চোর সন্দেহ
রাজধানীতে চোর সন্দেহে গণপিটুনিতে আহত সেই যুবকের মৃত্যু
রাজধানীর শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনির শিকার আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আব্দুর রহিমকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রহিমকে হাসপাতালে নিয়ে আসা বিআইডব্লিউটিএ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রকল্পের ভেতরে রড চুরির সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
১১ দিন আগে
চোর সন্দেহে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে খুঁটিতে বেঁধে মারধর
মৌলভীবাজার কমলগঞ্জের পতনঊষারে চোর সন্দেহে আলমগীর মিয়া (২৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ মে) রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালং গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক আলমগীর মিয়া রসুলপুর গ্রামের আলতা মিয়ার ছেলে।
আলমগীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সেখানকার মেডিকেল অফিসার ডা. কনক কান্তি সিনহা বলেন, ‘প্রতিবন্ধী আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’
বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের পরিবারের সদস্যরা জানান, গত ১২ মে আলমগীর স্থানীয় নয়াবাজার থেকে ভুল করে অন্য পথে চলে যান। রাতে তাকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে চোর সন্দেহ আটক করা হয়।
পরে স্থানীয় ইউপি সদস্য কয়ছর রশীদের উপস্থিতিতে তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। পরে তাকে অটোরিকশা করে তার বাড়ির পাশে রেখে যাওয়া হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে দুই তরুণীকে মারধর: আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর
কয়ছর রশীদ বলেন, ‘লোকজন চোর ভেবে পিটিয়েছে। এখানে কিছু দিন আগে ডাকাতির হয়েছে। এজন্য এলাকাবাসী চোর সন্দেহ করেছে। পরে প্রতিবন্ধী বুঝতে পেরে বাড়িতে পাঠিয়েছি।’
আলমগীরের চাচাতো ভাই আবু রায়হান বলেন, ‘সে মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী। ভোরে আহত অবস্থায় সে বাড়িতে এসেছে। সে কোথায় গিয়েছিল কিছু বলতে পারছে না। শুধু বলছে কারা জানি তাকে চোর ভেবে খুব মারধর করেছে। সে অনেকবার অনুরোধ করছে তাকে না মারার জন্য, কিন্তু কেউ তার কথা শুনেনি। এ ঘটনায় আমরা কুলাউড়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
২৯৫ দিন আগে
ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে চোর সন্দেহে মো. মিল্লাত চৌধুরী নামে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বসত বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে।
নিহত মো. মিল্লাত চৌধুরী (৩১) ওই গ্রামের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরার সংযোগ দেওয়া ছিল। এ সংযোগ মুঠোফোনের সঙ্গে যুক্ত ছিল। মুটোফোনে চোর সন্দেহ করে ওই বাড়ির লোকজন ধাওয়া দিয়ে লোকটিকে ধরে ফেলে। এরপর স্থানীয়রা একজোট হয়ে তাকে গণপিটুনি দেয়।
আরও পড়ুন: নড়াইলে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
গেরদা ইউনিয়নের ইউপি সদস্য পারভেজ মিয়া বলেন, ‘মিল্লাত চৌধুরী মাদকসেবী এবং এলাকায় দুষ্টু প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে তিনি ধরা পড়ে পিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।’
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘গেরদায় স্থানীয়রা এক চোরকে ধরে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলেই মেরে ফেলেছেন। পরে খবর পেয় ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।’
তিনি জানান, রবিবার (২৯ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নিহত মিল্লাত চৌধুরীর নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে দুটিসহ মোট তিনটি মামলা রয়েছে।
এ বিষয়ে নিহতের পরিবার থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলেও জানান ওসি মো. আসাদউজ্জামান।
আরও পড়ুন: ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
৪৩২ দিন আগে
যশোরে চোর সন্দেহে মাদরাসাছাত্রকে ‘পিটিয়ে হত্যা’
যশোরের মনিরামপুরে মোবাইল ফোন চোর সন্দেহে এক মাদরাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
১৮৪২ দিন আগে