পিকেএসএফ
ড. নমিতা হালদার পিকেএসএফ’র নতুন এমডি
সাবেক সচিব ড. নমিতা হালদারকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) একাদশতম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) পিকেএসএফ জানিয়েছে, বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরিয়াল ফেলো পদে যুক্ত আছেন।
বাগেরহাটের উপকূলীয় এলাকায় জন্মগ্রহণকারী ড. হালদার দীর্ঘ ৩০ বছর সরকারি দায়িত্ব পালনকালে স্থানীয় প্রশাসন থেকে উচ্চতর পর্যায়ে নীতি-নির্ধারণ ও বাস্তবায়ন ব্যাপক সুনাম অর্জন করেছেন।
পড়ুন: নারীদেরকে আয় রোজগারের কাজে নিযুক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিযুক্ত হন।
ড. নমিতা হালদার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
ড. নমিতা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি অভিবাসন ও মানব পাচার সম্পর্কিত বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করে সুনাম অর্জন করেছেন।
পড়ুন: করোনাকালেও গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে পিকেএসএফ
২০১৮ সালে ড. নমিতা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের একজন সম্মানিত সদস্য।
১৮১৮ দিন আগে
করোনাকালেও গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে পিকেএসএফ
গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনে ও প্রান্তিক পর্যায়ে মানুষের কল্যাণে সব প্রতিকূলতা ছাপিয়ে করোনাকালেও অব্যাহত ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কার্যক্রম।
২০১৪ দিন আগে