিউএম শামসুল হুদা ইমরান।
আরও পড়ুন: সিলেট এমসি কলেজ ৬ মাস ধরে বন্ধ, খোলা ছিল ছাত্রাবাস
এ ব্যাপারে এমসি কলেজের অধ্যক্ষ আবু এনাম রিয়াজ জানান, ‘এটা তেমন বড় কোন ঘটনা নয়। গায়ে সাইকেল লাগা নিয়ে হাতাহাতি হয়েছে। শামসুল হুদা ইমরান কিছুটা আহত হয়েছে।’
বহিরাগত কিভাবে এখানে থাকে; এমন প্রশ্নে তিনি বলেন,‘ তারা সবসময় থাকে না, সিলেট আসলে মাঝে-মধ্যে থাকে। পুলিশকে বলেছি, কিন্তু তারাও ব্যাবস্থা নিচ্ছে না।’
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ‘হামলার কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন।’
তিনি আরও বলেন, ‘বহিরাগত আছে কি না সেটা কলেজ কর্তৃপক্ষ দেখবে। বহিরাগতদের তাড়াতে কলেজ কর্তৃপক্ষ সহায়তা চাইলে পুলিশ সহায়তা করবে।’
এদিকে অনুসন্ধানে জানা যায়, এমসি কলেজের পঞ্চম ছাত্রাবাসে দীর্ঘদিন থেকে ছাত্রলীগ পরিচয়ে বিপুলসংখ্যক বহিরাগত নিয়মিত বসবাস করছে। ছাত্রাবাসের ৫০৩, ৫০৪ ও ৫০৫ নং কক্ষে বসবাস করছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি (বহিরাগত) মাহিন তালুকদার।
মাহিন তালুকদার এমসি কলেজ ছাত্রলীগ নেতা ও সভাপতি প্রার্থী দেলোয়ার হোসেন রাহীর বন্ধু।
অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতা রাহী বঙ্গবন্ধু হল তত্ত্বাবধায়কের কক্ষ দখল করে বসবাস করছে। সে আবার, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেনের অনুসারী।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেন বলেন, নেতৃত্বে থাকায় কেউ অনুসারী হতেই পারে। তবে এমসি কলেজ ছাত্রলীগ এখন অনেক সুশৃঙ্খল। বৃহস্পতিবার রাতে যে ঘটনাটি ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। এতে ছাত্রলীগ এরকম ঘটনা সমর্থন করে না।
এদিকে বহিরাগতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন; জানতে চাইলে অধ্যক্ষ আবু এনাম রিয়াজ বলেন, আমি তাদের (বহিরাগত) সঙ্গে কথা বলবো। কথা না শুনলে আইনানুগ ব্যাবস্থা নেবো।
এর আগে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা। তখন থেকেই দেশব্যপী সমালোচনার মুখে পড়ে এমসি কলেজ ও ছাত্রলীগ। সে সময় নানাবিধ চাপের মুখে বহিরাগতরা সাময়িক সরে গেলেও ফের কলেজ হোস্টেলে আস্তানা গেড়েছে তারা।
আরও পড়ুন: সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেইল’
প্রাইভেটকার উল্টে সিলেট এমসি কলেজের ২ ছাত্র নিহত
১১০৯ দিন আগে
এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের মামলার সাক্ষ্য গ্রহণ পেছাল
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আদালতে বাদীপক্ষের সাক্ষীরা উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ২৭ জানুয়ারি নির্ধারণ করেছে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
১৯৮৯ দিন আগে
এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ: বিচারিক অনুসন্ধানের নির্দেশ
স্বামীর সাথে সিলেটের এমসি কলেজে বেড়াতে যাওয়া এক নববধূকে ছাত্রাবাসে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারিক অনুসন্ধান করতে একটি কমিটি করে দিয়েছে হাইকোর্ট।
২১০৬ দিন আগে
এমসি কলেজে ধর্ষণ: সাইফুর ও অর্জুন ৫ দিনের রিমান্ডে
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও অর্জুন লস্করের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
২১০৭ দিন আগে
ছাত্রাবাসে ধর্ষণ: গ্রেপ্তার এড়াতে দাড়ি কেটে ফেলে ধর্ষক সাইফুর!
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ ও অস্ত্র মামলার প্রধান আসামি সাইফুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে মুখের দাড়িও কেটে ফেলেন। তবুও তার শেষ রক্ষা হয়নি।
২১০৮ দিন আগে
‘ধর্ষক’ সাইফুর ও অর্জুন ভারতে পালানোর চেষ্টা করছিল: পুলিশ
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার সাইফুর রহমান ও অর্জুন লস্কর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ।
২১০৮ দিন আগে
ছাত্রাবাসে গণধর্ষণ: সেই রাতের ঘটনা আদালতকে জানালেন ভুক্তভোগী গৃহবধূ
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গণধর্ষণের সেই ঘটনা আদালতকে জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।
২১০৮ দিন আগে
ছাত্রাবাসে গণধর্ষণ: আরেক আসামি অর্জুন হবিগঞ্জে গ্রেপ্তার
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় হওয়া মামলায় চার নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১০৮ দিন আগে
ছাত্রাবাসে গণধর্ষণ: ছাতক থেকে প্রধান আসামি সাইফুর গ্রেপ্তার
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১০৮ দিন আগে
এমসি কলেজে ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় বিক্ষোভে নেমেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
২১০৯ দিন আগে