ইউএস-বাংলা এয়ারলাইন্স
২৫টি এয়ারক্রাফট নিয়ে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সাফল্যের ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে।
২০১৪ সালের ১৭ জুলাই ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ ও নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড রয়েছে তাদের।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী—এই পাঁচটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে তাদের বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। চলতি বছর নেপালের কাঠমান্ডুতে পুনরায় ফ্লাইট চালুরও পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
প্রবাসী বাংলাদেশিদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ২০২৭ সালের মধ্যে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, মালয়েশিয়ার জহুর বারু ও পেনাং এবং হংকং রুটে ফ্লাইট চালুর প্রত্যাশা করছে ইউএস-বাংলা।
এছাড়া ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
ইউএস-বাংলা জানিয়েছে, ২০২৫ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স হিসেবে পুরস্কৃত হয়েছে তারা। এর আগে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালেও প্রতিষ্ঠানটি বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পায়। ২০১৫ সালেও একই পুরস্কার অর্জন করে ইউএস-বাংলা।
প্রতিষ্ঠানটির ভাষ্য, যাত্রীসেবায় অনন্য নজির স্থাপনের মাধ্যমে দেশীয় এয়ারলাইন্স হিসেবে যাত্রীদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ইউএস-বাংলা। দেশে ও বিদেশে বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
ইউএস-বাংলা জানিয়েছে, নিয়মিত ট্যাক্স ও সারচার্জ পরিশোধের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি করছে তারা। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমেও দেশের অর্থনীতিকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
টিকিট সংগ্রহের জন্য ইউএস-বাংলার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের সুবিধা রয়েছে। দেশে ও বিদেশে প্রতিষ্ঠানটির নিজস্ব ৪০টির বেশি বিক্রয় কার্যালয় রয়েছে। এছাড়া কয়েক হাজার ট্রাভেল এজেন্সি ও অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রির সেবা দেওয়া হচ্ছে। ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের জন্য রয়েছে ‘স্কাইস্টার’ প্রোগ্রাম।
ইউএস-বাংলার দাবি, স্বাধীনতার পর তারাই প্রথম কোনো দেশীয় বিমান সংস্থা, যারা চীনের কোনো গন্তব্যে এবং ভারতের চেন্নাই ও মালদ্বীপের রাজধানী মালে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে যাত্রীদের জন্য বেশ কয়েকটি বিশেষ সেবা চালু করেছে ইউএস-বাংলা। এর মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে লাগেজ সরবরাহ অন্যতম।
‘আপনি লাগেজের জন্য অপেক্ষা করবেন না, বরং লাগেজ আপনার জন্য অপেক্ষা করবে’—এই ধারণাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই ইউএস-বাংলা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা শুধু যাত্রী পরিবহন নয়, বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে কার্গো পরিবহনও করে থাকে। প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ খেলাধুলার উন্নয়নের সঙ্গেও প্রতিষ্ঠানটি প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে।
এক যুগপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোন ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। বর্তমান বিশ্বে যাত্রীদের সঠিক সেবা প্রদান করার জন্য আধুনিক এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। ইউএস-বাংলা যাত্রীদের আরামদায়ক সেবাকে নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত করে চলেছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সম্পৃক্ত থাকতে পেরে ইউএস-বাংলা পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’
তিনি বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের সাফল্যে ভরা বারোটি বছর এর সাথে যে সকল সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ট্রাভেল এজেন্ট, ট্যূর অপারেটর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন কর্পোরেট অফিস, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ, সর্বোপরি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে সকল কর্মকর্তা-কর্মচারী রয়েছে তাদের সকলের প্রতি ইউএস-বাংলা কৃতজ্ঞতা প্রকাশ করছে।’
৪ দিন আগে
৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের
জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজ যাত্রীদের পরিবহন করতে চায় তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের অনুকূলে ২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিঠি পেয়েছেন জানিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, হজের বিমান ভাড়া কমানোর দরকষাকষির আলোচনার জন্য এটি (ইউএস-বাংলার চিঠি) প্লাস পয়েন্ট হয়েছে। বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন।
সবশেষ, ২০২৬ সালের হজ যাত্রীদের জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। হজ প্যাকেজের একটি বড় অংশ বিমান ভাড়ায় খরচ হয়।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ধর্ম সচিবকে দেওয়া চিঠিতে ইউএস-বাংলা জানিয়েছে, বংলাদেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে আসন্ন হজ মৌসুমে স্বল্পব্যয়ে পবিত্র হজ পালন করতে পারে তার জন্য হজ ফ্লাইটের সমস্ত শর্ত মেনে নেট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক এয়ারলাইন্সটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স ও বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এয়ারলাইন্স হজ মৌসুমে প্রতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে আসছে।
হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, আমরা সবসময়ই হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে কথা বলি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে, সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব।
২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে আজ (মঙ্গলবার) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছাড়াও হজ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হবে।
মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ প্যাকেজ ঘোষণার বিষয়ে আজকে আমাদের সভা আছে, সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থাকবে, সংশ্লিষ্ট অংশীজনেরা থাকবেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিঠির বিষয়টি আমরা সভায় আলোচনা করব।
ধর্ম সচিব বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স বলেছে, আপনারা আমাদের অ্যালাউ (অনুমোদন) করলে আমরা সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নিয়ে আসব।
তিনি আরও বলেন, আমরাও চাই, মানুষ যাতে অল্প পয়সা খরচ করে হজে যেতে পারেন। এটা দরকষাকষির জন্য আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়েছে। বর্তমান সরকারের হজের ব্যয় কমানোর যে অঙ্গীকার, তা বাস্তবায়নের চেষ্টা আমাদের অব্যাহত আছে। হজের বিমান ভাড়া নিয়ে প্রতিযোগিতা হওয়াটা ভালো।
৭ দিন আগে
আইওএসএ সনদ পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসেবে আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) নিরাপত্তা মান অর্জন করেছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক অডিট অর্গানাইজেশন আরগস প্রস, যা এয়ারলাইন্সের গ্লোবাল স্টান্ডার্ড নির্ধারণে অন্যতম প্রতিষ্ঠান।
আইএটিএ নির্ধারিত সারাবিশ্বের পাঁচটি অডিট প্রতিষ্ঠানের মধ্যে আরগস প্রস একটি অন্যতম অডিট প্রতিষ্ঠান। আরগস প্রস ইউএস-বাংলা এয়ারলাইন্সের আইওএসএ সার্টিফিকেট পেতে অডিটর হিসেবে কার্যক্রম পরিচালনা করে।
আইওএসএ সনদ পেতে এয়ারলাইনটিকে মোট আটটি ডিসিপ্লিনের সকল সূচকের অগ্রগতি বিবেচনায় আনতে হয়েছে।
সূচকগুলোর মধ্যে রয়েছে- ফ্লাইট অপারেশন, কেবিন সেফটি, ডিসপাচ, মেইনটেন্যান্স, গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো অপারেশন, সিকিউরিটি ও অর্গানাইজেশন।
আরও পড়ুন: অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াল ইউএস-বাংলা এয়ারলাইন্স
সর্বোপরি এসএমএস (সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম) ও কিউএমএস (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) কে বিবেচনায় রাখতে হয়েছে।
সকল সূচকের বিবেচনায় ইউএস-বাংলাকে আইওএসএ সনদ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করেছে আইএটিএ।
আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) হল এয়ারলাইন অপারেশনাল সেফটি অডিট করার জন্য একটি গ্লোবাল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আইওএসএ এয়ারলাইন্সের নিরাপত্তা নিরীক্ষার ক্ষেত্রে শিল্পের মানদণ্ড হয়ে উঠেছে যা উন্নত অপারেশনাল নিরাপত্তা এবং খরচ-কার্যকর ব্যবস্থায় অবদান রেখেছে।
নিরাপত্তা,কার্যকারিতা ও সততাকে কেন্দ্র করে, আইওএসএ সার্টিফিকেশন পাওয়ার অর্থ হল ইউএস-বাংলা এয়ারলাইন্স নিরাপত্তা সূচকে বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনগুলির মধ্যে অবস্থান করছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স অপারেশনাল কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ব্যাপক পর্যালোচনা এবং যাচাই-বাছাই করে যা সারাবিশ্ব থেকে পাঁচজন অত্যন্ত অভিজ্ঞ এভিয়েশন পেশাদারদের দ্বারা নিরীক্ষিত হয়েছিল। আইওএসএ প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অপারেশনাল সেফটি সংস্কৃতির বিকাশের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মীদের ব্যাপক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল। সংস্থাটি এই অপারেশনাল নিরাপত্তা নীতিগুলি গ্রহণ করেছে যা আইওএসএ নিবন্ধকরণের প্রয়োজনীয়তা বজায় রাখার জন্য ক্রমাগত মূল্যায়ন করা হবে।
আইওএসএ হল একটি স্ট্রাকচার্ড অডিট, যার মানদণ্ড বাণিজ্যিক বেসামরিক বিমান চলাচলে সবচেয়ে আপডেট হওয়া নিয়ন্ত্রক এবং আন্তর্জাতিক সেরা অনুশীলনগুলিকে প্রতিফলিত করে। স্বীকৃত আন্তর্জাতিক অডিট সংস্থাগুলিকে আইওএসএ নিবন্ধনের জন্য এয়ারলাইনগুলি বিবেচনা করার আগে অডিট সম্পাদনের জন্য নিযুক্ত করা হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স আইওএসএ রেজিস্ট্রেশন হল অভ্যন্তরীণ,আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্রিয়াকলাপে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিমান চালনায় আন্তর্জাতিক সেরা অনুশীলনগুলো পূরণ এবং অতিক্রম করার জন্য সংস্থার কৌশলগত লক্ষ্যের প্রমাণ।
আইওএসএ সনদ প্রাপ্তিতে গতকাল ৩০ জুলাই ২০২৩ সিভিল এভিয়েশন অথরিটির প্রধান কার্যালয়ে এক আনন্দঘণ পরিবেশে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন লুৎফর রহমানের নেতৃত্বে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বেমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আইওএসএ সার্টিফিকেট প্রাপ্তিতে রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যত অগ্রযাত্রায় সফলতা কামনা করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম-মাস্কাট রুটে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
১০৮৬ দিন আগে
ইউএস-বাংলার ব্যাংকক রুটের ‘টিকেট কিনলেই হোটেল ফ্রি’
ঢাকা, ১০ আগস্ট (ইউএনবি)-দীর্ঘ প্রায় আড়াই বছর পর শুরু হতে যাওয়া ঢাকা-ব্যাংকক রুটে ‘টিকেট কিনলেই হোটেল ফ্রি’ এর আকর্ষণীয় অফার দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। করোনা পরবর্তী বাংলাদেশি পর্যটকদের থাইল্যান্ডের বিভিন্ন আকর্ষণীয় গন্তব্যে ভ্রমণের প্রবণতা দেখা যাচ্ছে। পর্যটকদের ভ্রমণকে আরও আকর্ষণীয় করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। যাত্রা শুরুর প্রথম দিন থেকেই বাংলাদেশি পর্যটকদের দুটি টিকেট কিনলেই দুই রাত হোটেল ফ্রি অফারটি দিচ্ছে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
অফারটি ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। অফারের অন্তর্ভূক্ত হোটেলগুলোর মধ্যে ব্যাংককের অত্যন্ত জনপ্রিয় হোটেল ম্যানহাটন সুকুমভিত, অ্যাম্বাসেডর হোটেল, গ্র্যান্ড প্রেসিডেন্ট হোটেল রয়েছে। আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন: ইউএস-বাংলার খরচে পাইলট হবার সুযোগ
প্যাকেজের নূন্যতম খরচ জনপ্রতি ৩৮ হাজার টাকা। অফারটি প্রাপ্ত বয়স্ক দুইজন পর্যটক এর জন্য প্রযোজ্য হবে। এছাড়া প্যাকেজে বুফে ব্রেকফাস্ট অন্তর্ভূক্ত রয়েছে। শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও বাচ্চাদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে।
‘টিকেট কিনলেই হোটেল ফ্রি’ অফারটি মালদ্বীপের রাজধানী মালে ও বাংলাদেশের অন্যতম গন্তব্য কক্সবাজারে পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। মালদ্বীপ ও কক্সবাজারে অফারটি সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত রয়েছে। মালে ও কক্সবাজারে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে।
অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলার সকল সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আরও পড়ুন: ইউএস-বাংলার ফ্লাইট বাড়ল চেন্নাই ও মালেতে
১৪৩৮ দিন আগে
২১ অক্টোবর থেকে ঢাকা-কলকাতা রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু
ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সঙ্গে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
স্বাস্থ্যবিধি অনুযায়ী ভ্রমণ করার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে এবং কলকাতা বিমানবন্দরে অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে। ভিসা সংক্রান্ত সকল ধরনের নির্দেশনা অনুযায়ী বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি বৃহস্পতিবার ও শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতায় অবতরণ করবে। একই দিন সকাল ১১টায় কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতায় ওয়ান ওয়ের নূন্যতম ভাড়া সাত হাজার ২২৬ টাকা এবং রিটার্ন ভাড়া ১২ হাজার ৭৩৩ টাকা নির্ধারণ করেছে।
১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে কলকাতা রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু ১ জুন
ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
ঝড়ের কারণে ঢাকা থেকে ফিরে এসেছে ইউএস বাংলার ফ্লাইট
১৭৩৮ দিন আগে
ঢাকা-চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট রবিবার শুরু
ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী রবিবার (৫ সেপ্টেম্বর) থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সাথে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
ভারতীয় সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী, ভ্রমণ করার ৭২ ঘন্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে এবং চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে। ভ্রমণ ভিসা ব্যতীত সকল ভিসায় বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি রবি, বুধ ও শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
আরও পড়ুন: ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হতে পারে
সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চেন্নাই এর ওয়ান ওয়ের নূন্যতম ভাড়া ১২ হাজার ৩৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১৯ হাজার ৮৯৩ টাকা নির্ধারণ করেছে।
১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে চেন্নাই রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট চৌদ্দটি এয়ারক্রাফট রয়েছে। চেন্নাই ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।
কোভিড-১৯ এর কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কলকাতা, ব্যাংকক, দুবাই রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ আছে। এছাড়া অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
আরও পড়ুন: অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে
১৭৮২ দিন আগে
৬ আগস্ট থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা
আগামী ৬ আগস্ট থেকে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে পরিচালিত রুটগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু ১ জুন
ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ৭২ আসন বিশিষ্ট ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করবে।
তাদের বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।
আরও পড়ুন: ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
অভ্যন্তরীণ রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুট রয়েছে- কলকাতা, চেন্নাই, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক ও গুয়াংজু।
১৮১১ দিন আগে
কক্সবাজার রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু ১ জুন
দীর্ঘ প্রায় দু’মাস পর আগামী মঙ্গলবার (জুন ১) থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানায়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে দু’টি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
আরও পড়ুন : অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াল ইউএস-বাংলা এয়ারলাইন্স
ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ও দুপুর সাড়ে ৩টায় কক্সবাজারের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ০৫ মিনিট ও বিকাল ৫টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করবে। উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৮টি বিজনেস ক্লাসসহ ১৬৪ আসনে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করে।
ঢাকা থেকে কক্সবাজারের নূন্যতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য মোট ৪২৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৮,৫৯৮টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
ঢাকা থেকে কক্সবাজার ছাড়াও অভ্যন্তরীণ গন্তব্য চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচ, যশোরে ছয়, সৈয়দপুরে সাত, সিলেটে তিন, রাজশাহী ও বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে।
আরও পড়ুন: ঢাকা-কুয়ালালামপুর রুটে মঙ্গলবার থেকে ইউএস-বাংলার ফ্লাইট
ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ভ্রমণে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬।
১৮৭৭ দিন আগে
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াল ইউএস-বাংলা এয়ারলাইন্স
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
শনিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৬টি গন্তব্যে ২৫টি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি। করোনাকালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, যশোরে ছয় , সৈয়দপুরে সাত, সিলেট, রাজশাহী ও বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ জুন থেকে ঢাকা থেকে সিলেটে আরও একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সাত ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া এয়ারলাইন্সের বিমান বহরে আরও চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট রয়েছে, যা দিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।
আরও পড়ুন: ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ৭টা, ১০টা, দুপুর ২টা, বিকাল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে এবং চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টা২৫ মিনিট, ১১টা ২৫ মিনিট, দুপুর ৩টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট ও রাত ৮টা ৫৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে যশোরের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিট, ৯টা, দুপুর সাড়ে ১২টায়, সাড়ে ৩টায়, বিকাল সাড়ে ৫টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্লাইট উড্ডয়ন করছে এবং যশোর থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টা ২৫ মিনিট, সোয়া ১০টায়, দুপুর ১টা ৪৫ মিনিট, বিকাল ৪টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ও ৭ টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিট, সাড়ে ১০টায়, সাড়ে ১১টায়, দুপুর দেড়টায়, সাড়ে ৩টায়, বিকাল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্লাইট ছেড়ে যাচ্ছে এবং সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট উড্ডয়ন করছে সকাল ৮টা ৩৫ মিনিট, দুপুর ১২টা, ১টা, ৩টা, বিকাল ৫টা, সন্ধ্যা সাড়ে ৬টায় ও রাত ৯টায়।
ঢাকা থেকে সিলেটের উদ্দেশে সকাল ৮ টা ও সন্ধ্যা ৭টায় এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশে সকাল ৯টা ২০ মিনিট ও রাত ৮টা ২০মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। এছাড়া আগামী ১ জুন থেকে দুপুর দেড়টায় ঢাকা থেকে সিলেটে এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশে দুপুর আড়াইটায় একটি অতিরিক্ত ফ্লাইট ছেড়ে যাবে।
ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে সকাল ৯টা ও বিকাল ৪টা ৩০মিনিটে এবং রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে সকাল ১০টা ২০ মিনিট ও বিকাল ৫টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে বরিশালের উদ্দেশে সকাল সাড়ে ৯টায় ও বিকাল ৫টা এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশে সকাল ১০টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে।
আরও পড়ুন: ঝড়ের কারণে ঢাকা থেকে ফিরে এসেছে ইউএস বাংলার ফ্লাইট
ঢাকা থেকে চট্টগ্রামের নূন্যতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য মোট ৩,৪৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৬,৯৯৮ টাকা। এছাড়া ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট, যশোর, রাজশাহী ও বরিশালে নূন্যতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য ৩,৩৯৯টাকা আর রিটার্ন ভাড়া ৬,৭৯৮ টাকা।
করোনাকালীন সময়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।
১৮৭৯ দিন আগে
ঢাকা থেকে রাজশাহী রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃহস্পতিবার শুরু
অভ্যন্তরীণ ৫টি রুটে ফ্লাইট শুরু করার পর বৃহস্পতিবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে।
প্রাথমিকভাবে স্বাস্থ্য সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে সকাল ৮টা ৩০ মিনিটে এবং রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে সকাল ৯টা ৫০ মিনিট।
আরও পড়ুন: শনিবার থেকে ৪ আন্তর্জাতিক গন্তব্যে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট
ইউএস-বাংলা এয়ারলাইন্স ৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-রাজশাহী রুটের ফ্লাইটগুলো পরিচালনা করবে।
আরও পড়ুন: বিদেশগামী প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার
ঢাকা থেকে রাজশাহীর ওয়ান ওয়ের জন্য নূন্যতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ সহ মোট ৩ হাজার ৩৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৬ হাজার ৬৯৮টাকা।
আরও পড়ুন: লকডাউন: আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু ১৭ এপ্রিল
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট ছাড়াও ঢাকা থেকে দুবাই, দোহা, মাস্কাট, সিঙ্গপুর ও গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে।
১৯১৭ দিন আগে