বুরকিনা ফাসো
বুরকিনা ফাসোতে ৭০ জনের বেশি সেনা হত্যার দায় স্বীকার আইএসের
উত্তর বুরকিনা ফাসোতে একটি সামরিক কনভয়ে অতর্কিত হামলায় ৭০জনেরও বেশি সৈন্যকে হত্যা, কয়েক ডজন মানুষকে আহত এবং পাঁচজনকে জিম্মি করার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
গ্রুপের সংবাদ সংস্থা ‘আমাক’ শুক্রবার পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, সাহেলের ওদালান প্রদেশের দেউয়ের কাছে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার দিকে অগ্রসরমাণ একটি কনভয়কে আক্রমণ করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মরুভূমিতে মাইলের পর মাইল পশ্চাদপসরণকারী সেনাদের তাড়া করেছে এবং অস্ত্র জব্দ করেছে।
তাদের প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় যে সামরিক ইউনিফর্ম পড়া ৫৪জন মানুষের রক্তমাখা লাশ মাটিতে পড়ে আছে।
আরও পড়ুন: জম্মু কাশ্মীরে মসজিদের বাইরে সন্ত্রাসীর গুলি, আহত ১
সেইসঙ্গে ৫০ টিরও বেশি জব্দ করা অ্যাসল্ট রাইফেল এবং বন্দী করা পাঁচজন সেনার ছবিও প্রকাশ করেছে তারা।
আল-কায়েদা ও ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে যুক্ত সহিংসতায় গত সাত বছরে দেশটিতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় দুই মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সহিংসতা ঠেকাতে সরকারের অক্ষমতার কারণে সৃষ্ট গণঅসন্তোষ থেকে গত বছর দুটি অভ্যুত্থান ঘটে। যার প্রতিটির আগে সেনাবাহিনীর ওপর বড় হামলা হয়েছিল।
সেপ্টেম্বরে নতুন জান্তা নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর ক্ষমতা দখলের পর থেকে এবারের হামলাই সৈন্যদের ওপর সবচেয়ে মারাত্মক হামলা এবং বিশ্লেষকরা বলছেন যে এটি তার ক্ষমতা দখলকে হুমকির মুখে ফেলতে পারে।
সংবাদ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইন্টেলনিক্স ইন্টেলিজেন্স অ্যাডভাইজরির সিইও লেইথ আলখোরি বলেছেন, ‘দেশের উত্তরে ধারাবাহিকভাবে জঙ্গি হামলার চলেছে এবং জনসাধারণ নিঃসন্দেহে নিরাপত্তা দিতে তাদের সরকারের অক্ষমতার বিষয়টি লক্ষ্য করছে। এই প্রচণ্ড আক্রমণের ফলে তার সরকার হুমকির মুখে পড়তে পারে এবং এমনকি জান্তাকে ক্ষমতাচ্যুত করার চাপও দিতে পারে।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গত এক দশকে গুলিবর্ষণের ঘটনাগুলো চরমপন্থার সঙ্গে যুক্ত: প্রতিবেদন
সিরিয়ায় আইএসের হামলায় নিহত বেড়ে ৫৩
১১০৫ দিন আগে
বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৫
উত্তর বুরকিনা ফাসোতে সপ্তাহান্তে বন্দুকধারীরা অন্তত ৫৫ জনকে হত্যা করেছে বলে জানা গেছে। ইসলামিক চরমপন্থীদের একটি দল এসকল হত্যাকান্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
সোমবার কর্তৃপক্ষ ৫৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারের মুখপাত্র ওয়েন্ডকৌনি জোয়েল লিওনেল বিলগো এক সংবাদ সম্মেলনে বলেছেন,পশ্চিম আফ্রিকার দেশ সেনো প্রদেশের সেতেঙ্গায় সন্দেহভাজন জঙ্গিরা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।
গত দুই বছরে বুরকিনা ফাসোতে ইসলামিক চরমপন্থীদের দায়ী করা সহিংসতায় প্রায় পাঁচ হাজার মানুষ মারা গেছে। আরও দুই মিলিয়ন মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: অর্থ পাচারের অভিযোগে রাহুল গান্ধীকে তলব
ভেনেজুয়েলায় বিরোধীদলীয় নেতার ওপর হামলা
১৩৬১ দিন আগে
বুরকিনা ফাসোতে জঙ্গী হামলায় নিহত ২০
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে এক জঙ্গী হামলায় কমপক্ষে ১৯ জন সামরিক কর্মকর্তা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার দেশটির সাউম প্রদেশের ইনাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নিরাপতমন্ত্রী ম্যাক্সিম কোনে।
বুরকিনা ফাসোর সরকারি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তামন্ত্রী কোনে বলেন, (সামরিক) ফাঁড়িটি একটি কাপুরুষোচিত ও বর্বর হামলার শিকার হয়েছে। তবে লড়াইকালে আমাদের ফোর্স সম্মান ও নিষ্ঠার সাথে তাদের অবস্থান ধরে রেখেছে।
এক বার্তায় তিনি জানান, মৃতের সংখ্যা পরিবর্তিত হতে পারে এবং বাড়তে পারে।
নাম প্রকাশের না শর্তে এক সৈনিক জানান, ঘটনাস্থলে দিয়ে উড়ে যাওয়ার সময় একটি সামরিক হেলিকপ্টার অনেক লাশ দেখতে পেয়েছে।
সংঘাতে জর্জরিত দেশটিতে ধারাবাহিক সহিংস ঘটনার তালিকায় সর্বশেষ যোগ হলো এ হামলা। আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) এর সাথে যুক্ত জিহাদি গোষ্ঠীগুলো দেশটি পাঁচ বছরেরও বেশি সময়য় ধরে দখলে নিয়েছে। আর তাদের বিভিন্ন সহিংস হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন আরও ১৪ লাখের বেশি মানুষ।
আরও পড়ুন: ড্রোন হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী
মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় নিহত ২
কাবুলে সামরিক হাসপাতালে আইএসের হামলায় নিহত ৭
১৫৭২ দিন আগে
বুরকিনা ফাসোতে ১০০ বেসামরিক মানুষকে হত্যা
বুরকিনা ফাসোর একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বুরকিনা ফাসো সরকার।
শনিবার এই হামলাকে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে বর্ণনা করেছে দেশটির সরকার।
গত শুক্রবার সন্ধ্যায় দেশটির উত্তরের ইয়াঘা প্রদেশের সোলহান গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সরকারের মুখপাত্র ওসেনি তাম্বৌরা এ ঘটনায় জিহাদীদের দায়ী করে এক বিবৃতিতে বলেন, নাইজারের সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাজার ও বেশ কয়েকটি বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে তারা।
আরও পড়ুন:প্রতিশোধ নিচ্ছে ইরান: ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চান কাবোর এই হামলাকে বর্বরচিত আচরণ বলে অভিহিত করেছেন।
ইভেন্ট ডেটা প্রকল্পের সিনিয়র গবেষক হেনী নাসাবিয়া বলেছেন, গত পাঁচ বছর এই ঘটনাই বুর্কিনা ফাসোতে সংগঠিত সবচেয়ে মারাত্মক হামালা।
কোনও জঙ্গি গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুন: ইরাকে সরকারি বাহিনীর গুলিতে ৪০ বিক্ষোভকারী নিহত
অঞ্চলটিতে প্রায় পাঁচ হাজারেরও বেশি ফরাসী সেনার উপস্থিতি সত্ত্বেও, জঙ্গি সংগঠনগুলোর সহিংসতা বাড়ছেই। গত এপ্রিলের এক হামলায় দু'জন স্প্যানিশ সাংবাদিক এবং একজন আইরিশসহ বুর্কিনা ফাসোয় অর্ধশতাধিক মানুষ মারা যায়।
১৭৩৪ দিন আগে
বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় নিহত ১২২
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি শহরে জঙ্গি হামলায় সেনা, জঙ্গি ও বেসামরিকসহ কমপক্ষে ১২২ জন নিহত হয়েছে।
২২৬৩ দিন আগে