মর্মান্তিক
গজারিয়ায় ক্রেন ধসে শ্রমিক নিহত
মুন্সিগঞ্জে একটি স্টিল মিলে ক্রেন ধসে ৩২ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ম্যাগনাম স্টিল মিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, নিহত আবুল কালাম পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে।
আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের চাচা আব্দুল গাফফার জানান, কালাম স্টিল মিলের ফার্নেস সেকশনে কর্মরত অবস্থায় ক্রেনটি তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে ক্রেন পড়ে বিআরটি প্রকল্পের নির্মাণ শ্রমিক নিহত
বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: কাদের
উত্তরায় ক্রেন দুর্ঘটনা: বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
১২৩৫ দিন আগে
নারীরা অসহায়, চিন্তিত: বিএনপি
সাম্প্রতিক ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা’ জড়িত থাকায় নারীরা নিরাপত্তা নিয়ে অসহায় ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে বুধবার অভিযোগ করেছে বিএনপি।
১৯৭৬ দিন আগে