ফরম পূরণ
২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী অনলাইনে ফরম পূরণ এবং কলেজে জমা দেওয়ার তারিখ ১৬ ফেব্রুয়ারি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, যা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া ১৭ ফেব্রুয়ারির মধ্যে কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের উপাত্ত নিশ্চায়ন করতে হবে।
এ ছাড়াও সোনালী সেবার মাধ্যমে কলেজের টাকা জমার তারিখ ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি।
আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফরম পূরণ-সংক্রান্ত কাজ করতে পারেনি, তারাও এ সময়ে সব কার্যক্রম সম্পন্ন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৯ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
১ দিন আগে
এইচএসসির ফরম পূরণ স্থগিত
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রবিবার (২৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. আমিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই : শিক্ষামন্ত্রী
এতে বলা হয়, ‘কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে ফরম পূরণের তারিখ ঘোষণা করা হবে।’
আরও পড়ুন: শিক্ষাবর্ষের সময় কমানো, ছুটি বাতিলের পরামর্শ ইউজিসির
এর আগে গত শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করে ঢাকা শিক্ষা বোর্ড। ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করা হবে জানানো হয়েছিল।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি করে গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী
এদিকে ২২ জুন এসএসসি ও এইসএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে উল্লেখ করে সে ব্যাপারে ব্যাপক আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই সিদ্ধান্তটি জানিয়ে দেবো। আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না। ২০২০ সালে এসএসসি পরীক্ষার ফলাফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি।’
১৬৮৩ দিন আগে