ফ্লাইট স্থগিত
মধ্যপ্রাচ্যে ৬ রুটে বিমান চলাচল সাময়িক বন্ধ
মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত রুটগুলোতে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।
বুধবার (৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লিখিত ৬টি রুট ব্যতীত বিমানের মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুটের (জেদ্দা, মদিনা, রিয়াদ, মাস্কাট) ফ্লাইটগুলো যথারীতি পরিচালিত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাময়িকভাবে স্থগিত হওয়া এই রুটগুলোর যাত্রীরা, যারা স্থগিত থাকাকালীন সময়ে যাত্রার জন্য টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন।
যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা ক্রয়কৃত টিকিট প্রদানকারী ট্রাভেল এজেন্সি থেকে উল্লিখিত সেবা গ্রহণ করতে পারবেন। তাছাড়া, বিমানের ফ্লাইটগুলো সম্পর্কিত যেকোনো তথ্য জানতে যাত্রীরা বিমানের কলসেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন।
যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১ দিন আগে
ইসরায়েলে ফ্লাইট স্থগিত করল ইজিপ্টএয়ার
গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষের কারণে মিশরের জাতীয় বিমান সংস্থা সোমবার (৯ অক্টোবর) ইসরায়েলে তাদের ফ্লাইট স্থগিত করেছে বলে কায়রো বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কায়রো ও তেল আবিবের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইজিপ্টএয়ার সাধারণত তেল আবিবের ঠিক বাইরে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে।
প্রসঙ্গত, ইসরায়েলি এক গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় ক্ষমতাসীন হামাস জঙ্গি গোষ্ঠীর নজিরবিহীন হামলার পর অনেক বিমান সংস্থা ইসরায়েল থেকে ফ্লাইট স্থগিত করেছে।
আরও পড়ুন: ইসরায়েলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে রণতরী পাঠাবে যুক্তরাষ্ট্র
কেবল সংলাপ ও কূটনীতিই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান দিতে পারে: বাংলাদেশ
৮৭৮ দিন আগে
হঠাৎ বিমান বন্ধ, আবুধাবি থেকেই ফেরত পাঠানো হলো শতাধিক বাংলাদেশিকে
করোনাভাইরাস সংক্রমণ রোধে সৌদি আরব সরকার হঠাৎ করে বিমান চলাচল বন্ধ ঘোষণা করায় মঙ্গলবার আবুধাবি থেকে দেশে ফেরত আসতে হয়েছে সৌদিগামী শতাধিক বাংলাদেশি কর্মীকে।
১৮৯৮ দিন আগে