অপারেটিং সিস্টেম
এক্সে অডিও-ভিডিও কল করা যাবে অ্যান্ড্রয়েড থেকেও
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহারকারীরা এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অডিও ও ভিডিও কলিং সুবিধা ব্যবহার করতে পারবেন। এই সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে গত বছরের অক্টোবরে চালু করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) মাধ্যমটির একজন ডেভেলপার এনরিক ব্যারাগান তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জানান, আজ থেকে অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। এর জন্য অ্যাপ হালনাগাদ করে নিতে হবে। তবে শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই কল করতে পারবেন। আর সাধারণ ব্যবহারকারীরা শুধু কল রিসিভ করতে পারবেন।
আরও পড়ুন: ৪০% চাকরিকে প্রভাবিত করবে এআই: আইএমএফ
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে এসব তথ্য জানানো হয়।
যেভাবে সুবিধাটি চালু করবেন
সব অ্যান্ড্রয়েড ওএস চালিত মুঠোফোনে কবে থেকে সুবিধাটি চালু করা হবে তা নিশ্চিত করে জানানো হয়নি। তবে নিজের মুঠোফোনে এক্স অ্যাপ হালনাগাদ করে সুবিধাটি পেয়ে গেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছেন ইউএনবির এই প্রতিবেদক।
আরও পড়ুন: 'ইনকগনিটো মোড' ব্যবহার সত্ত্বেও নজরদারি, ৫০০ কোটি ডলারের মামলা নিষ্পতিতে গুগলের সম্মতি
সুবিধাটি চালু বা বন্ধ করতে প্রোফাইল আইকন থেকে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি' অপশনে যেতে হবে। এরপর 'প্রাইভেসি অ্যান্ড সেফটি' নির্বাচন করতে হবে। 'ডিরেক্ট মেসেজ' অপশন থেকে পেয়ে যাবেন 'এনেইবল অডিও অ্যান্ড ভিডিও কলিং' সুবিধা। এই অপশন থেকেই ঠিক কাদের থেকে কল পেতে চাচ্ছেন তাও নির্বাচন করা যাবে।
প্রিমিয়াম সাবস্ক্রিপশনটির খরচ প্রতি মাসে ৩ ডলার থেকে শুরু।
আরও পড়ুন: ঢাকার বাসরুট খুঁজে পেতে দরকারি কিছু মোবাইল অ্যাপ
৮২২ দিন আগে
অত্যাধুনিক প্রযুক্তির চমক নিয়ে এল অপো রেনো৫
অনেক জল্পনার পর প্রতিক্ষার অবসান ঘটিয়ে ফ্ল্যাগশিপ সিরিজের নতুন স্মার্টফোন আনলো অপো। রেনো সিরিজের অপো রেনো৫ স্মার্টফোনটিতে রয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তির চমক। যার মধ্যে অন্যতম হলো স্মার্টফোনটি ৫জি সাপোর্টেড, সবশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সেইসাথে রয়েছে ৬৪এমপি প্রাইমারি ক্যামেরা।
১৯২৫ দিন আগে
গুগলের অ্যানড্রয়েড ১০ গো: যা যা থাকছে
টেক জায়ান্ট গুগল তাদের ‘অ্যানড্রয়েড কিউ’ প্রজেক্টের নাম পরিবর্তন করে গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ‘গুগল অ্যান্ড্রয়েড ১০ গো’ এডিশন প্রকাশ করেছে। অ্যান্ড্রয়েড গো হচ্ছে গুগলের তৈরি করা এমন এক এডিশন যা গুগলের পিক্সেল ডিভাইস ছাড়াও কম বাজেটের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা যাবে। চলুন তবে দেখে নেয়া যাক এতে কি কি ফিচার রয়েছে-
২৩৬১ দিন আগে