ইয়াবা জব্দ
নড়াইলে ১৪৪৩ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
নড়াইলের কালিয়ায় ১ হাজার ৪৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় আবেদ মোল্যা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বিক্রির ১০ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আবেদ ওই গ্রামের রকি উদ্দিন মোল্লার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার জানান, পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে আবেদ মোল্যাকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আজ (মঙ্গলবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩২৯ দিন আগে
কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা, আটক ২
কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে করে ইয়াবা বহনের অভিযোগে দুই পর্যটককে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় একটি ক্রিকেট ব্যাট কেটে এর ভেতর থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় এ ঘটনা ঘটে, জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
আটক ব্যক্তিরা হলেন—মাদারীপুর জেলার জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর কক্সবাজার বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: যৌথবাহিনী অভিযানে লক্ষ্মীপুরে বিভিন্ন অস্ত্রসহ মাদকদ্রব্য জব্দ, আটক ৩
ওসি ইলিয়াস খান বলেন, ‘আটক হওয়া দুই যুবক বেলা ১১টা ২৫ মিনিটের কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা বিমানের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটের সময় অনুযায়ী সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি চালাচ্ছিলেন। এতে ব্যাগ ও মালামাল স্ক্যানিং করার সময় ক্রিকেট ব্যাটের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাঁচ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়।’
তিনি জানান, আটকদের কক্সবাজার সদর থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
৩৩৮ দিন আগে
জকিগঞ্জে ১০০০ পিস ইয়াবা জব্দ, যুবক আটক
সিলেটের জকিগঞ্জে ইয়াবা বহনের অভিযোগে আলতাব হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিছ ইয়াবা জব্দের দাবি করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড়পাথর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলতাব হোসেন (৩৬) উপজেলার ২নম্বর বীরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত, চোর-ডাকাতসহ কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এদের সবাইকে আইনের আওতায় আনতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জকিগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত করতে আমরা তৎপর।
৫৮১ দিন আগে
জামালপুর ২০০ পিস ইয়াবা জব্দ, আটক ২
জামালপুরে একটি আবাসিক হোটেলে ইয়াবা বহনের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) রাতে জামালপুর শহরের বড় মসজিদ রোডে অবস্থিত শেখ রিপন আবাসিক হোটেলের ১০২ নম্বর কক্ষ থেকে তাদের আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন- জামালপুর সদর উপজেলার নান্দিনা নয়াপাড়া এলাকার সাদ হোসাইন কনক (১৯) ও একই এলাকার জাকির হোসাইন (২১)।
আরও পড়ুন: ভোলায় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিব আহমেদ জানান, শনিবার রাতে জেলা শহরের বড় মসজিদ রোডে অবস্থিত শেখ রিপন আবাসিক হোটেলের ১০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ দুই মাদক ব্যাপারিকে আটক করা হয়।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে জামালপুর থানায় একটি মামলার পর তাদের আদালতে হাজির করা হবে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় ২৬৯ বস্তা চিনি জব্দ, গ্রেপ্তার ১
৬৩২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় কেউ আটক হয়নি।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাতে জেলার সদর উপজেলার চাদলাই গোপাপাড়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার রাত ১০টার দিকে চাদলাই গোপাপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: সোনারগাঁওয়ে ২৩৮৯২ ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
৬৭৪ দিন আগে
ভোলায় ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
ভোলার বোরহানউদ্দিনে মাদক বহনের অভিযোগে আলাউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দের দাবি করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার টবগী ইউনিয়নের হাকিমুদ্দিন বেড়ীবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশীদ জানান, বোরহানউদ্দিন মডেল থানার পুলিশ সদস্যরা হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকার চৌরাস্তায় চেকপোস্টে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বোরহানউদ্দিন মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এই ইয়াবা ব্যবসা চক্রের মূল হোতাকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সোনারগাঁওয়ে ২৩৮৯২ ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
৭৩৭ দিন আগে
শেরপুরে ইয়াবা জব্দ, ইউপি সদস্য গ্রেপ্তার
শেরপুরে ইয়াবা বহনের অভিযোগে আলম মিয়া (৩৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা জব্দ করেছে বলে দাবি পুলিশের।
মঙ্গলবার (২৯ মে) সন্ধ্যায় জেলা শহরের উত্তর গৌরীপুর খোয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার আলম জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরজ আলীর ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারিক হাকিম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে আলমকে জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ইউপি সদস্যের আড়ালে দীর্ঘদিন ধরে আলম মিয়া মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি ডিবির নজরদারিতে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার।
আরও পড়ুন: বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিও হিসাব জব্দ করেছে বিএসইসি
৭৮৩ দিন আগে
সিলেটে ২০০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. নজরুল ইসলাম (৫৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার আইয়র মৌলভীরচক গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।
রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সৈয়দপুরের মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিচ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে নজরুলকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শাহপরাণ (রহঃ) থানার সৈয়দপুরের মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিচতলায় মকসুদ মিয়ার ভাড়া বাসার নিচতলায় অভিযান চালায় পুলিশ। এ সময় নজরুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার ঘরের স্টিলের লকার থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দ করা ইয়াবার মূল্য ৬ লাখ টাকা। এ সময় ৭ হাজার ৪২০ টাকা এবং একটি স্মার্ট ফোন ও বাটন ফোন উদ্ধার করে পুলিশ।
অভিযুক্তের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় ইয়াবা জব্দ, আটক ১
৮৫৫ দিন আগে
মাগুরায় ইয়াবা জব্দ, আটক ১
মাগুরায় ৫৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) বিকালে খৈতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ।
আটক জাহাঙ্গীর আলম একজন মাদক ব্যবসায়ী। তিনি মাগুরা সদর থানার গোড়ামারর আব্দুল হালিমের ছেলে।
আরও পড়ুন: টেকনাফে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাগুরা সদর থানার একটি আভিযানিক দল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর থানার খৈতলা বাজার এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করেছে।
এসময় তার কাছে থেকে ৫৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে।
মাগুরা সদর থানায় এই সংক্রান্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশ।
আরও পড়ুন: টেকনাফে বিজিবি'র অভিযান: ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
৮৭৮ দিন আগে
টেকনাফ সীমান্তে লক্ষাধিক ইয়াবা জব্দ, আটক ৩
টেকনাফ সীমান্তে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটকের দাবি করেছে বিজিবি।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৩০মিনিটে সীমান্তের নাজিরপাড়া বিওপি’র আলুগোলা এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন- মো. তাজুল ইসলাম (৫৩), মো. সৈয়দ হোসেন (৩৫), মো. আবুল কাশেম (৪৫)- এরা সবাই টেকনাফ উপজেলার ছোট হাবিবপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা জব্দ
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার আনুমানিক রাত আড়াইটার দিকে পাঁচজন ব্যক্তিকে দু’টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে আলুগোলা চোরাকাঠি এলাকায় আলী আহমেদের মাছের প্রজেক্টের দিকে যাওয়ার সময় তাদের সন্দেহজনক মনে করে ধাওয়া দিলে দুইজন পালিয়ে যায়। আর তিনজনকে আটক করে বিজিবির টহল দল।
এ সময় তাদের দু’টি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, পলাতক চোরাকারবারীদেরকে শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দর থেকে ২৪০০ ইয়াবা জব্দ, আটক ১
১০৪৬ দিন আগে