সরস্বতী পূজা
শিক্ষা যেন কেবল নিজের উন্নতির জন্য না হয়: সরস্বতী পূজা উপলক্ষে প্রত্যাশা প্রধান উপদেষ্টার
আগামীকাল শুক্রবার হিন্দুদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। এ উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, সরস্বতী পূজা উপলক্ষে আমি হিন্দু সম্প্রদায়ের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এদেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন। এদেশ আমাদের সবারর। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।
অধ্যাপক ইউনূস বলেন, হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তিনি আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সরস্বতী পূজার এই পবিত্র উৎসব উপলক্ষে আমি প্রত্যাশা করি, আমাদের শিক্ষা যেন কেবল নিজের উন্নতির জন্য না হয়, বরং সমাজের উন্নতির জন্য হয়। আমরা যেন আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
পরিশেষে হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধান উপদেষ্টা।
২২৫ দিন আগে
সরস্বতী পূজা কাল, জগন্নাথ হলে সব প্রস্তুতি সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে বিদ্যার দেবী সরস্বতী পূজা-১৪৩২ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (শুক্রবার)। পূজা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।
বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনা করতে অসংখ্য মণ্ডপ প্রস্তুত করা হয়েছে জগন্নাথ হলে। সেখানকার এক মণ্ডপে এবার বাক দেবী আসবেন ‘ঘরের নারীর’ আবহে। এ বছর জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ মোট ৭৬টি মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হল প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জগন্নাথ হল প্রাঙ্গণে প্রতিবছরের মতো এবারও সরস্বতী পূজা উদযাপিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পূজার আয়োজনে অংশ নেবেন। এ বছর পূজা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জগন্নাথ হল প্রশাসনের তত্ত্বাবধানে মোট ৭৬টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।
জগন্নাথ হলের দীর্ঘদিনের পূজার ঐতিহ্যকে ধারণ করে অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, ভক্তিমূলক সংগীত ও প্রসাদ বিতরণসহ নানা আয়োজন থাকবে। নারী ও শিশু ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থাসহ আগত দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রয়োজনীয় আয়োজনও করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থী, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
পূজায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করতে আতশবাজি ও ঝুঁকিপূর্ণ সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞাসহ কয়েকটি নির্দেশনা জারি করেছে হল প্রশাসন।
হল কর্তৃপক্ষ আরও বলেছে, ঐতিহ্যবাহী জগন্নাথ হল সৃষ্টির প্রারম্ভ থেকেই সকল ধর্ম-সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা প্রদর্শন করে আসছে। আমরা সর্বদাই সকল ধর্মের প্রতি সমান ও বৈষম্যহীন আচরণের মাধ্যমে এক সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক ও মানবিক মূল্যবোধসম্পন্ন টেকসই সমাজ বিনির্মাণে সদা যত্নশীল।
সকল ধর্ম, মত, আদর্শ, শ্রেণি, পেশার মানুষকে জগন্নাথ হল প্রাঙ্গণে সরস্বতী পূজায় স্বাগত ও সাদর নিমন্ত্রণ জানিয়েছে জগন্নাথ হল প্রশাসন। এই উৎসবে আগত সকল পুণ্যার্থীর শুভাগমনে জগন্নাথ হল সম্প্রীতির বন্ধনের এক অপূর্ব মিলনমেলায় রূপ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে তারা।
২২৫ দিন আগে
জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। তারা হলেন- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৩ ফেব্রুয়ারি) পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।
সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে দুই উপদেষ্টা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
আরও পড়ুন: আজ সরস্বতী পূজা
এ সময় উপস্থিত ছিলেন ঢাবির শিক্ষক-শিক্ষার্থী ও পূজা উদ্যাপন কমিটির সদস্যরা। এবার জগন্নাথ হলের মূল পূজামণ্ডপের বাইরে ঢাকা বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৭২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়।
৫৭৮ দিন আগে
দেশজুড়ে সরস্বতী পূজা পালিত হচ্ছে আজ
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারাদেশে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আজ।
সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। দিনটিকে বলা হয় 'বসন্ত পঞ্চমী'।
হিন্দু ভক্তরা বিশেষ করে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপন করে।
আরও পড়ুন: ফরিদপুর পূজা মণ্ডপের বরাদ্দকৃত ২০০ বস্তা চাল জব্দ, আটক ১
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি ক্যাম্পাসে সরস্বতী পূজার আয়োজন করছে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে সরস্বতী পূজার আয়োজন করা হবে।
আরও পড়ুন: করতোয়ায় নৌকাডুবি: জেলায় অনাড়ম্বরভাবে দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত
দুর্গাপূজা উদযাপন বিঘ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকুন: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের
১৩১৭ দিন আগে
রাজধানীতে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকার দুই সিটি করপোরেশনে ১ ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২৪০৯ দিন আগে
সারাদেশে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন
সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে।
২৪০৯ দিন আগে
প্রধানমন্ত্রীকে সরস্বতী পূজাতে অংশ নিতে ঢাবি শিক্ষার্থীদের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আয়োজনের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা।
২৪১২ দিন আগে
ঢাকা সিটি নির্বাচন এখন ১ ফেব্রুয়ারি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন এখন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
২৪২১ দিন আগে
ঢাকা সিটি নির্বাচন নিয়ে জরুরি বৈঠকে ইসি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শনিবার বিকালে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে হয়তো ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে।
২৪২১ দিন আগে
ঢাকা সিটি নির্বাচন: ঢাবির আরও ৫ শিক্ষার্থী অসুস্থ
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে আমরণ অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে শনিবার তৃতীয় দিনে পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।
২৪২১ দিন আগে