গ্যাসের চাপ
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিন গ্যাস সরবরাহ কমে যেতে পারে। এ সময়ে গ্যাসের চাপও কম থাকতে পারে।
রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণকাজের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটিতে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময়ে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাবে। বর্তমানে দৈনিক ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও তা কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
এর ফলে দেশের বিভিন্ন স্থানে গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন বলে পেট্রোবাংলা জানিয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণকাজ করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
২ দিন আগে
ঢাকার যেসব এলাকায় শনিবার গ্যাস বন্ধ থাকবে
আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন জানায়, বড় মগবাজার, তালতলা গলি, জাহানবক্স লেন, গাবতলা, ওহাব রোড, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য গ্যাসের চাপ কম অথবা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৫
জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার
অফশোর তেল ও গ্যাস অনুসন্ধানে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
১৯০৯ দিন আগে
ঢাকাসহ ৪ জেলায় ১৫ মে পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে
জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার থেকে ১৫ মে পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য ১০ মে সকাল ৬টা থেকে ১৫ মে রাত ১০টা পর্যন্ত আশুগজ গ্যাস কমপ্রেশসন স্টেশন থেকে আংশিক বা সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঈদ-উল-ফিতরের দিন এবং পরের দিন বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকার ফলে গ্যাস সরবরাহ স্থগিত করা হবে বলেও তিতাস গ্যাস কোম্পানি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে একই পরিবারের ৪ জন দগ্ধ
এর ফলে এলেঙ্গা, টাঙ্গাইল, নরসিংদী, জয়দেবপুর, ধনুয়া, আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, মাধবদী, ভুলতা, আড়াইহাজার, তারাবো ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
২০০৪ দিন আগে