শ্রম প্রতিমন্ত্রী
শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কেন্দ্রে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২২তম সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের বড় একটি অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে রয়েছেন। বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) খাতকে কেন্দ্র করে শ্রমিকদের একটি উল্লেখযোগ্য অংশ আনুষ্ঠানিক খাতে থাকলেও সামগ্রিক শ্রমশক্তির বড় অংশ এখনও অনানুষ্ঠানিক। দেশকে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ অবস্থানে নিতে হলে সব খাতকে ধীরে ধীরে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে।
তিনি বলেন, নিম্নআয়ের মানুষের সহায়তায় সরকার বিকল্প ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রস্তুতিমূলক কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে।
খন্দকার মুক্তাদির বলেন, প্রতি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা মূল্যের সহায়তা দেওয়া হবে। এর ফলে দেশের নিম্নআয়ের জনগোষ্ঠীর মধ্যে আর্থিক স্থিতিশীলতা কিছুটা হলেও নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, সরাসরি রেশন ব্যবস্থা না হলেও ফ্যামিলি কার্ডের মাধ্যমে রেশনের উদ্দেশ্য অনেকটাই পূরণ হবে। সভায় টিটিসি মিটিং নিয়মিত আয়োজনের ওপর জোর দেন তিনি।
টিটিসি সভা নিয়মিত আয়োজনের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্প ও শ্রম খাতে নানাবিধ সমস্যা বিদ্যমান, আর এসব সমস্যা সমাধানে নিয়মিত আলোচনা ও মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রম সচিবের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যে উদ্দেশ্যে টিটিসি গঠন করা হয়েছে, সেই লক্ষ্য পূরণে নিয়মিতভাবে সভার আয়োজন নিশ্চিত করতে হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আলোচনার সময় তর্ক-বিতর্ক বা উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে, তবে তা গণতান্ত্রিক আলোচনার স্বাভাবিক অংশ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং পারস্পরিক সংলাপের মাধ্যমেই সমস্যার টেকসই সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, শ্রম খাতকে আনুষ্ঠানিক করা না গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিধিবিধান নিশ্চিত করা সম্ভব হবে না এবং শ্রমিকদের প্রাপ্য সুবিধাও পুরোপুরি নিশ্চিত করা যাবে না।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ফজলে হাসান শামিম এবং টিটিসি এর সহ সভাপতি মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
সভায় দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত আলোচনা ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। সভায় মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের নেতারা উপস্থিত ছিলেন।
২ দিন আগে
ইরানে প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ শ্রম প্রতিমন্ত্রীর
ইরানে হামলা-পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশি নাগরিকদের সামরিক স্থাপনা ও এলাকা এড়িয়ে পরিচিতদের কাছে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রবিবার (১ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের সঙ্গে মতবিনময় শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকের মুখোমুখি হন ভিপি নুর।
এ সময় তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে সে দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড, খাবার, পানীয় ও অর্থসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তারা যদি কোনো গুরুতর অসুবিধায় পড়েন, সেক্ষেত্রে কনস্যুলেট ও দূতাবাসের সঙ্গে ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় দালালের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিদেশগামীরা প্রতারণার শিকার হওয়া দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্ধারিত ৩ হাজার এজেন্সির বিষয়ে খোঁজ নেওয়া হবে।
৫ দিন আগে
দেশের সামগ্রিক উন্নয়নে শিশুশ্রম নির্মূল করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
শিশুশ্রম বন্ধে সরকার আরও কার্যকরী উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, গত পাঁচ বছরে দেশে শিশুশ্রম হ্রাস পেয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নে শিশুশ্রম নির্মূল করতে হবে।
আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশুশ্রম নেই: শ্রম প্রতিমন্ত্রী
রবিবার সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে শিশুশ্রম নিরসনবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনায় ১৯৭৪ সালের ২২ জুন শিশু আইন জারি করা হয়।
তিনি আরও বলেন, আইনটি এখন শিশু অধিকারের রক্ষাকবচ হয়ে কাজ করছে। শিশুশ্রম বন্ধের বিষয়ে আইএলও কনভেনশন দেশে শতভাগ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এছাড়া শিশুশ্রম বন্ধে সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে।
প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশু শ্রমিক নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিশুশ্রমকে অনুৎসাহিত করে তার পরিবারের কর্মক্ষম ব্যক্তির শ্রমের শর্তে আর্থিক সহায়তা দিচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আরও পড়ুন: শ্রমিকের অধিকার সুরক্ষিত রাখতে কাজ করব: শ্রম প্রতিমন্ত্রী
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
৬৪৮ দিন আগে
প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশুশ্রম নেই: শ্রম প্রতিমন্ত্রী
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই বলে দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে মহান মে দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: বৃক্ষরোপণে জাতীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশে এখনও শিশু শ্রমিক দেখা যায়- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অপ্রাতিষ্ঠানিক খাতে একজন কাজের ছেলে রেখেছেন বা মেয়ে রেখেছেন। গরিব ঘরের সন্তানকে গ্যারেজে কাজ শেখানোর জন্য দিয়েছেন, পরবর্তী সময়ে সে হয়তো পরিবারের হাল ধরবে। এরকম অনেক ব্যাপার আছে। এক্ষেত্রে হস্তক্ষেপ নিলেও অনেক সময় বন্ধ করা সম্ভব হয় না। প্রাতিষ্ঠানিক কর-কারখানায় কোনো শিশু শ্রম নেই।’
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘এবার প্রথম শ্রম সেক্টরে ঈদের আগে অন্যান্য বছর যেভাবে অরাজকতা হতো, সড়ক অবরোধ করত সেটা হয়নি। আগে মালিক-শ্রমিক একটা বৈরি সম্পর্ক ছিল। আমরা এখানে কনফারেন্স রুমে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো টেবিলেই সমাধান করেছি। শ্রমিকদের পাওনা বেতন-বোনাস ছুটির আগেই তাদের দিতে সক্ষম হয়েছি।’
নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘মালিকদের সমস্যা ছিল, সরকারের কাছে কিছু ইনসেনটিভ পাওনা ছিল, সেগুলো তাদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। যার কারণে শ্রমিকদের পাওনা যথাযথ সময়ে দেওয়া হয়েছে। ফলে এবার শ্রমিকরা সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন।’
এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব মাহবুব হোসেন বলেন, ‘শিশুশ্রম বন্ধের বিষয়ে আইএলও কনভেনশন বাংলাদেশ রেটিফাই করেছে। এটি বাস্তবায়নে শতভাগ চেষ্টা করা হচ্ছে। ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনের বিষয়টি একটু উচ্চাভিলাসী। আমরা বলছি, যত দ্রুত সম্ভব আমরা করব। এ বিষয়ে প্রকল্পের আওতায় আমরা ইতোমধ্যে ১ লাখ ৯০ হাজার শিশুকে শ্রম থেকে সরিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে।’
শিশুশ্রম নিরসনে মালিকদের সচেতন করা হচ্ছে জানিয়ে সচিব আরও বলেন, ‘আমরা বিশ্বাস, মালিকরা খুব দ্রুত এটা থেকে সরে আসবেন।’
আরও পড়ুন: মরিশাসের তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
যুক্তরাজ্যে বাংলাদেশি শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর
৬৭৪ দিন আগে
শ্রমিকের অধিকার সুরক্ষিত রাখতে কাজ করব: শ্রম প্রতিমন্ত্রী
শ্রমিকের অধিকার সুরক্ষিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে সব শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং তাদের অবদানকে মূল্য দেওয়া হবে।
ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথভাবে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
মানসম্পন্ন কর্মসংস্থান এবং সুষ্ঠু পরিবেশে কাজের জন্য মূল ইস্যুতে অংশীজনদের জড়িত করা এই সংলাপের উদ্দেশ্য ছিল।
আরও পড়ুন: ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
শ্রম সংস্কারে উপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সঠিক কাজের প্রচার এবং সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উদ্দেশ্য অবিচল রয়েছে।
এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শ্রম সংশ্লিষ্ট বিষয়ে বহুপক্ষীয় সংলাপের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদে কর্মসংস্থান সৃষ্টি ও শোভন কাজ সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
পররাষ্ট্র সচিব আরও বলেন, এই নীতিগুলো আমাদের জাতীয় উন্নয়ন কৌশলসমূহে গভীরভাবে সম্পৃক্ত, যার মধ্যে রয়েছে জিবি রোডম্যাপ (২০২১-২০২৬) এবং বাংলাদেশের শ্রম খাতের জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২০২৬)। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এগুলো অপরিহার্য।
সংলাপে বক্তারা গঠনমূলক আলোচনা, জ্ঞানের বিস্তার ও অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন। আলোচনায় যুক্ত হয়েছেন সরকারি কর্মকর্তা, মালিক, শ্রমিক, বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন অংশীদার ও গণমাধ্যমের কর্মকর্তার।
সংলাপে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন বলেন, আমাদের যৌথ প্রচেষ্টা সঠিক ও কার্যকরী নীতিমালা তৈরি করছে। এর মূল লক্ষ্য আমাদের কর্মশক্তির জীবনযাত্রার উন্নতির পাশাপাশি কর্মক্ষেত্রে তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।
আরও পড়ুন: ঈদের ছুটির আগেই বেতন-বোনাস পাবে শ্রমিকরা : শ্রম প্রতিমন্ত্রী
৭০৪ দিন আগে
শ্রম প্রতিমন্ত্রী মনোনয়ন না পাওয়ায় খুলনায় ধাওয়া-পাল্টা ধাওয়া
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।
আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের সঙ্গে যুবদল কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ১০
রবিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-যশোর মহাসড়কের রেলগেটে প্রতিমন্ত্রীর বাস ভবনের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা।
সড়ক অবরোধের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তারা নেতা-কর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। এসময় সড়কের দুই পাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেতা-কর্মীদের সরিয়ে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
আরও পড়ুন: বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া: পুলিশের ফাঁকা গুলি, আটক ৩
৮৩০ দিন আগে
ঈদের ছুটির আগেই বোনাস ও জুন মাসের ১৫ দিনের বেতন দিতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের ঈদ বোনাস এবং জুন মাসের ১৫ দিনের বেতন দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, ঈদ যেহেতু মাসের শেষ দিকে, তাই মালিকেরা ঈদ বোনাসের সঙ্গে চলতি জুন মাসের ১৫ দিনের বেতনটাও পরিশোধ করবেন।
আরও পড়ুন: ৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
মঙ্গলবার (৬ জুন) বিকালে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ- টিসিসি এর ৭৫ তম এবং আরএমজি টিসিসির ১৫ তম সভায় সভাপতি হিসেবে তিনি এ ঘোষণা দেন।
শ্রমিক নেতাদের জুন মাসের পূর্ণ বেতন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ১৫ দিনের বেতন বাধ্যতামূলক। তবে কোনো মালিকের সক্ষমতা থাকলে ইচ্ছে করলে পূর্ণ মাসের বেতন দিতে পারবেন। তবে সেটা বাধ্যতামূলক নয়।
তিনি বলেন, গার্মেন্টস যেহেতু রপ্তানিমুখী শিল্প এবং ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মালিকগণ উভয় বিষয় মাথায় রেখে শ্রমিকদের সঙ্গে আলোচনার ছুটির বিষয়টি নির্ধারণ করবেন।
শ্রমিক নেতারা শ্রমিকদের জন্য রেশন এর ব্যবস্থার দাবি জানালে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী শ্রমিকদের রেশন এর দাবির বিষয়ে অবগত। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।
মালিক শ্রমিক সবাই মিলে যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রতিমন্ত্রী সবাইকে ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সোমবার থেকে রাত ৮টার পর দোকান বন্ধ থাকবে: শ্রম প্রতিমন্ত্রী
ছুটির আগেই বোনাস ও এপ্রিলের ১৫ দিনের বেতন দেয়ার নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর
১০০৩ দিন আগে
৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যে গার্মেন্টসসহ সকল সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
গত ২৮ জুন রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি এবং ২৯ জুন জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি সভার সিদ্ধান্ত মোতাবেক রবিবার এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদুল আজহার বোনাস, জুন মাসের বেতন এবং যদি কোন শ্রমিকের কোন মাসের বেতন-ভাতা বকেয়া থাকে তাও ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকরা প্রদান করবেন।
সভায় সিদ্ধান্ত হয় ঈদের ছুটি সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে মালিকরা শ্রমিকদের ছুটি দিবেন। তবে জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো প্রদান করতে পারবেন। সবাই যাতে ভালোভাবে ঈদ উদযাপনে করতে পারে সেজন্য তিনি মালিক -শ্রমিক সকলের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
দুটি টিসিসি সভাতেই নিজেদের টাকায় আমাদের গর্ব ও অহংকারের প্রতীক এবং দেশের সর্ব বৃহৎ স্থাপনা পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
আরও পড়ুন: দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: শ্রম প্রতিমন্ত্রী
ছুটির আগেই বোনাস ও এপ্রিলের ১৫ দিনের বেতন দেয়ার নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর
১৩৪১ দিন আগে
সোমবার থেকে রাত ৮টার পর দোকান বন্ধ থাকবে: শ্রম প্রতিমন্ত্রী
বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারাদেশে দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান সোমবার রাত ৮টার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
রবিবার বিকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন রাত ৮টার পর দোকান বন্ধের নির্দেশনা ইতোমধ্যে দিয়েছেন। সেটা আগামীকাল সোমবার থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধ রাখার নির্দেশ
এর আগে গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন,২০০৬ এর ১৪৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালন করে রাত ৮টার পরে দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান ও কাঁচাবাজার যাতে খোলা না থাকে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বাণিজ্য, বিদ্যুৎ, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা সিটি করপোরেশন উত্তর/দক্ষিণ, এমপ্লোয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: আরও দুই দোকানকর্মী গ্রেপ্তার
১৩৫৫ দিন আগে
দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: শ্রম প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। যেকোন মূল্যে কর্মক্ষেত্রে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।সোমবার সন্ধ্যায় জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলনের এর ১১০তম অধিবেশনের প্ল্যানারি সেশনে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার সফলতার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত শতভাগ শ্রমিককে করোনা ভ্যাকসিন দিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশ আইএলও’তে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় সময়াবদ্ধ রোডম্যাপ উপস্থাপন করেছে।গত মার্চে আইএলও এর গভর্নিং বডির সভায় রোডম্যাপ বাস্তবায়নের দ্বিতীয় অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: শ্রমিকদের সুরক্ষায় ১৮.৬৬ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে সরকার: শ্রম প্রতিমন্ত্রী
বক্তব্যে তিনি শিশুশ্রম নিরসন এবং কাজে যোগদানে ন্যুনতম বয়স নির্ধারণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।দেশের শ্রমজীবী মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রতি আলোকপাত করে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে শ্রমিকের অধিকার সুরক্ষা, শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সরকার মালিক-শ্রমিকের ত্রিপক্ষীয় প্রচেষ্টাসমূহ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।শ্রম প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আইএলও এর নতুন মহাপরিচালক গিলবার্ট ফসুন হাংবোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে শ্রম মন্ত্রণালয়
১৩৬৮ দিন আগে