হন্ডুরাস
হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত নাসরি আসফুরা
হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প-সমর্থিত ব্যবসায়ী নাসরি আসফুরা। শপথ নেওয়ার পর তিনি কর্মসংস্থান সৃষ্টি, অপরাধ দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ গুরুত্বপূর্ণ সামাজিক সেবার মান উন্নয়নের অঙ্গীকার করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট ভবনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত না থাকলেও কূটনৈতিক মহল ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
শপথ গ্রহণের পর ৬৭ বছর বয়সী নতুন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রিয় হন্ডুরাসের প্রতিটি প্রান্তে বাস্তব সমাধান পৌঁছে দিতে যে পূর্ণ অঙ্গীকার প্রয়োজন, তা নিয়েই আমি দেশ পরিচালনা করব।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে হন্ডুরাসের এই রক্ষণশীল প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দেওয়ার পর আসফুরার ক্ষমতায় উত্থান ঘিরে বিতর্ক তৈরি হয়। ভোট গ্রহণের পর গণনা শেষ করতে কয়েক সপ্তাহ লেগে যায়। এরপর ফল ঘোষণায় দেখা যায়, খুব অল্প ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এক শতাংশেরও কম ব্যবধানে জয় পান আসফুরা। নির্বাচনে কারসাজির অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বীরা।
হন্ডুরাস কর্তৃপক্ষ জানায়, আসফুরা ৪০ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী সালভাদোর নাসরাল্লা পান ৩৯ দশমিক ৫৩ শতাংশ ভোট। নাসরাল্লা দাবি করে আসছেন, প্রকৃত প্রেসিডেন্ট তিনিই।
মঙ্গলবার আসফুরা বলেন, দক্ষতা বাড়াতে তিনি রাষ্ট্রযন্ত্রের আকার ছোট করবেন এবং দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীকে সহায়তা দেবেন।
১৮৮ দিন আগে
হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সিওমারা কাস্ত্রো
হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থী নেত্রী সিওমারা কাস্ত্রো। দেশটির রাজধানী তেগুসিগাল্পার জাতীয় স্টেডিয়ামে হাজারো মানুষ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়া এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই প্রমুখ। বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ৬২ বছর বয়সী এ নেত্রী বলেন, তিনি একটি ‘ভাঙা’ দেশের নেতৃত্ব নিচ্ছেন। তবে সামাজিক ন্যায়বিচার ও স্বচ্ছতা অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন মিসেস কাস্ত্রো।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখার্জী হাসপাতালে
মিসেস কাস্ত্রো শক্তিশালী মাদক পাচারকারী চক্র মোকাবিলা ও কঠোর গর্ভপাত আইন উদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মিসেস কাস্ত্রোর স্বামী ম্যানুয়েল জেলায়া ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটি শাসন করেন। পরে তাকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়।
আরও পড়ুন: মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মান পাচ্ছেন বিপিন রাওয়াত
১৬৪৯ দিন আগে
বড়দিন উদযাপনকালে হন্ডুরাসে নিহত ১৩
হন্ডুরাসে বড়দিন উদযাপনকালে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত কমপক্ষে ১৩ জন মারা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।
২৪১৩ দিন আগে
হন্ডুরাসে কারাবন্দীদের মধ্যে সংঘর্ষে নিহত ১৮
হন্ডুরাসে শুক্রবার কারাবন্দীদের এক দাঙ্গায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে।
২৪১৭ দিন আগে
হন্ডুরাসে কারাগারে দাঙ্গায় নিহত ১৮
হন্ডুরাসের একটি কারাগারে শুক্রবার দাঙ্গায় কমপক্ষে ১৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
২৪১৮ দিন আগে