নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর
ইরফান সেলিমের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টচার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ইরফান সেলিমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।
আরও পড়ুন: জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার চেয়ে ইরফান সেলিমের আবেদন, শুনানি ১৯ এপ্রিল
এর আগে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধরের ঘটনায় হওয়া মামলায় হাইকোর্ট গত ১৮ মার্চ ইরফান সেলিমের জামিন মঞ্জুর করে রায় দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে গত ২৮ মার্চ ইরফান সেলিমের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। ওই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ইরফান সেলিম আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে গত ৮ এপ্রিল আবেদন করেন।
গত বছরের ২৫ অক্টোবর সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান ক্রসিংয়ে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল 'সংসদ সদস্য' স্টিকার লাগানো হাজী সেলিমের গাড়ি। ঘটনার সময় সাংসদ হাজী সেলিম গাড়িতে ছিলেন না। তার ছেলে ইরফান সেলিম ও নিরাপত্তারক্ষী ছিলেন। এরপর নৌবাহিনীর ওই কর্মকর্তা মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। এ সময় হাজী সেলিমের গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করেন।
আরও পড়ুন: নৌ কর্মকর্তা লাঞ্ছিত: ইরফান সেলিমকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত
এক পর্যায়ে ওই কর্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় ওয়াসিফের স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়। ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে গেলে সংসদ সদস্যের গাড়ি ফেলে মারধরকারীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ ৪ জনের বিরুদ্ধে গতবছরের ২৬ অক্টোবর ধানমন্ডি থানায় 'মারধর ও হত্যা চেষ্টা' মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ। এরপর সেদিনই ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়।
ওই মামলায় ইরফান সেলিম ঢাকার আদালতে জামিনের আবেদন করলে ওই আদালত গতবছর ২৭ ডিসেম্বর তা খারিজ করে দেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন ইরফান সেলিম। হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন। ওই রুলের ওপর শুনানি শেষে জামিন মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট।
১৮৬৭ দিন আগে
ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদ আবারও রিমান্ডে
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের আবারও রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
২০৪১ দিন আগে
হাজী সেলিম ও তার ছেলের ‘অবৈধ সম্পদের’ তথ্য সংগ্রহ করছে দুদক
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরে হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের ‘অবৈধ সম্পদের’ তথ্য সংগ্রহ করতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০৪৫ দিন আগে
ইরফান ও জাহিদের বিরুদ্ধে আরও ৪ মামলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নং ওয়ার্ডের সাময়িক বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার সহযোগী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা হয়েছে।
২০৪৬ দিন আগে
কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত ইরফান সেলিম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২০৪৬ দিন আগে
ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী দিপু ৩ দিনের রিমান্ডে
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দিপুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
২০৪৬ দিন আগে
নৌবাহিনীর কর্মকর্তাকে ‘মারধর’, হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা
রাজধানীর ধানমণ্ডি এলাকায় রবিবার রাতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানের ওপর ‘হামলা’ করার অভিযোগে ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২০৪৮ দিন আগে