জিপ
বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫
বাগেরহাটের মোল্লাহাটে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
নিহত শুভ এলাহী (২৪) ওই জিপগাড়ির চালক।
আরও পড়ুন: বগুড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
আহতরা হলেন- ইফতি (২১), রিমি (২০), নিয়ন (৩০), আবির (২৫) এবং সাফরিন (২৫)। এদের সবার বাড়ি ঢাকার বিভিন্ন এলাকায়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, খুলনা থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনা অভিমুখে একটি জিপগাড়ির মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ওই জিপগাড়িতে থাকা চালকসহ ছয়জন আহত হন।
১৩৯৮ দিন আগে
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
আনোয়ারা ও সীতাকুণ্ডে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
২১০৬ দিন আগে