স্বাস্থ্যকর্মী
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
বন্যাকবলিত দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। এসব জেলায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে। কোথাও যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সেজন্য পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় পর্যায় থেকেও অতিরিক্ত মেডিকেল টিম পাঠানো হবে।
তিনি বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলা বন্যাকবলিত হয়েছে। এতে যোগাযোগ, অর্থনীতি ও স্বাস্থ্যসেবা ব্যাহত হলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিয়েছে।
মন্ত্রী জানান, একটি হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়লে রাতেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ঝুঁকি নিয়ে চিকিৎসা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নেন। ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ ১১টি জেলাকে বন্যাকবলিত হিসেবে চিহ্নিত করে বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি জেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তদারকির জন্য একজন করে জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ করছে।
তিনি বলেন, জেলা প্রশাসন, সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাপে কাটার ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ার আশঙ্কায় আগেই সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বন্যার প্রথম রাতে পাঁচজন সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং সবাই সুস্থ আছেন বলে জানান তিনি।
এ বিষয়ে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যাকবলিত এলাকায় বিভিন্ন হাসপাতালে সাপে কাটা ৯৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং সবাই সুস্থ আছেন।
তিনি বলেন, বর্তমানে এক হাজারের বেশি ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে। জেলা পর্যায়ে ২১ হাজার ভায়াল সংরক্ষণ করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে আরও ২৫ হাজার ভায়াল যুক্ত হবে। ফলে অ্যান্টিভেনম সংকটের কোনো আশঙ্কা নেই।
স্বাস্থ্য সচিব আরও বলেন, বন্যাপরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। ডায়রিয়া, কলেরা ও অন্যান্য পানিবাহিত রোগ মোকাবিলায় পর্যাপ্ত ওআরএস, স্যালাইন, ওষুধ ও বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে রোগীদের দ্রুত উন্নত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে।
৮ দিন আগে
তিন থেকে চার বছরের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: জিয়াউদ্দিন হায়দার
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী, এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।
রবিবার (২১ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণসহ সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিশেষ সহকারী বলেন, আমি এ মাসের ১২ তারিখ পর্তুগালের লিসবন গিয়েছিলাম। সেখানে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফ-এর ৩৪তম ইন্টারন্যাশনাল কংগ্রেস হলো। প্রায় ১২২টা দেশ সেখানে থেকে ৩ হাজারের বেশি মিডওয়াইফ এবং ইউএনএফপিএসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং অনেক দেশের এমপি-মন্ত্রীরাও এসেছিলেন। এটি তিন দিনের একটা কনফারেন্স ছিল, সেখানে বাংলাদেশ থেকে এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তিনি বলেন, আমরা সেখানে ঘোষণা করেছি যে আমাদের দেশের প্রাথমিক স্বাস্থসেবাকে শক্তিশালী করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জোর দিচ্ছি। আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক (চিকিৎসা নির্ভর), এটাকে কীভাবে প্রিভেনশন সেন্ট্রিক (রোগ প্রতিরোধ নির্ভর) করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। এ নিয়ে আমি সেখানে কথা বলেছি।
জিয়াউদ্দিন হায়দার বলেন, আমরা বলেছি যে বাংলাদেশ আগামী তিন থেকে চার বছর সময়ের মধ্যে প্রায় ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাতে করে আমরা স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের, বিশেষ করে প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি এবং এছাড়াও এই সময়ে আমরা ২৫ হাজার মিডওয়াইফ পর্যায়ক্রমে নিয়োগ দেব।
৩০ দিন আগে
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর (নওগাঁ-৪) টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএস-এর মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন, ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন (এমবিবিএস ডাক্তার) নিয়োগ দেওয়া হয়।
ফেনী-২ আসনের বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিনের টেবিলে উত্থাপিত আরেক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০২০-২১ থেকে এ যাবৎ করোনা ভাইরাস মৌসুমে মহামারি মোকাবিলায় সরকার কর্তৃক ভ্যাকসিনসহ করোনা সরঞ্জাম আমদানি ও কেনাকাটায় ৪ হাজার ৬৪৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করা হয়। সেই বরাদ্দ থেকে ভ্যাকসিন ক্রয়ে ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা। সিরিঞ্জ ক্রয়ে ব্যয় হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। ভ্যাকসিন এবং সিরিঞ্জ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে পরিবহন ব্যয় হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা। সিরিঞ্জ শিপিং চার্জ হিসেবে খরচ হয়েছে ৯৯ লাখ ৯৮ হাজার ৯৮০ টাকা।
তিনি জানান, ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে সরকার সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১০৫ দিন আগে
রাজবাড়ীতে শিক্ষিকাকে একসঙ্গে করোনার ২ ডোজ টিকা দেয়ার অভিযোগ
রাজবাড়ীতে করোনা ভ্যাকসিন কর্মসূচিতে এক কলেজ শিক্ষিকাকে একসঙ্গে দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী রাবেয়া আক্তার মিতু (৩৪) মানিকগঞ্জ আ. রাশেদ খান টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক।
তিনি অভিযোগ করে বলেন,শনিবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কেন্দ্রে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে যান তিনি। স্বাস্থ্যকর্মী প্রথমে এক ডোজ টিকা দিয়ে আবার আরেকটি ডোজ টিকা একসঙ্গে দেয়। বাধা দিলেও স্বাস্থ্যকর্মী কথা শোনেননি। পরে তিনি বিষয়টি সিভিল সার্জন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমানকে অভিহিত করেন। পরে তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলা হয়।
আরও পড়ুন: সাভারে টিকাকেন্দ্রে পদদলিত হয়ে আহত ৩০
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, স্বাস্থ্যকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করছে। হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষিকার নাম পরিচয় রাখা হয়েছে। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে ফোন নম্বর দেয়া হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ‘রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলাতে শনিবার করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলছে। কলেজ শিক্ষিকার সঙ্গে কথা বলেছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।’
আরও পড়ুন: করোনা টিকা উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেয়ার আহ্বান ঢাকার
১৬০৬ দিন আগে
বুস্টার ডোজ দেয়া শুরু রবিবার
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী রবিবার (১৯ ডিসেম্বর) থেকে টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হবে। প্রাথমিকভাবে ট্রায়াল হিসেবে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে বয়স্কদের দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে যুক্ত হয়ে এসব তথ্য জানান ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো.মঈনুল আহসান।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে খুব বড় করে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে না। যেকোন টিকার ক্ষেত্রেই আমরা শুরুতে সতর্কতামূলকভাবে কিছু জনগোষ্ঠীকে দিয়ে শুরু করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণের পর বড় আকারে শুরু করি। বুস্টার ডোজের ক্ষেত্রেও এমনটা হতে যাচ্ছে।
আরও পড়ুন: ওমিক্রনের বিরুদ্ধে প্রায় ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে কোভিড বুস্টার ডোজ
মঈনুল আহসান বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা সক্ষম, তাদের দিয়ে বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু করবো। পরবর্তী পর্যায়ে আমরা অবশ্যই বয়স্কদের আনবো। তবে বয়স্কদের ক্ষেত্রে কোমরবিড কন্ডিশন আমরা বিবেচনায় রাখব।
তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগামীকাল থেকে দেশে করোনার বুস্টার ডোজ শুরু হবে। উনার নির্দেশনা অনুযায়ী আমরা বেশ কিছুদিন আগে থেকেই এটি নিয়ে কাজ করছিলাম।
আরও পড়ুন: ষাটোর্ধ্ব ও সম্মুখ যোদ্ধাদের করোনার বুস্টার ডোজ দেয়ার সুপারিশ
প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল থেকে বুষ্টার ডোজ দেয়ার জন্য প্রস্তুতি আছে। প্রাথমিক ভাবে খুব সীমিত আকারে এটা শুরু করা হবে। তবে, সীমিত পর্যায়ে শুরু করলেও পরবর্তীতে ব্যাপক আকারে শুরু হয়ে যাবে। আমরা আশা করি টিকার যে সরবরাহ রয়েছে, এতে কোনো ঘাটতি হবে না।
ঢাকা সিভিল সার্জন বলেন, বুস্টার ডোজের ঘোষণা তিনটা বিষয়ের ওপর নির্ভর করে। একটি হলো সক্ষমতা এবং আমাদের টিকার পর্যাপ্ত সরবরাহ। আমরা প্রথমে একটি ডোজ দিয়ে টিকা কার্যক্রম শুরু করেছিলাম, এরপর আমরা সরবরাহ বাড়িয়ে দ্বিতীয় ডোজ নিয়ে কাজ করেছি। এখন আমাদের সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে আছে বলে তাই সরকার বুস্টার ডোজ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। যারা বয়স্ক, স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারীর যোদ্ধা আছেন, তাদেরকে মন্ত্রীর নির্দেশনা মতো কাল থেকে দেয়া শুরু করব।
১৬৭৬ দিন আগে
ভারতে প্রথম ২ জনের ওমিক্রন শনাক্ত
ভারতে প্রথম দু’জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে বৃহস্পতিবার ৪৬ ও ৬৬ বছর বয়সী দুই পুরুষের শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল গণমাধ্যমকে বলেছেন, দুজনকেই কর্ণাটকে শনাক্ত করা হয়েছে। গোপনীয়তা রক্ষার জন্য তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হবে না।
তিনি বলেন, শনাক্ত দুই ব্যক্তির সংস্পর্শে আসা সব লোকের সন্ধান করা হয়েছে এবং তাদের পরীক্ষা করা হচ্ছে। দু’জনের হালকা উপসর্গ রয়েছে। কোনও গুরুতর লক্ষণ নেই। ওমিক্রন শনাক্ত হওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে সচেতনতা খুবই অপরিহার্য।
আরও পড়ুন: ওমিক্রন: দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা
স্থানীয় টিভি চ্যানেলগুলো অবশ্য নাম প্রকাশ না করে সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যে ৬৬ বছর বয়সী একজন বিদেশি আর ৪৬ বছর বয়সী কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত একজন স্বাস্থ্যকর্মী। বিদেশ থেকে ফিরে আসার পরে তারা দুজনেই করোনা পজটিভ শনাক্ত হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার ভারত ২৪ ঘণ্টার মধ্যে মোট ৯ হাজার ৭৬৫ জন করোনা রোগী শনাক্ত করেছে। এই নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৪৬ লাখ ছয় হাজার ৫৪১।
আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশনে সতর্কতা
১৬৯২ দিন আগে
বাংলাদেশকে এক কোটি ৫০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বাংলাদেশকে ফাইজারের ৩৫ লাখ ডোজসহ এক কোটি ৫০ লাখ ডোজ টিকা দিয়েছে। বুধবার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, আমরা আশা করি এটি (টিকা) তরুণদের, বিশেষ করে শিক্ষার্থীদের করোনা থেকে রক্ষা করতে এবং নিরাপদে তাদের পড়াশোনা ও সামাজিক জীবনকে আরও সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে সক্ষম হবে।
আরও পড়ুন: বাংলাদেশে আরও ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র
এই বছরের শুরুতে, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি ব্যবহারের জন্য ফাইজার টিকা অনুমোদন করেছে।
মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে এই বয়সী শিশুদের টিকা দেয়া হয়েছে।এখন বাংলাদেশ সরকার আমেরিকা প্রদত্ত ফাইজার টিকা এই বয়সীদের দিতে পারবে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের নিরাপদে এই ফাইজার টিকা দেয়ার জন্য শত শত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে এলো ফাইজারের আরও ২৫ লাখ টিকা
১৭২৮ দিন আগে
মিয়ানমারে গোপন হাসপাতালে সামরিক বাহিনীর হামলা
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনরত জনগণের সেবায় নিয়োজিত গোপন হাসপাতালের সন্ধান পেয়েছে দেশটির সামরিক বাহিনী।
ফ্রেব্রুয়ারিতে মিয়ানমার সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর স্বাস্থ্যসেবা এবং ডাক্তারদের ওপর যুদ্ধ ঘোষণা করে সেদেশের জান্তা বাহিনী। দেশের শত্রু সন্দেহে মেডিকেল কর্মকর্তাদের আটক, হামলা এবং হত্যা করে আসছে জান্তা বাহিনী।
আরও পড়ুনঃ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান ফর্টিফা রাইটসের
সম্প্রতি ওই গোপন হাসপাতালে সশস্ত্র হামলা চালায় সামরিক বাহিনী। ইয়াংগুনের এক চিকিৎসক বলেন, ‘সামরিক বাহিনী পুরো স্বাস্থ্যখাতকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা বিশ্বাস করি রোগীদের সেবা প্রদান করার মতো মানবিক কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। ওইদিন ক্লিনিকে এক জনের গলায় গুলি করা হয়, আর কিছুক্ষণের মধ্যেই সেই তরুণ মারা যায়।’
আরও পড়ুনঃ মিয়ানমারের সামরিক শাসনের প্রধান ঘটনাগুলো
এক মেডিকেল শিক্ষার্থী বলেন, ‘আমি এর আগে কখনো মানুষ খুন হতে দেখিনি। ওইদিনের পর থেকে আমি শুধু কান্না করেছি, আমি ঠিকমতো ঘুমাতে পারছি না, খেতে পারছিনা।’
মিয়ানমারের সামরিকবাহিনী অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে এই পর্যন্ত কমপক্ষে ৮৯০ জনকে হত্যা করেছে। এছাড়া ৫ হাজার ১০০ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠকে মিয়ানমারের জান্তা প্রধান
এসব কিছুর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে দেশটির স্বাস্থ্যখাত। ক্ষমতা দখলের পর থেকে কমপক্ষে ২৪০ জন স্বাস্থ্যকর্মী হামলার শিকার হয়েছেন। এছাড়াও ৪০০ ডাক্তার এবং ১৮০ জন নার্সের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির সামরিক বাহিনী।
১৮৪০ দিন আগে
অগ্রাধিকার ভিত্তিতে ৫ লাখ মানুষ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী
চীন থেকে আসা করোনার ১১ লাখ ভ্যাকসিনের ৫ লাখ অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘১১ লাখ যে ভ্যাকসিন আমরা পেয়েছি, সেখান থেকে ৫ লাখ লোককে দেয়া হবে। কারণ আমরা দ্বিতীয় ডোজ হাতে রেখে দেব। এটা আমাদের সকলেরই সিদ্ধান্ত।’
বুধবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, যারা ভ্যাকসিনের জন্য আগে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখনো পাননি তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে।
আরও পড়ুন: ফাইজারের টিকা নিবন্ধিত ব্যক্তিরা সিরিয়াল অনুযায়ী পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
এছাড়া স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য, সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী, সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী, জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারি, বিদেশগামী কর্মী, ঢাকার দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছনতাকর্মী ও করোনায় মৃতদের সৎকারে নিয়োজিত কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক এবং এর বাইরেও অন্য দেশের যেসব নাগরিক এখানে কাজ করে যাচ্ছেন, তারা যদি আমাদের কাছে আবেদন করেন, যারা এর আগেও আবেদন করেছেন, তাদেরকেও আমরা দিয়ে যাচ্ছি।
আরও পড়ুন: সিনোফার্ম-ফাইজারের টিকা কার্যক্রম ১৯ জুন থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী
রাশিয়ার সাথে ভ্যাকসিন কেনার চুক্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা মোটামুটি একটি সমঝোতার পর্যায়ে পৌঁছে গেছি। এখন আমরা অপেক্ষা করছি, তারা কবে কখন কতটুকু দেবে, এ বিষয়গুলো নিয়ে গত বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে।
আরও পড়ুন: পৃথিবীর কোনও দেশই স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেয়নি: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘আজও আলোচনা চলেছে। হয়তোবা আজকে আমরা ভালো একটি সিদ্ধান্ত রাশিয়ার কাছ থেকে...যদি পাই, সেটা পাওয়ার পরে আপনারা অবশ্যই জানতে পারবেন।
১৮৬১ দিন আগে
খুলনার করোনা হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি
খুলনা করোনা হাসপাতালে ধারণ ক্ষমতার বাইরে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি ও চিকিৎসাধীন রয়েছে। ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২৫ জন রোগী ভর্তি রয়েছেন।
১৮৭১ দিন আগে