মন্ত্রিসভায়
বিএনপির মন্ত্রিসভায় থাকার প্রশ্নই আসে না: আসিফ নজরুল
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় নিজের থাকার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল আইন, বিচার ও সংসদবিষয়ক, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা বিএনপি সরকারের মন্ত্রিসভায়ও জায়গা পেতে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।
এ বিষয়ে আজ সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আপনি পরবর্তী মন্ত্রিসভায় থাকছেন বলে শোনা যাচ্ছে; এ বিষয়ে কী বলবেন? উত্তরে আসিফ নজরুল বলেন, ‘প্রশ্নই আসে না।’
২০১ দিন আগে
খুব শিগগিরই গণমাধ্যম কর্মী আইন মন্ত্রিসভায় তোলা হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বুধবার জানিয়েছেন, খুব শিগগিরই ‘গণমাধ্যম কর্মী আইন’ মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।
২৪৩৮ দিন আগে