অটোরিকশাচালক
ফরিদপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন
ফরিদপুরে অটোরিকশাচালক নাঈম শেখ হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার আরেক আসামি আশিক শেখের শিশু আদালতে বিচার চলছে ।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত) আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন: আসমত শেখ ও সাগর মোল্লা।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে অটোরিকশাচালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।
ওই ঘটনার পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাসেদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় আসমত শেখ, আশিক শেখ ও সাগর মোল্লাকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৫ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এ রায় দেন।
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসমত শেখ ও সাগর মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। অপর আসামির বয়স কম হওয়ায় শিশু আদালতে তর বিচার চলছে।
তিনি বলেন, ‘এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে সমাজে অপরাধ দমনে ইতিবাচক বার্তা যাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধপ্রবণতা কমাতে সহায়ক হবে।’
১০ ঘণ্টা আগে
দিনাজপুরে অটোরিকশার ওপর গাছ উপড়ে পড়ে চালক নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তার পাশের একটি মরা গাছ উপড়ে চলন্ত অটোরিকশার ওপর পড়ে আব্দুল গফুর নামে এক চালক নিহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কাঁচদহ-খালাশপীর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল গফুর অটোরিকশা চালিয়ে কাঁচদহ থেকে খালাশপীরের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশের একটি মরা গাছ হঠাৎ অটোরিকশার উপড়ে ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রংপুরের পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাজমুল সরকার বলেন, আজ (বুধবার) সকাল ১০টার দিকে রাস্তার পাশের একটি মরা গাছ উপড়ে পড়ায় অটোরিকশার চালক নিহত হন। পরে গাছটি অপসারণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩ দিন আগে
মাগুরায় অটোরিকশাচালক হত্যার রহস্য উদঘাটন, আটক ৪
মাগুরায় ১৬ বছর বয়সী এক অটোরিকশাচালককে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। মোবাইল ফোন-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম ও মাগুরা সদর সার্কেলের পুলিশ সুপার দীপঙ্কর রায়।
আটকরা হলেন— মো. ফেরদৌস হোসেন (২৪), মো. তাজুল ইসলাম (২৩), মো. শাকিব শেখ (১৯) এবং মো. তারিকুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গত ৩ এপ্রিল রাতে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর (মৌপাড়া) এলাকায় একটি কলাবাগান থেকে সুমন মোল্লা (১৬) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মোবাইল ফোন-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুমনকে ডেকে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ গোপন করতে কলাবাগানে ফেলে রাখা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার দীপঙ্কর রায় জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
৯৭ দিন আগে
গাজীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। পুলিশের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ২০০ থেকে ২৫০ জন অটোরিকশাচালক একত্র হয়ে এই অবরোধ শুরু করেন।
এ সময় তারা মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি প্রদান এবং অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। অবরোধের কারণে দীর্ঘ যানজটে পড়ে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দেড় ঘণ্টা সময় লাগে তাদের।
১৭৭ দিন আগে
বগুড়ায় অটোরিকশাচালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
বগুড়ায় অটোরিকশাচালক আজগর আলী পিয়াল হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. আবু হানিফ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন— বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল হান্নান ও একই এলাকার দুলু খানের ছেলে রাশেদ খান। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া এলাকার নুরুন্নবী মুন্নাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, ‘বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ার মহিদুল ইসলাম খোকার ছেলে পিয়াল ২০২০ সালের ২১ মার্চ অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। ২৮ মার্চ শহরতলির বড় কুমিড়া হিন্দুপাড়ার কবরস্থানে তার গলিত লাশ পাওয়া যায়। লাশ শনাক্তের পর তার বাবা সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত চলাকালে হত্যায় জড়িত সন্দেহে রাশেদ ও হান্নানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দুজন হত্যার দায় স্বীকার করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
তারা জানান, অটোরিকশা ছিনিয়ে নিতে নেশার প্রলোভনে ২১ মার্চ রাতে পিয়ালকে তার অটোরিকশাসহ বড় কুমিড়া গ্রামে বিএড কলেজের পেছনে বাঁশবাগানে নিয়ে যাই। সেখানে তারা লোপেন্ট নামক মাদক সেবন করে। এক পর্যায়ে তারা ইট দিয়ে পিয়ালের মাথায় আঘাত করলে তিনি মারা যান। তারা লাশ পাশের পাকা কবরে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
ওই রাতেই রিকশাটি ঘোড়াঘাটে নিয়ে বিক্রির জন্য মুন্নার কাছে রেখে আসেন। তাদের কাছ থেকে পিয়ালের মোবাইল ফোন উদ্ধার করা হয়। স্বীকারোক্তি অনুযায়ী মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
৪৪৭ দিন আগে
অটোরিকশাচালককে হত্যা, কিশোরকে ১০ বছরের আটকাদেশ
নাটোরে আসাদ মোল্লা নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলায় এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৬ মার্চ) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোহম্মদ হাসিবুল ওরফে মোহম্মদ আলী সদর উপজেলার হালসা এলাকার কামাল জোয়াদ্দারের ছেলে।
২০১৮ সালে ঘটনার সময় আসামির বয়স ছিল ১৬ বছর আর বর্তমানে ২২। রায় ঘোষণার সময় মোহম্মদ আলী আদালতে উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন: বন্ধুকে হত্যা মামলার প্রায় ১০ বছর পর যুবককে আটকাদেশ
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি আব্দুল কাদের মিয়া বলেন, ২০১৮ সালের ১১ মে রাতে আসাদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন উপজেলার হালসা এলাকায় রাস্তার পাশ থেকে আসাদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা সিরাজ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে মোহাম্মদ আলীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ (রবিবার) এ রায় দেন।
৪৯২ দিন আগে
নবাবগঞ্জে সেই অটোরিকশাচালক হত্যার রহস্য উদঘাটন
ঢাকার নবাবগঞ্জে অটোরিকশাচালক রাকিবকে গুমের পর হত্যাকাণ্ডের ঘটনায় লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশরাফুল ও ইয়াসিন নামে দুই যুবককে আটক হয়েছেন। পুলিশ হত্যাকারীদের তথ্য অনুযায়ী লাশটি উদ্ধার করে।
শনিবার (১৮ জানুয়ারি) নবাবগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তারা জানান, ১৫ জানুয়ারি সকালে অটোরিকশা নিয়ে বের হন রাকিব। পরে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেন তার স্বজনরা। একপর্যায় না পেয়ে রাকিবের বড় ভাই রবিউল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিবের ফোনের কল লিস্টের সর্বশেষ নম্বরটি বের করে সন্দেহভাজন হিসেবে আশরাফুল ও ইয়াসিনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: রাতে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা রাকিবকে হত্যার কথা স্বীকার করে জানান, ইয়াসিন ও তার মামাতো ভাই মিলে অটোরিকশাটি নেওয়া জন্য রাকিবকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে গুম করে ফেলে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে গিয়ে রাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
৫৪৯ দিন আগে
কুমিল্লায় ২ গ্রুপের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত
কুমিল্লার দেবিদ্বারে দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে মো. সিদ্দিকুর রহমান (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
এছাড়াও সংঘর্ষে কমপক্ষে ৫-৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ২০
শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিদ্দিকুর রহমান সাইচাইপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট একটি গ্রুপ আমির হোসেন মেম্বারের অফিস ভাঙচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে সিদ্দিকুর দায়ের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইখানে সকাল ১০টায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, ‘সাইচাপাড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে।’
আরও পড়ুন: রাজনগরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত
জামালপুর কারাগারে সংঘর্ষে ৬ বন্দি নিহত
৭০৪ দিন আগে
ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুন) ভোর ৪টা ৪৫মিনিটে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- ত্রিশাল উপজেলার বৈলর এলাকার আমির উদ্দিন মন্ডলের ছেলে অটোরিকশাচালক আব্দুল হালিম (৪০), আরেকজন অজ্ঞাতনামা যাত্রী।
আরও পড়ুন: কুমিল্লায় কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পণ্যবাহী কাভার্ডভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটির উপর উল্টে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক ও যাত্রী উভয়েই মারা যান।
তিনি আরও বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। কাভার্ডভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১
৭৬৬ দিন আগে
মোবাইল চুরির অপবাদে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
বগুড়া সদরে মোবাইল ফোন চুরির অপবাদে সাওয়াল নামে এক অটোরিকশাচালককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত অটোরিকশা চালক সাওয়াল সদর উপজেলার ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২০০ মেট্রিক টন আলু আমদানি
এ ঘটনায় এক দম্পতিকে তাদের মেয়েসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, নিহতের প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন।
বৃহস্পতিবার রাতেই নিহতের বাবা আজিজুল হক গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন।
বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সাওয়ালের প্রতিবেশী রেজাউল নামে এক ব্যক্তি মোবাইল ফোন চুরির অপবাদে অটোরিকশাচালক সাওয়ালকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর রাতেই রেজাউলকে তার স্ত্রী ও মেয়েসহ গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারত থেকে ১৪০০ টন ছোলা আমদানি হয়েছে
হিলি স্থলবন্দর দিয়ে এই প্রথম ভারত থেকে নারিকেল আমদানি
৮৫৮ দিন আগে