দালাল
ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় প্যাথলজির ‘দালাল’ আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে রোগীকে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে হযরত আলী (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। অভিযোগ রয়েছে, তিনি চাঁনখারপুলের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে আটক করে প্রথমে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত জানান, নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে পরীক্ষা-নিরীক্ষার কথা বলে এক রোগী ও তার স্বজনকে ফুসলিয়ে চাঁনখারপুলের একটি বেসরকারি প্যাথলজিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা আনসার সদস্যদের জানান। পরে হযরত আলীকে আটক করে প্রশাসনিক ব্লকে নেওয়া হয় এবং হাসপাতাল পরিচালকের নির্দেশে তাকে পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। অভিযোগকারী রোগীর স্বজনদেরও পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের বিপরীত পাশে চাঁনখারপুল এলাকায় অসংখ্য বেসরকারি প্যাথলজি গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দালাল চক্র হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলাসহ বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীদের কম খরচে দ্রুত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যায়।
শনিবার আনসার সদস্যদের হাতে আটক হযরত আলী চাঁনখারপুলের ‘মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর কর্মী বলে জানা গেছে।
এছাড়া হাসপাতালের কয়েকজন চতুর্থ শ্রেণির কর্মচারী এসব প্যাথলজি প্রতিষ্ঠানের মালিক বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
দালালের খপ্পরে সৌদি গিয়ে নিখোঁজ দুই ভাই, মামলা
রাজবাড়ীর জালদিয়া গ্রামের দুই ভাই সোহেল মোল্লা ও ইকবল মোল্লা দালালের মাধ্যমে এক বছর আগে ১০ লাখ টাকা খরচ করে সৌদি গিয়ে কাজ না পেয়ে উল্টো নির্যাতনের শিকার হয়েছেন।
তিন মাস ধরে তাদের সঙ্গে যোগাযোগ নেই বলে দাবি করেছে পরিবার। এ বিষয়ে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগীদের পরিবার। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর কার্যালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
ভুক্তভোগীরা হলেন— উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের কামাল মোল্লার ছেলে সোহেল মোল্লা ও মৃত ইয়াছিন মোল্লার ছেলে ইকবাল মোল্লা। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
কামাল মোল্লা বলেন, ‘গ্রামের প্রতিবেশী মনিরদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা ভালো চাকরি দেওয়ার কথা বলে প্রথম দফায় গত বছরের ৫ মার্চ নগদ ছয় লাখ ও ২৬ মে ব্যাংকের মাধ্যমে আরও চার লাখসহ মোট ১০ লাখ টাকা নিয়ে ছেলে সোহেল ও ভাতিজা ইকবলকে সৌদি আরব পাঠান। সেখানে কাজ না পেয়ে উল্টো তারা দালাল চক্রের নির্যাতনের শিকার হন।’
‘কাজ দেওয়ার আশ্বাসে চলতি বছর ৭ ফেব্রুয়ারি মনিরদ্দিন ও মামুন তাদের কাছ থেকে আরও দুই লাখ টাকা নেন। এরপর থেকেই পরিবারের সঙ্গে সোহেল ও ইকবলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন মাস ধরে তাদের খোঁজ না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার দুটির।’
এমতাবস্থায় ২৭ এপ্রিল রাজবাড়ীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে দুই দালালের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন সোহেল মোল্লার স্ত্রী রিনা আক্তার।
রিনা আক্তার বলেন, ‘তিন মাস ধরে স্বামী ও দেবরের খোঁজ নেই। মনিরউদ্দিন ও মামুন আবার আমাদের কাছে আরও ১০ লাখ টাকা দাবি করছেন। টাকা দিলে স্বামী ও দেবরকে এনে দেবেন। আমরা তাদের মোট ১২ লাখ টাকা দিয়েছি। নতুন করে ১০ লাখ টাকা কোথায় পাব।’
ইকবাল মোল্লার স্ত্রী সেলিনা খাতুন বলেন, ‘আমার স্বামী ও ভাসুর বেঁচে আছে নাকি মারা গেছেন জানি না। তিন মাস ধরে যোগাযোগ নেই। আমার দুই মেয়ে ও ভাসুরের ছোট এক মেয়ে রয়েছে।’
‘বাচ্চারা সবসময় কান্নাকাটি করে, তাদের বাবাদের সঙ্গে কথা বলতে চায়। আমরা অনেক খুব কষ্টে দিন পার করছি। সরকারের কাছে দাবি, আমার স্বামী ও ভাসুরকে দেশে ফেরত এনে দিক।’
সোহেলের মা সুফিয়া বেগম বলেন, ‘আমরা ছেলে দুটিকে ফেরত চাই। আর দালালদের কঠিন শাস্তি চাই। যাতে দালালদের খপ্পড়ে পড়ে আমাদের মতো অন্য কোনো পরিবার সর্বশান্ত না হয়।’
আরও পড়ুন: বগুড়ায় অটোরিকশাচালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
অভিযুক্ত মামুন মোল্লা সাংবাদিকদের বলেন, ‘সোহেল ও ইকবলকে যে কোম্পানিতে কাজ দিয়েছিলাম তারা সেখানে কাজ না করে পাসপোর্ট ফেরত চায়। এজেন্সির মাধ্যমে কোম্পানির কাছ থেকে তাদের পাসপোর্ট ফেরত দিয়েছি। এখন আর তাদের বিষয়ে আমার কোনো দায়ভার নেই।’
মামলার ব্যাপারে পিবিআই ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, ‘আদালত এ সংক্রান্ত মামলার তদন্তভার পিবিআইকে দিয়েছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো কাগজ হাতে পায়নি। পাওয়া মাত্র অফিসার নিয়োগ দিয়ে তদন্ত কাজ শুরু করব।’
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় তদন্ত করে প্রকৃত সত্যকে সামনে আনা ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করে থাকি। তবে কর্মসংস্থানের জন্য যারা বিদেশে যাবেন, তাদের দালালদের মাধ্যমে না গিয়ে জনশক্তি রপ্তানি ব্যুরো ও বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রচলিত নিয়ম মেনে বিদেশে যাওয়ার পরামর্শ দেব।’
৪৪৩ দিন আগে
মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে একজন দালাল, দুজন বাংলাদেশি ও ১৯ রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানি নারী আটক
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (মঙ্গলবার) ভোরে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। এ সময় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ওই এলাকার কয়েকটি ঘর থেকে এক দালালসহ দুই বাংলাদেশি ও ১৭ রোহিঙ্গাসহ মোট ১৯ জনকে আটক করে নৌবাহিনী।
বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
৫৪৬ দিন আগে
টিআইবি বিএনপির ‘দালাল’: কাদের
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে একপেশে ও সরকারবিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি সংস্থাটিকে বিএনপির দালাল বলেও মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘টিআইবি বিএনপির সুরে কথা বলে। ইতিহাস বলে- তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, বিএনপির পক্ষে কথা বলে। তাদের গবেষণার নিরপেক্ষতা আমরা খুঁজে পাইনি।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনা নিয়ে কথা বলা কিছু প্রতিষ্ঠান আছে যারা ১০০ মারা গেলে ৫০০ বানিয়ে দেয়। টিআইবিও তাদের মতো। এই টিআইবি বলেছিল পদ্মা সেতু অসম্ভব। একই কথা সিপিডিও (সেন্টার ফর পলিসি ডায়ালগ) বলেছিল।’
মন্ত্রী বলেন, মামলা করে সবকিছুর সমাধান হয় না। তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কথা বা তর্কের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে।
বুধবার টিআইবি তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও অংশগ্রহণমূলক’ হয়নি।
আরও পড়ুন: ২০২৪ সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে: ওবায়দুল কাদের
নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিতে রণকৌশল থাকবেই। আমাদের দ্বন্দ্ব-কোন্দল আছে, থাকবেই। সব দলেই থাকে। এসব নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। যেখানে যত সমস্যায় থাকুক, শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ।’
ওবায়দুল কাদের বলেন, সামনের উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে করার বিষয় আওয়ামী লীগের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, সংসদ চালু হলেই তা বোঝা যাবে।
দ্রব্যমূল্য নিয়ে প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এজন্য শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অন্য সব ক্ষেত্রে মন্ত্রণালয়গুলো বাস্তবতার নিরীখে তাদের কর্মপরিকল্পনা তৈরি করছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
আরও পড়ুন: দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের
সরকারের সামনে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের
৯১৫ দিন আগে
চমেক হাসপাতাল থেকে আরও এক নারী দালাল গ্রেপ্তার
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আরও এক নারী দালাল গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) দুপুর এই নারী দালালকে হাসপাতালের গাইনি বহির্বিভাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ৫ সদস্য গ্রেপ্তার
আলো দাস রত্না (৪০) নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকার বাবু কলোনির মৃত নারায়ণ দাসের স্ত্রী।
হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের গাইনি বহির্বিভাগ থেকে ওই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সাভারে আটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
নাশকতার অভিযোগ: ২৮ অক্টোবর থেকে ৭৩৯ জন গ্রেপ্তার
৯৬৭ দিন আগে
ফরিদপুরে বিএসএমএমসি হাসপাতালে ৮ দালাল গ্রেপ্তার
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে পুলিশের অভিযানে দালাল চক্রের আটজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা কোতয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হচ্ছে- শাহিন শেখ, রাসেল শেখ, জামাল প্রমানিক ওরফে নাসির, প্লাবন মোল্যা, কামরুজ্জামান ওরফে রাব্বি শেখ, নাহিদ মৃধা, শহিদুল বিশ্বাস ও রোমান হোসেন। তাদের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে। সকলের বাড়ি মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশেই।
গ্রেপ্তারের পর কোতয়ালী থানার এসআই মাসুদ ফকির বাদী হয়ে একটি মামলা করেছেন। শুক্রবার তাদের আদালতে চালান করা হয়।
আরও পড়ুন: ন্যায্যমূল্য ও সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিতের দাবি ফরিদপুরের পেঁয়াজ চাষিদের
সংবাদ সম্মেলনে জামাল পাশা বলেন, আটককৃতরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের দালাল। দূরদূরান্ত থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে বেশ কিছু দালাল চক্র তাদের হয়রানী করে আসছিল।
তিনি আরও বলেন, এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগী ও স্বজনদের ভুল বুঝিয়ে নানা কৌশলে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভয়ভীতি দেখাতো। তারপর আশেপাশে বেসরকারী ক্লিনিক ও ডায়গানস্টিক সেন্টারে নিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো।
এছাড়া জোর করে রোগীদের প্রেসক্রিপশন নিয়ে পছন্দের ফার্মেসিতে নিয়ে বেশি দাম নিয়ে ক্ষতিগ্রস্ত করতো। আটকদের সাথে কোনও ক্লিনিক মালিক জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: কয়লা সংকটে ফরিদপুরে ইট উৎপাদন বন্ধ
৯৯৯ এ কল: নারায়ণগঞ্জ থেকে অপহৃত কিশোরী ফরিদপুরে উদ্ধার
১৭০৫ দিন আগে
চট্টগ্রামে বিআরটিএ কার্যালয় থেকে ২১ দালাল আটক
চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের ২১ সদস্যকে আটক করেছে র্যাব।
রবিবার দুপুরে নগরীর বায়েজিদ থানার নতুনপাড়া এলাকার বিআরটিএ কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: বাঘাইছড়িতে জেএসএসের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা
তিনি বলেন, ‘গোপন সূত্রে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালদের উৎপাতের সংবাদ পেয়ে রবিবার সেখানে অভিযান পরিচালনা করে র্যাপব। পরে সেখান থেকে দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়।’
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে নারী, শিশুসহ আটক ৬
নুরুল আবছার বলেন, বিআরটিএকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র গড়ে উঠে। তাদের উৎপাতে বিআরটিএতে সেবা গ্রহণে আসা গ্রাহকরা হয়রানীর শিকার হচ্ছিলেন। এছাড়া মোটরযান ও ড্রাইভিং রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করে এই সংঘবদ্ধ দালালচক্রটি। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২১ জন দালালকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: রাঙামাটিতে অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
অভিযোগ রয়েছে, জনবল সংকটকে পুঁজি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে মাথাচড়া দিয়ে উঠে দালালচক্র। নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের পর থেকে বিআরটিএ’তে ফিটনেস হালনাগাদ এবং লাইসেন্স নবায়নের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে দালালচক্র।
১৮৬৪ দিন আগে
ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে দালালসহ আটক ৯
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক দালালসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।
শনিবারে ভোরে খোশালপুর সীমান্তের একটি কলা বাগানের মধ্যে থেকে তাদের আটক করা হয়।
আটক দালাল মো. কদম আলী মন্ডল (২৫) বাংলাদেশি নাগরিক।
আরও পড়ুন:বিজিবির সাথে এবার টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ‘মাদক কারবারি’
এছাড়া আটকদের মধ্যে ৩ জন পরুষ, ৩ নারী ও ২ শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ জেলায়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, শনিবার ভোরে সীমান্তের একটি কলা বাগানের মধ্যে থেকে শিশুসহ আটজনকে এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মো. কদম আলী মন্ডলকে আটক করা হয়।
আরও পড়ুন: ‘মানব পাচারকারী চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার, ৩ রোহিঙ্গা উদ্ধার
পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: ‘মানব পাচারকারী চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার, ৩ রোহিঙ্গা উদ্ধার
১৯১৪ দিন আগে
চুয়াডাঙ্গায় ২ রোহিঙ্গা তরুণী ও ২ দালাল আটক
দামুড়হুদা উপজেলার ডুগডুগির বাজার থেকে শনিবার দুই রোহিঙ্গা তরুণী ও দুই দালালকে আটক করেছে পুলিশ।
২৩৫৫ দিন আগে
বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে ফরিদপুরের নারীরা
দরিদ্র পরিবারে স্বচ্ছলতা আনতে দালালের মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন ফরিদপুরের অনেক নারী। এরই মধ্যে নিঃস্ব হয়েছেন অনেকে। কোনো কোনো ক্ষেত্রে নারী শ্রমিকদের জীবনও দিতে হচ্ছে।
২৩৬৪ দিন আগে