কোস্ট গার্ড
রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোস্ট গার্ড অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান, ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না।
তিনি বলেন, নির্বাচনে যারা নীতিবিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবে, দায়িত্ব এড়িয়ে চলবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোস্ট গার্ড সদস্যদের অবদান তুলে ধরে উপদেষ্টা বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসন কার্যক্রমে কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি কোস্ট গার্ড আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
এ সময় দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে দেয়।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যদের পদক প্রদান করা হয়। কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।
১৯ দিন আগে
সুন্দরবনে দুই বছরে ৫৭ বনদস্যু গ্রেপ্তার, ৪৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
সুন্দরবনে দস্যু ও ডাকাত দমনে কোস্ট গার্ডের অভিযানে গত দুই বছরে ৫৭ জন বনদস্যু ও ৪৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই গ্রেপ্তার হয়েছে ৪৯ জন। কোস্ট গার্ড সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মাত্র ৮ জন দস্যু গ্রেপ্তার হলেও ২০২৫ সালে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে দাঁড়ায় ৪৯ জনে। গত দুই বছরে দস্যুদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৩টি আগ্নেয়াস্ত্র, ৫টি হাতবোমা, ৭৮টি দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
২০২৫ সালে দস্যু বিরোধী অভিযানে ৪৪৮টি কার্তুজ উদ্ধার করার পাশাপাশি জিম্মি দশা থেকে ৫২ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ২০২৪ সালে উদ্ধার করা অস্ত্রের তালিকায় ৫টি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ইয়াবা ও স্প্লিন্টার বলও ছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, গত এক বছরে সুন্দরবনে অন্তত ২৭টি সফল অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে আছাবুর বাহিনী, হান্নান বাহিনী, আনারুল বাহিনী, মঞ্জু বাহিনী, রাঙ্গা বাহিনীসহ প্রায় ১০টি ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
কোস্ট গার্ডের কমান্ডার লে. কর্নেল সিয়াম বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং পর্যটক ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
২৯ দিন আগে
কোস্ট গার্ডকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, ক্রমবর্ধমান দায়িত্ব পালনে বাংলাদেশ কোস্ট গার্ডকে একটি আধুনিক ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের দায়িত্ব আরও বাড়বে। আমাদের নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে যে আমরা এই কোস্ট গার্ডকে একটি আধুনিক এবং সময়োপযোগী হিসেবে গড়ে তুলব।’
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের কোস্ট গার্ড পতেঙ্গা বার্থে স্থানীয়ভাবে তৈরি বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি অত্যাধুনিক জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
জাহাজগুলো হলো- 'বিসিজিএস অপূর্ব বাংলা' ও 'বিসিজিএস জয় বাংলা' নামে দুটি টহল জাহাজ, 'বিসিজিটি প্রত্যয়' ও 'বিসিজিটি প্রমত্ত' নামে দুটি টাগবোট এবং 'বিসিজিএফসি শক্তি' নামে একটি ভাসমান ক্রেন।
আরও পড়ুন: স্থানীয়ভাবে তৈরি কোস্ট গার্ডের অত্যাধুনিক ৫ জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে রাষ্ট্রীয় মালিকানাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি দুটি টহল জাহাজ এবং খুলনা শিপইয়ার্ড দুটি টাগবোট ও ভাসমান ক্রেনটি তৈরি করেছে।
শেখ হাসিনা বলেন, তার সরকার ২০০৯ সাল থেকে গত ১৪ বছরে কোস্ট গার্ড বহরে বিভিন্ন আকারের ১৫৪টি আধুনিক ও দ্রুতগতির জাহাজ ও নৌযান যুক্ত করেছে।
তিনি বলেন, ‘নিজস্ব ইয়ার্ডে জাহাজ নির্মাণ করা হলে বাংলাদেশ কোস্ট গার্ড স্বয়ংসম্পূর্ণতা বা সক্ষমতার নতুন উচ্চতায় উন্নীত হবে।’
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে গভীর সমুদ্রে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে কোস্ট গার্ড ও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন যে এছাড়া ভাসানচরে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডে ড্রোন প্রযুক্তি সংযোজন করা হয়েছে।
আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
৯৭৭ দিন আগে
সেন্টমার্টিন থেকে ৭ লাখ ইয়াবা উদ্ধার: কোস্টগার্ড
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে সাত লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার দিবাগত রাত ২টার দিকে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পূর্ব এলাকায় অভিযান চালিয়ে এই বড় চালানটি উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড সূত্রে জানা যায়। এ সময় একটি নৌকাও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
তিনি জানান, মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার গোপন খবরের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ দল সেন্টমার্টিন পূর্ব চরে ওৎ পেতে থাকে। রাতে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা সেন্টমার্টিন উপকূলে চরের কাছাকাছি পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি চ্যালেঞ্জ করে।
আরও পড়ুন: ঝিকরগাছায় বাস থেকে ৭৪০০ পিস ইয়াবা জব্দ
তিনি আরও জানান, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি দেখে নৌকায় থাকা দুই পাচারকারী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর কোস্টগার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে একটি পলিথিনের বস্তায় বিশেষ কায়দায় রাখা সাত লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানান কোস্টগার্ড-এর এ কর্মকর্তা।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাড়ে ২২ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
১০৬২ দিন আগে
খুলনায় ৮২ কেজি হরিণের মাংস উদ্ধার করল কোস্ট গার্ড
খুলনার কয়রায় ৮২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আংটিহারা বেড়িবাঁধের ওপর থেকে মাংস উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহল দিচ্ছিল কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে আংটিহারা বাঁধে অভিযান চালায় তারা। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে ‘পাচারকারীরা’ পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করা হয়। বিষয়টি বন বিভাগকে জানানো হইয়েছে।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, কোস্ট গার্ড অভিযানে চালিয়ে হরিণের মাংস উদ্ধার করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সুন্দরবনে হরিণের মাংস-গুলিসহ এক ‘শিকারি’ আটক
বাগেরহাটে হরিণের মাংস ও দু’টি চামড়াসহ ২ শিকারি আটক
১০৬৬ দিন আগে
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড সদস্যরা মঙ্গলবার রাতে ও বুধবার সকালে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করে। ৫ জানুয়ারি ট্রলারটি ডুবে গেলে ওই দুই জেলে নিখোঁজ হন।
নিহত দুই জেলে হচ্ছেন- বরগুন জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের আব্দুর রহিমের ছেলে ইউসুফ (২৫) ও একই গ্রামের মো. আমিনের ছেলে বায়েজিদ (২০)।
কোস্ট গার্ড কচিখালী কন্টিনজেন্ট কমান্ডার কাজী শামিনুল বারি জানান, নিখোঁজ দুই জেলের সন্ধানে ৬ জানুয়ারি থেকে কোস্ট গার্ড সদস্যরা বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলের বিভিন্ন এলাকায় অভিযান পারিচালনা করে।
উদ্ধার অভিযান চলাকালে বুধবার ভোরে সাগরের পদ্মা সুইচের ঘোপ এলাকায় ভাসমান অবস্থায় অর্ধগলিত ইউসুফের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পদ্মার চরের কাছ থেকে বায়েজিদের মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজের ৪ দিন পর জেলের লাশ উদ্ধার
দুই জেলের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এর আগে ৬ জানুয়ারি ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়।
কাজী শামিনুল বারি আরও জানান, দুই জেলে ৫ জানুয়ারি রাতে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার জন্য জাল পেতে ট্রলারে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে বাতাসের আঘাতে এ্যাংকরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দুইজন নিখোঁজ হয়। পরে কোস্ট গার্ড সদস্যরা ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি কোস্ট গার্ডের পক্ষ থেকে তাকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নৌকাডুবিতে জেলের মৃত্যু
মোহনায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, ১ জেলে নিখোঁজ
১১৩৭ দিন আগে
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও ৩ জেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মহেশখালী চ্যানেল থেকে রবিবার সকাল সোয়া ১০টার দিকে তাদের মরদেহ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্ট গার্ডের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।
নিহতরা হলেন, হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার। হোসেন ও আবছারের বাড়ি সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল এলাকায় এবং আজিজুলের বাড়ি একই ইউনিয়নের মামুনপাড়ায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৩৪ জেলে নিখোঁজ
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সেলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার। ট্রলারের ১৯ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। অন্য ট্রলারে তীরে ফেরে আরও তিনজন।
নিখোঁজ আটজনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুল নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ছয়জনের মধ্যে আজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলে নিখোঁজ, উদ্ধার ৮
১২৮১ দিন আগে
২০ জেলেসহ বাংলাদেশি মাছ ধরা নৌকা ফেরত দিল ভারত
ভারতীয় কোস্ট গার্ড জাহাজ সরোজিনী নাইডু ২০ বাংলাদেশি জেলেসহ 'আল্লাহর দান' নামক একটি বাংলাদেশি মাছধরা নৌকাকে সফলভাবে ভারত-বাংলাদেশ সমুদ্র সীমানায় প্রত্যাবাসন করেছে।
রবিবার নৌকাটিকে ভারত-বাংলাদেশ সমুদ্র সীমানায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলার কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড জাহাজ সরোজিনী নাইডু।
আরও পড়ুন: ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৫ শিশুসহ ২১ বাংলাদেশি
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ভারত: এস জয়শঙ্কর
ভারত থেকে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরলেন ২ বাংলাদেশি
১৫০৪ দিন আগে
বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৩ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, সোমবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের লাবনী বিচ থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এফ বি মা মনি নামের একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি বলেন, গতকাল সকালে ওই ফিশিং বোটটি কক্সবাজারের ৬ নং ঘাট থেকে ১৩ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশে গমন করে। আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এক পর্যায়ে বোটটি ভাসতে ভাসতে গভীরে সমুদ্রে যাওয়ার পথে বোটে থাকা মাঝিরা ঘটনাটি বিসিজি স্টেশন কক্সবাজারকে অবগত করে।
পরে বিসিজি স্টেশন কক্সবাজার দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং ফিশিং বোটটিসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধার জেলেদের তাদের পরিবারের নিকট এবং ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তাস্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজের একদিন পর জেলের লাশ উদ্ধার
জেলেদের জন্য ১৬ হাজার ৭২১ মেট্রিক টন ভিজিএফ বরাদ্দ
১৬৪৩ দিন আগে
বাগেরহাটে হরিণ শিকারি আটক
খুলনার দাকোপ উপজেলার লাউডোপ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জীবিত হরিণ ও ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
১৮১৫ দিন আগে