নীলফামারী
নীলফামারীতে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, নিহত ২
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (১৮)। রিয়াদ চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ে শেষে বরযাত্রীরা কনেকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসে মোট ১৪ জন আরোহী ছিলেন।
রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের সব আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, রাতে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩ দিন আগে
নীলফামারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৪ জন নিহত
নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ব্যাটারিচালিত ‘মিথিলা’ ভ্যানের চালকসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কের একবট নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন— ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের নদীয়াপাড়ার ওলি বর্ম্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্ম্মন (৪০), নিহত পরিমলের ছোট ভাই প্রদীপ বর্ম্মনের স্ত্রী প্রতিমা বর্ম্মন (৩০), তার দুই সন্তান বিপাশা বর্ম্মন (৮) ও যাদব বর্ম্মন (৪)।
এ সময় নিহত প্রতিমার জমজ অপর এক সন্তান নম্রত বর্ম্মন (৪) ও অপরযাত্রী সহিদুল ইসলামকে (৪০) আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে একটি ট্রাক দ্রুতগতিতে এসে ওই সড়কের একবট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিথিলাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের ধারে পড়ে যায়। এতে ভ্যানচালক ও ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নিহত প্রতিমার সন্তান নম্রত বর্ম্মন ও অপর যাত্রী সহিদুল ইসলাম আহত হয়।
ওসি হাবিবুল্লাহ হাবিব জানান, খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী নিহত ও আহতদের উদ্ধার করে ডোমার হাসপাতালে নেয়। সেখান থেকে আহত দুইজনকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
৯ দিন আগে
চরম জনবল সংকটে সৈয়দপুর রেলওয়ে কারখানা, নষ্ট হচ্ছে ১৫৩ কোটি টাকার যন্ত্রপাতি
দীর্ঘদিন ধরে জনবল-সংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানার কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানিকৃত আধুনিক যন্ত্রপাতি, যা ব্যবহারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় তীব্র কাঁচামাল-সংকট দেখা দিয়েছে। এসব কারণে কারখানাটির উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কারখানা সূত্রে জানা গেছে, আসাম–বেঙ্গল রেলপথকে ঘিরে ১৮৭০ সালে স্থাপিত হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা। ১১০ দশমিক ২৯ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত এই কারখানায় রয়েছে ২৭টি শপ (উপকারখানা)। এখানে ব্রডগেজ ও মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ এবং মালবাহী যান (ওয়াগন) মেরামতের কাজ করা হয়। পাশাপাশি রেলওয়ের স্টিম রিলিফ ক্রেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ক্যারেজ ও ওয়াগন মেরামত করা হয়ে আসছে। এছাড়া ক্যারেজ, ওয়াগন ও লোকোমোটিভের প্রায় ১ হাজার ২০০ ধরনের খুচরা যন্ত্রাংশ তৈরি হয় এই কারখানায়।
ক্ষমতা ও গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালে ১৫৩ কোটি টাকা ব্যয়ে কারখানাটির আধুনিকায়ন করা হয়। ওই প্রকল্পের আওতায় ব্রডগেজ ও মিটারগেজ যাত্রীবাহী বগি এবং ওয়াগন মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৭টি ওয়ার্কশপের সংস্কার করা হয়। ৪৩ ধরনের যান্ত্রিক (মেকানিক্যাল) এবং ১৩ ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়। এছাড়া গভীর নলকূপ স্থাপনসহ একটি ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণ করা হয়। তবে দক্ষ জনবল না থাকায় এই আধুনিকায়নের কোনো বাস্তব সুফলই মিলছে না।
সূত্র জানায়, বর্তমানে কারখানাটিতে কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীর মোট পদ ২ হাজার ৮৫৯টি। এর মধ্যে কর্মরত আছেন মাত্র ৭১৬ জন। অর্থাৎ ২ হাজার ১৪৩টি পদই রয়েছে শূন্য। এই জনবল-সংকটের কারণে ক্যারেজ মেরামতের দৈনিক লক্ষ্যমাত্রা পূরণ করা যাচ্ছে না। প্রতিদিন তিনটি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে হচ্ছে দুটি। ২৭টি শপে থাকা ৭৪০টি মেশিন পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিকও নেই।
১৬৭ দিন আগে
নীলফামারী ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত ১৫
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুর রহিম জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং আরও ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের সময় সেনাবাহিনীর দুটি গাড়ি ভাঙচুর করা হয়। তবে এই সংঘর্ষের কারণ ও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৩২২ দিন আগে
ডিমলায় নদীভাঙনে ঘরহারা শতাধিক পরিবার
তিস্তা নদীর পানি কমতে শুরু করায় নীলফামারীর ডিমলায় নদীভাঙন শুরু হয়েছে। গত দু’দিনে উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের কিসামত ছাতনাই, বাইশপুকুর ও পূর্বখড়িবাড়ী এলাকায় শতাধিক পরিবার তাদের বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডিমলার পাঁচটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এ সময় প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ১৫ আগস্ট থেকে নদীর পানি কমতে শুরু করলে সঙ্গে সঙ্গে নদীভাঙনও শুরু হয়।
ভাঙনের শিকার জয়নাল, কোরবান আলী, মজিবর রহমান, আবুল কাসেম, রায়হান, দুদু মন্ডল, আব্দুল কাদের, সিরাজুল, জাহিদুলসহ অনেকে জানান, গত দু’দিনে তাদের মতো অনেকের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বাড়িঘর হারিয়ে সবাই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গ্রোয়েন ও স্পার বাঁধসহ অন্যের জমিতে আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন: চাঁপাইয়ে পদ্মার পানি সরলেও দুর্ভোগ কমেনি
খগা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ‘ভাঙন কবলিত এলাকায় ত্রাণ হিসেবে চাল, ডাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, ‘ভাঙন কবলিতদের তালিকা করা হচ্ছে। যে কোনো সরকারি সহায়তা পেলে তা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে।’
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া বিভাগীয় প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘ভাঙন ঠেকাতে ইতোমধ্যে কিছু কাজ চলমান রয়েছে। এ ছাড়াও যদি কোথাও তীব্র ভাঙন দেখা দেয়, তাহলে জরুরি ভিত্তিতে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
৩৩৮ দিন আগে
দিনাজপুর ও নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
দিনাজপুর এবং সৈয়দপুরে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার(২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে সৈয়দপুরের ওয়াপদা মোড়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ যাত্রী আহত এবং ৪টার দিকে বিরলের মঙ্গলপুরে পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বিরল থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, বিকাল ৪টার দিকে বিরলের মঙ্গলপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালক সোহেল রানা (৩৬) বিরলের কাটিগাড়ী গ্রামের বাবুলের ছেলে। এসময় পিকআপের হেলপার আহত হয়েছেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, পিকআপটি জব্দ করেছেন তারা।
এর আগে দিনাজপুর রংপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাসে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন, যাদের বেশিরভাগই বাসযাত্রী।
আরও পড়ুন: নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮
খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি গেটলক বাস সৈয়দপুর বাইপাসের ওয়াবদা মোড় এলাকা পার হওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। উল্টো দিক থেকে আসা ট্রাকের এক পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরিতগামী বাসটিকে ধাক্কা দেয়। এতে ১৯ যাত্রী আহত হয়েছেন।
৩৬৩ দিন আগে
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
নীলফামারী-সৈয়দপুর রেলপথের ভাটিখানা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে বিমল রায় নামের এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।
বিমল রায় নীলফামারী পৌরসভার বাড়াইপাড়া এলাকার বাতাসু রায়ের ছেলে। শহরের ডাইলপট্টি এলাকায় হোটেলের ব্যবসা করতেন তিনি।
আরও পড়ুন: শিশুকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে এলে বিমল লাফ দিয়ে সামনে পড়ে। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, লাশ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫৮৯ দিন আগে
নীলফামারী ইপিজেডে ১২ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইউইপিজেড) প্রিন্টেড ম্যাটেরিয়ালস ও প্যাকেজিং পণ্য উৎপাদন শিল্প স্থাপনে ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা কোম্পানি বাইদা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। মঙ্গলবার ঢাকার বেপজা কমপ্লেক্সে এই চুক্তি সই করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশে জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ১০.৪২ শতাংশ
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবির এবং বাইদা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঝাং হু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বছরে ৮ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের কার্টুন বক্স, পেপার ব্যাগ, বক্স ফাইল/স্টোরেজ বক্স, বিভিন্ন ধরনের বই ও ম্যাগাজিন, স্টিকার/লেবেল/হ্যাং ট্যাগ/বারকোড স্টিকার, ক্যালেন্ডার, ডায়েরি ও বিভিন্ন ধরনের প্রিন্টেড কার্ড উৎপাদন করবে। এ কোম্পানিতে ১ হাজার ১৫০ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবেন।
আরও পড়ুন: সেপ্টেম্বরে শুরু হচ্ছে রিহ্যাব শারজাহ ফেয়ার-২০২৪
৭২১ দিন আগে
নীলফামারীতে বিআরটিএ’র অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা
নীলফামারীতে বিআরটিএ’র অভিযানে ১২টি যানবাবহন চালককে ৪৪ হাজার টাকা জরিমানা হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর উপজেলা শহরের রাবেয়া মোড় এলাকায় ওই অভিযান চালানো হয়।
আরও পড়ুন: অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা
অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহণ ও অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকা, সিটবেল্ট না বাঁধায় এসব যানবাহনের চালকের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়।
নীলফামারী বিআরটিএর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার জন্য ওই অভিযান পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই এমন অভিযান চালানো হবে। এ সময় চলাচলরত যানবাহন চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী বিএরটিএর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন যানবাহন পরিদর্শক হিমাদ্রী ঘটক, দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় নকল চিপস কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
৭৬০ দিন আগে
নীলফামারীতে ‘হিট স্ট্রোকে’ ৪ জনের মৃত্যু
সারাদেশে প্রচণ্ড গরমের মধ্যে নীলফামারীর বিভিন্ন স্থানে ‘হিট স্ট্রোকে’ চারজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার লাল বাবু (৫২), বিমলা উপজেলার মনির হোসেন (৫২) এবং জলঢাকা উপজেলার মনসুর (৫৫) ও খোদেজা (৬৫)।
আরও পড়ুন: লালমনিরহাটে হিট স্ট্রোকে ইজিবাইক চালকের মৃত্যু
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল হক জানান, প্রচণ্ড গরমের মধ্যে খোলা আকাশের নিচে কাজ করার সময় তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।
মঙ্গলবার জেলায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।
যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা বিভাগসহ খুলনা ও রাজশাহী বিভাগের কিছু অংশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর্দ্রতা বৃদ্ধির কারণে, ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন: মেহেরপুরে ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যু
তীব্র তাপপ্রবাহের মধ্যে ‘হিট স্ট্রোকে’ দুই শিক্ষকের মৃত্যু
৮১২ দিন আগে