মনিরুল ইসলাম
আসন্ন সিটি নির্বাচনের জন্য বরিশালে পৌঁছেছে ১৫০০ ইভিএম
আগামী মাসে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সোমবার গাজীপুর থেকে বরিশাল এসে পৌঁছেছে ১৫শ’ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম।
তিনি জানান, গাজীপুরে যে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে বরিশালে সেই মেশিনেই ভোট দেবেন ভোটাররা।
আরও পড়ুন: ইভিএম হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক: চুয়াডাঙ্গায় ইসি হাবিব
তিনি জানান, বরিশালের এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ইতোমধ্যে প্রায় দেড়শতাধিক ব্যক্তিকে ইভিএমের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
এছাড়া আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচন আইন অনুযায়ী শতভাগ সুষ্ঠু হবে বলে জানান তিনি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে সাত জন অংশ নেবেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে দুই লাখ ৭৬ হাজার ২৯৮ ভোটার ভোট দেবেন।
আরও পড়ুন: আগামী জাতীয় নির্বাচন ইভিএম নয়, ব্যালট পেপারে হবে: ইসি সচিব
৫ সিটি নির্বাচনে ইভিএম, সিসিটিভি ক্যামেরা ব্যবহার করবে ইসি: কমিশনার রাশেদা সুলতানা
১০৫৭ দিন আগে
সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার ২ শ্রমিক নিহত
সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার দুই শ্রমিক নিহত হয়েছেন।
১৮৭৮ দিন আগে