মোহনগঞ্জ
অসহায় মুক্তা বেগম ও তার সন্তানের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর
রাজধানীর পল্টনে ফুটপাতে থাকা অসহায় মুক্তা ও তার আড়াই বছরের শিশু মেহেদির দায়িত্ব নিয়েছেন নেত্রকোনা-৪ আসনের বিএনপির সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে আকস্মিকভাবে পুরানা পল্টনে এসে মুক্তাকে দেখে তার সঙ্গে কথা বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। শুনেন তার অজানা গল্প। তার জন্য নতুন ঠিকানার ব্যবস্থা করবেন বলে আশস্ত করেন।
সংসস সদস্য বাবর বলেন, ‘মোহনগঞ্জে তার বাড়ি, আমার নির্বাচনি এলাকা। যখন শুনলাম রাস্তায় এই অসহায় নারী তার ছোট সন্তানদের নিয়ে বসে থাকেন, অভুক্ত দিন কাটান— সেজন্য তার আছে ছুটে এসেছি। আফটার অল (যাইহোক), তিনি আমার এলাকার মানুষ।’
তিনি বলেন, তাকে বলেছি, আমি মোহনগঞ্জে তাকে একটি ছোট জায়গা দিয়ে বাড়ি বানিয়ে ঠিকানা করে দেব, ইনশাল্লাহ। সেখানেই তিনি থাকবেন। আর ভিক্ষাবৃত্তি করতে হবে না। তার ছোট ছেলেরও দায়িত্ব নিয়েছি আমি। এখন মুক্তা বেগমের জরুরি দরকার একটি চাকরির। তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া আমার প্রথম কাজ।
মুক্তা বেগম বলেন, ‘আমি এই দুনিয়ায় অসহায়। ছেলে-পেলে নিয়ে বছরের পর বছর এখানেই বসে থাকি।’
তিনি বলেন, ‘আমার দুই ছেলে এক মেয়ে। ছোট বাচ্চাটাকে দেখার মতো কেউ নাই। অনেক সময় আমি ঘুমাইয়া যাই, সেজন্য পোলাডাকে পায়ে দড়ি দিয়ে বাইন্দা ঘুমাই। যাতে কেউ নিয়ে না যায়। আজকে এমপি সাহেব আইছেন, কইছেন আমারে দেখব। আল্লাহ উনারে ভালো করুক।’
মুক্তা বেগমের বাড়ি মোহনগঞ্জ। তার দুই ছেলে এক মেয়ে। এক মাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলে সন্তান নিয়ে এখন তার পথচলা। এর মধ্যে বড় ছেলেটা মাদকে আসক্ত হয়ে আলাদা। এখন মূলত ছোট ছেলে মেহেদিকে নিয়েই তার সংসার।
৫ দিন আগে
নেত্রকোণায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার মোহনগঞ্জ সড়কে বড়ি নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হবার ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলার বারহাট্টা সদর ইউনিয়নের মোহনপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোটরসাইকেল আরোহী তানভীর (২৬) ও তার চাচা মুর্তুজ আলী (৫৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,বারহাট্টা উপজেলার মোহনপুর গ্রামের তানভীর তার চাচা মুর্তুজ আলীকে নিয়ে রবিবার সন্ধ্যায় মোটরসাকেলে করে মোহনগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের বড়ি নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে উভয়েই ঘটনাস্থলে মারা যান। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ থানায় আনা হয়েছে। তাদের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। ট্রাকটিকে মোহনগঞ্জ থানায় জব্দ করে আনা হয়েছে।
১৭৯৩ দিন আগে
হাসপাতালের সিঁড়িতেই সন্তান জন্ম!
নেত্রকোণার মোহনগঞ্জ হাসপাতালের সিঁড়িতেই সন্তান জন্ম দিলেন আলপনা (২৭) নামে এক প্রসূতি মা।
১৯৯৩ দিন আগে
মোহনগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
রেল লাইনের হুকের সাথে বেধে রাখা গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
২০৯৪ দিন আগে