আলুর দাম
ভরা মৌসুমেও চাষির আলু নিয়ে দুশ্চিন্তা
চলতি মৌসুমের শুরুতেই উত্তরাঞ্চলের জেলাগুলোতে আলুর দামে বড় ধরনের ধস নেমেছে। নতুন আলু বিক্রি করেও উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকরা। ন্যায্য দাম না পেয়ে গত বছরের মতো এ বছরও বড় লোকসানের আশঙ্কা করছেন তারা।
কৃষকদের অভিযোগ, গত বছরের অবিক্রিত আলু এখনও বাজারে রয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দুর্বল বাজার ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাব। ফলে পাইকারি বাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
খুচরা বাজারেও একই চিত্র। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পাইকারি বাজারে এক কেজি আলু বিক্রি করে মিলছে না এক কাপ চায়ের দাম। এতে হতাশায় ভেঙে পড়েছেন চাষিরা। তাদের ভাষ্য, ‘আলু আবাদ করে বিপদ, না করেও বিপদ।’
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রংপুর সিটি বাজারসহ উত্তরের বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা দরে। অথচ প্রতি কেজি আলু উৎপাদনেই খরচ হয়ে গেছে প্রায় ১৪ টাকা। এতে কেজিপ্রতি দুই থেকে তিন টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদিত হয়েছিল। এর মধ্যে ৮৭ লাখ টন উৎপাদন হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। চলতি মৌসুমে প্রায় ৮৪ লাখ টন আলু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
চট্টগ্রামে আলুর দাম নিয়ন্ত্রণে অভিযানে ১০ আড়তদারকে জরিমানা
আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বন্দর নগরী চট্গ্রামের রিয়াজুদ্দিন বাজারে মঙ্গলবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
১৯৫৬ দিন আগে
খুলনার কোথাও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু
খুলনার বাজারে আলু মান ভেদে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ থেকে ৪৫ টাকা দরে। জেলার কোথাও সরকার নির্ধারিত ৩৫ টাকা কেজিতে পণ্যটি বিক্রি হচ্ছে না।
১৯৬০ দিন আগে
আলুর দাম ২-৩ দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যের নিচে নেমে আসবে: বাণিজ্যমন্ত্রী
খুচরা বাজারে আলুর দাম আগামী দুই-তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যের নিচে নেমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
১৯৬১ দিন আগে
সবজির মূল্য আকাশ ছোঁয়া, ‘দ্বিগুণ দামে’ বিক্রি হচ্ছে আলু
সরকার আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দিলেও রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ব্যবসায়ীরা দ্বিগুণ দামে পণ্যটি বিক্রি করছেন।
১৯৬৬ দিন আগে